Online Model Test Online Model Test

ভাষা

লগইন

এইচএসসি পদার্থবিজ্ঞান ২য় পত্র ২য় অধ্যায়: স্থির তড়িৎ

HSC Physics 2nd Paper Chapter 2 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ৫০টি সৃজনশীল: ৬৫টি সংক্ষিপ্ত: ১৪৪টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. তড়িৎ ক্ষেত্রের কোনো তলের ভেতর দিয়ে অভিলম্বভাবে নির্গত আবেশ বলরেখার সংখ্যাকে বলা হয় সর্বমোট অভিলম্ব-
ক) তড়িৎ বলরেখা খ) তড়িৎ আবেশ গ) তড়িৎ বিভব ঘ) তড়িৎ প্রাবল্য
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) তড়িৎ আবেশ

বহুনির্বাচনি (MCQ)
২. দ্বিমেরু ভ্রামকের একক কোনটি?
ক) ওহম-মিটার খ) কুলম্ব-মিটার গ) অ্যাম্পিয়ার ঘ) ভোল্ট
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) কুলম্ব-মিটার

বহুনির্বাচনি (MCQ)
৩. কোনো আহিত বস্তুর চারপাশে যে অঞ্চল জুড়ে তার প্রভাব থাকে তাকে কী বলে?
ক) তড়িৎক্ষেত্র খ) তড়িৎ প্রাবল্য গ) তড়িৎ তীব্রতা ঘ) তড়িৎ বিভব
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) তড়িৎক্ষেত্র

বহুনির্বাচনি (MCQ)
৪. যেকোনো পদার্থকে কয়টি উপায়ে চার্জিত করা যায়?
ক) 3টি খ) 1টি গ) 4টি ঘ) 2টি
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) 3টি

বহুপদী সমাপ্তিসূচক
৫. তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে সেটি- i. স্থির থাকবে ii. বল লাভ করবে iii. নির্দিষ্ট পথে চলবে নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) ii ও iii ঘ) iii
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) ii ও iii

সৃজনশীল (CQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৬. সুদীপ্তের নিকট ধাতুর দুই জোড়া পাতলা পাত আছে। একজোড়া পাতের ক্ষেত্রফল অপর জোড়ার অর্ধেক। সে দুটি পাতের মধ্যে বায়ু রেখে প্রত্যেক জোড়া পাত দিয়ে একটি করে সমান্তরাল পাত ধারক তৈরি করতে চায়। সুদীপায়ন বলল, পাতগুলো যেভাবে বসানো হউক না কেন ধারক দুটি ধারকত্ব কখনোই সমান হবে না। প্রথম ধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল 8 cm²।
  1. ক) গাউসের সূত্র বিবৃত কর।১
  2. খ) গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ বাড়ালে ধারকত্ব বৃদ্ধি পায় কেন?২
  3. গ) প্রথম ধারকে 40C চার্জ দেয়া হল। পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানে তড়িৎ প্রাবল্য কত হবে? নির্ণয় কর।৩
  4. ঘ) সুদীপ্ত ধারকের পাতগুলি কীভাবে স্থাপন করলে প্রমাণ করতে পারবে যে, সুদীপায়নের উক্তি সঠিক নয়- গাণিতিক ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দাও।৪
উত্তর দেখুন
ক) গাউসের সূত্রটি হলো- কোনো কল্পিত বদ্ধ তলের মধ্যদিয়ে অতিক্রান্ত মোট তড়িৎফ্লাক্সের ∈₀ গুণ ঐ তল দ্বারা সীমাবদ্ধ চার্জের সমান।
খ) গোলাকার পরিবাহীর ধারকত্ব, C = 4π∈r; নির্দিষ্ট মাধ্যমের জন্য ∈ ধ্রুবক হওয়ায় C∝r, অর্থাৎ গোলাকার পরিবাহীর ধারকত্ব এর ব্যাসার্ধের সমানুপাতে বৃদ্ধি পায়। এর কারণ হলো- পরিবাহী গোলকের চার্জ এর পৃষ্ঠে অবস্থান করে, তাই পৃষ্ঠের ক্ষেত্রফল বাড়লে এর চার্জ ধারণক্ষমতা বৃদ্ধি পায়। গোলকের পৃষ্ঠ তলের ক্ষেত্রফল, A = 4πr², এখানে r হলো গোলকের ব্যাসার্ধ। সুতরাং পরিবাহী গোলকের ব্যাসার্ধ বাড়লে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ে এবং একই সাথে এর চার্জ ধারণক্ষমতাও বাড়ে।
গ) দেওয়া আছে, প্রথম সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল, A = 8cm² = 8 × 10⁻⁴m² এবং প্রতিটি পাত্রে চার্জের মান, Q = 40 C জানা আছে, বায়ুর তড়িৎ ভেদনযোগ্যতা, ∈₀ = 8.854 × 10⁻¹²C²N⁻¹m⁻² বের করতে হবে, পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানে তড়িৎ প্রাবল্য, E = ? পাতদ্বয়ের যেকোনোটিতে চার্জের তলমাত্রিক ঘনত্ব, σ = Q/A = 40C/(8 × 10⁻⁴m²) ⁻ = 5 × 10⁴Cm⁻² আমরা জানি, তড়িৎ প্রাবল্য, E = σ/(∈₀) σ ∈ = (5 × 10⁴Cm⁻²)/(8.854 × 10⁻¹²C²N⁻¹m⁻²) ⁻ × ⁻ ⁻ ⁻ = 5.647 × 10¹⁵NC⁻¹ (Ans.)
ঘ) উদ্দীপকমতে, প্রথম ধারকের যেকোনো পাতের ক্ষেত্রফল অপর ধারকের যেকোনো পাতের ক্ষেত্রফলের অর্ধেক। মনে করি, ধারকদ্বয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট পাতদ্বয়ের দূরত্ব যথাক্রমে d₁ ও d₂। তাহলে প্রথম ধারকের ধারকত্ব, C₁ = (∈0A¹)/d¹ এবং দ্বিতীয় ধারকের ধারকত্ব, C₂ = (∈0A²)/d² ধারকদ্বয়ের ধারকত্ব সমান হতে হলে অর্থাৎ, C₁ = C₂ হতে হলে, (∈0A¹)/d¹ = (∈0A²)/d² বা, d¹/d² = (∈0A¹)/(∈0A²) = A¹/A² = (A₂/2)/A₂ = 1/2 বা, d₁ ঃ d₂ = 1 ঃ 2 সুতরাং, দ্বিতীয় ধারকের পাতদ্বয়ের দূরত্ব, প্রথম ধারকের পাতদ্বয়ের দূরত্বের দ্বিগুণ হলে এদের ধারকত্ব সমান হবে। সেক্ষেত্রে সুদীপায়নের উক্তি ভুল প্রমাণিত হবে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৬ বার এসেছে
৭. গাউসের সূত্র বিবৃত কর।
উত্তর দেখুন
উত্তর: গাউসের সূত্রটি হলো- কোনো কল্পিত বদ্ধ তলের মধ্যদিয়ে অতিক্রান্ত মোট তড়িৎফ্লাক্সের ∈₀ গুণ ঐ তল দ্বারা সীমাবদ্ধ চার্জের সমান।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৬ বার এসেছে
৮. তড়িৎ বিভব কাকে বলে?
উত্তর দেখুন
উত্তর: তড়িৎ বিভব হচ্ছে আহিত পরিবাহকের বৈদ্যুতিক অবস্থা যা অন্য আহিত পরিবাহকের সাথে তড়িৎগতভাবে সংযুক্ত করলে পরিবাহক আধান দেবে না নেবে। অথবা, তড়িৎক্ষেত্রের কোন বিন্দুতে অসীম থেকে প্রতি একক ধনাত্মক আধানকে আনতে কৃতকাজকে তড়িৎ বিভব বলে।

এই অধ্যায়ের বাকি ২৫১টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।