Online Model Test Online Model Test

ভাষা

লগইন

এইচএসসি পদার্থবিজ্ঞান ২য় পত্র ৩য় অধ্যায়: চল তড়িৎ

HSC Physics 2nd Paper Chapter 3 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ৫০টি সৃজনশীল: ৭৭টি সংক্ষিপ্ত: ১৭১টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. চার্জ প্রবাহের হারকে বলা হয়—
ক) তড়িৎ বিভব খ) তড়িৎ প্রবাহ গ) তড়িৎ পরিবাহিতা ঘ) তড়িৎ প্রাবল্য
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) তড়িৎ প্রবাহ

বহুনির্বাচনি (MCQ)
২. তড়িৎ বিভব ও তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক আবিষ্কার করেন—
ক) নিউটন খ) অ্যাম্পিয়ার গ) ভোল্টা ঘ) ওহম
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) ওহম

বহুনির্বাচনি (MCQ)
৩. ওহমের সূত্র প্রমাণের পরীক্ষায় নিচের কোনটি প্রযোজ্য নয়?
ক) ভোল্টমিটারকে রোধের সমান্তরালে সংযুক্ত করতে হয় খ) অ্যামিটারকে শ্রেণিতে সংযুক্ত করা হয় গ) রিওস্ট্যাট শুধু সার্কিটে রোধ বৃদ্ধি করতে পারে ঘ) সার্কিট অন/অফ করার জন্য একক সুইচ ব্যবহার করা হয়
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) রিওস্ট্যাট শুধু সার্কিটে রোধ বৃদ্ধি করতে পারে

বহুনির্বাচনি (MCQ)
৪. নিচের কোন যন্ত্র ওহমের সূত্র প্রমাণের পরীক্ষায় ব্যবহৃত হয় না—
ক) ভোল্টমিটার খ) অ্যামিটার গ) গ্যালভানোমিটার ঘ) রিওস্ট্যাট
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) গ্যালভানোমিটার

বহুনির্বাচনি (MCQ)
৫. মিটার ব্রিজ নিচের কোনটির ভিত্তিতে কাজ করে?
ক) ওহমের সূত্র খ) কির্শফের সূত্র গ) হুইটস্টোন ব্রিজ নীতি ঘ) অ্যাম্পিয়ারের সূত্র R = V/I
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) হুইটস্টোন ব্রিজ নীতি

সৃজনশীল (CQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৬. নিচের বর্তনীটি লক্ষ্য করো-
  1. ক) পোটেনশিওমিটার কাকে বলে?১
  2. খ) খুব কম বা খুব বেশি মানের রোধ পরিমাপে হুইটস্টোন ব্রিজ ব্যবহার করা হয় না কেন? ব্যাখ্যা কর।২
  3. গ) বর্তনীতে চাবি খোলা অবস্থা মোট তড়িৎ প্রবাহ কত হবে নির্ণয় করো।৩
  4. ঘ) চাবি বন্ধ অবস্থায় গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য করতে হলে চতুর্থ বাহুর রোধের সাথে আর কত রোধ কীভাবে যুক্ত করতে হবে?-গাণিতিক বিশ্লেষণের সাহায্যে দেখাও।৪
উত্তর দেখুন
ক) বিভব পতন পদ্ধতিতে যে যন্ত্রের সাহায্যে ছোট মানের বিভব পার্থক্য ও তড়িচ্চালক বল পরিমাপ করা যায় তাকে পোটেনশিওমিটার বলে।
খ) খুব কম মানের রোধ পরিমাপ করতে গেলে সংযোগকারী তারগুলোর রোধ মাপ্য রোধের কাছাকাছি হয়ে যায়। ফলে রোধের সঠিক মান পাওয়া যায় না এবং পরিমাপ ত্রুটিপূর্ণ হয়। আবার খুব উচ্চ মানের রোধ রাখলে তার মধ্য দিয়ে খুব কম প্রবাহ চলে, ফলে ব্রিজের সুবেদিতা কমে যায় এবং নিস্পন্দ অবস্থা শনাক্ত করা কঠিন হয়। এ কারণে খুব কম বা খুব বেশি মানের রোধ পরিমাপে হুইটস্টোন ব্রিজ ব্যবহার করা হয় না।
গ) চাবি খোলা থাকলে গ্যালভানোমিটার শাখায় প্রবাহ থাকে না। ABC শাখার রোধ = 6Ω + 18Ω = 24Ω ADC শাখার রোধ = 10Ω + 80Ω = 90Ω এরা সমান্তরালে থাকায় তুল্যরোধ, R = (24 × 90)/(24 + 90) Ω = 18.95Ω ∴ মোট তড়িৎ প্রবাহ, I = E/R = 8V/18.95Ω = 0.422 A (Ans.)
ঘ) ধরি, P = AB = 6Ω, Q = BC = 18Ω, R = AD = 10Ω এবং চতুর্থ বাহু S = DC = 80Ω। গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য হতে হলে, P/Q = R/S′ বা, S′ = QR/P = (18Ω × 10Ω)/6Ω = 30Ω কিন্তু চতুর্থ বাহুর রোধ 80Ω, যা 30Ω এর চেয়ে বেশি। তাই এর সাথে x রোধ সমান্তরালে যুক্ত করতে হবে: 1/30 = 1/80 + 1/x বা, 1/x = 1/30 − 1/80 = (8 − 3)/240 = 5/240 ∴ x = 48Ω যাচাই: (80 × 48)/(80 + 48) Ω = 3840/128 Ω = 30Ω; তখন P/Q = 6/18 = 1/3 এবং R/S′ = 10/30 = 1/3 সুতরাং, চতুর্থ বাহুর 80Ω রোধের সাথে 48Ω রোধ সমান্তরালে যুক্ত করলে গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য হবে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৮ বার এসেছে
৭. হল ক্রিয়া কী?
উত্তর দেখুন
উত্তর: কোনো তড়িৎবাহী পরিবাহককে চৌম্বকক্ষেত্রে স্থাপন করলে তড়িৎ প্রবাহ ও চৌম্বকক্ষেত্র উভয়ের সাথে লম্ব বরাবর একটি বিভব পার্থক্যের সৃষ্টি হয়। এই ঘটনাকে হল ক্রিয়া বলে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৭ বার এসেছে
৮. আপেক্ষিক রোধ কাকে বলে?
উত্তর দেখুন
উত্তর: নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলবিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে তার উপাদানের আপেক্ষিক রোধ বলে।

এই অধ্যায়ের বাকি ২৯০টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।