Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

৫. তাড়িতচৌম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ

এইচএসসি · পদার্থবিজ্ঞান ২য় পত্র

MCQ: ৪৯টি সৃজনশীল: ৪০টি সংক্ষিপ্ত: ৯৬টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুপদী সমাপ্তিসূচক
১. চৌম্বক ফ্লাক্সের একক i. Tm² ii. Wb iii. T/m² নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i গ) ii ঘ) iii
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) i ও ii

বহুনির্বাচনি (MCQ)
২. তড়িচ্চুম্বকীয় আবেশের মাধ্যমে বর্তনীতে আবিষ্ট তড়িচ্চালক বল সৃষ্টির মূল কারণ কোনটি?
ক) চৌম্বক ফ্লাক্স খ) চৌম্বক বলরেখা গ) চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘ) সুস্থিত মানের চৌম্বক ফ্লাক্স
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন

বহুনির্বাচনি (MCQ)
৩. যে তড়িৎ প্রবাহ সর্বদা একমুখী হয় তাকে কী বলে?
ক) একমুখী প্রবাহ খ) A.C প্রবাহ গ) সমপ্রবাহ ঘ) অপর্যাবৃত্ত প্রবাহ
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) একমুখী প্রবাহ

বহুপদী সমাপ্তিসূচক
৪. তড়িৎ চৌম্বকীয় আবেশের উপর ভিত্তি করে আবিষ্কৃত হয়েছে? i. ডায়নামো ii. মোটর iii. ট্রান্সফরমার নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও iii গ) ii ঘ) iii
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) i ও iii

বহুনির্বাচনি (MCQ)
৫. আরমেচারের তারের কুন্ডলীর প্রান্তদ্বয় যে দুটি ধাতব আংটার সাথে যুক্ত থাকে,তাদের কী বলা হয়?
ক) কম্যুটেটর খ) ব্রাশ গ) শ্যাফট ঘ) স্লিপ রিং
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) স্লিপ রিং

সৃজনশীল (CQ)
৬. কোন স্থির ও সুষম চৌম্বকক্ষেত্রে ঘূর্ণায়মান কুন্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক বল = εo sin(ω)t এখানে ε = যে কোন t সময়ে আবিষ্ট তড়িচ্চালক বলের মান εo = আবিষ্ট তড়িচ্চালক বলের শীর্ষমান (ω) = কুন্ডলীর ঘূর্ণনের কৌণিক বেগ।
  1. ক) দিক পরিবর্তী প্রবাহ কাকে বলে?১
  2. খ) ফ্যারাডের সূত্র মতে পারস্পারিক আবেশ গুণাঙ্ক বলতে কী বুঝ? ব্যাখ্যা কর।২
  3. গ) উদ্দীপকের তথ্য কাজে লাগিয়ে পূর্ণচক্র এবং অর্ধচক্রের জন্য তড়িচ্চালক বলের গড় মান নির্ণয় কর।৩
  4. ঘ) দিক পরিবর্তী প্রবাহের জন্য εrms এবং εo এর পারস্পারিক সম্পর্ক গাণিতিকভাবে প্রতিষ্ঠা কর।৪
উত্তর দেখুন
ক) যে তড়িৎপ্রবাহের দিক নির্দিষ্ট সময় পরপর পরিবর্তিত হয় তাকে দিক পরিবর্তী প্রবাহ বলে।
খ) পাশাপাশি দুটি কুন্ডলী থাকলে, ফ্যারাডের সূত্র অনুসারে গৌণ কুন্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক বল, ∈₂ = − d/dt (N₂ φ₂) = − d/dt (MI₁) = − M dI₁/dt বা, M = − 2/(dI¹/dt) ε N₁ N₂ সুতরাং, দুটি কুন্ডলীর মধ্যে একটিতে একক তড়িৎ প্রবাহের জন্য দ্বিতীয়টির সাথে যে মোট চৌম্বক ফ্লাক্স জড়িত হয়, তার সংখ্যাগত মান কুন্ডলী দুটির পারস্পারিক আবেশ গুণাঙ্কের সমান।
গ) দেওয়া আছে, ε = εo sin ωt এখানে ω = কৌণিক কম্পাংক। পর্যায়কাল T হলে, পূর্ণ চক্রে তড়িচ্চালক বলের গড় মান, − ε = 1/To ∮ εdt = 1/To ∮ ε₀ sinωt = o/T ε o ∮ sin 2π/T t dt = o/T ε [− (cos (2π/T)t)/(2π/T)] T o = − o/T ε × T/2π [−cos 2π/T.T + cos2π/T.0] = − o/2π ε π [−cos 2π + cos0] = − o/2π ε π [−1+1] = 0 (Ans.) এবং অর্ধচক্রে গড়মান, − ε = 1/(T/2)T/² ∮ εdt = 2/TT/² ∮ εo sin 2π/T dt = 2o/T ε T/² ∮ sin2π/T dt = 2 o/π ε π [−(cos 2π/Tt)/(2π/T)] T/2 o = − 2o/T ε × T/2π[cos 2π/Tt] T/2 o = − o/π ε π [cos 2π/T T/2 − cos o] = − o/π ε π [cos π − cos o] = − o/π ε π [−1 − 1] = 2o/π ε π (Ans.)
ঘ) ε এর গড় বর্গমানε²πms = 1/To ∮ ε²dt = 1/To ∮ ε²o sin² ωtdt = o²/T ε o ∮ 1/2 (1 − cos 2 ωt) dt = o²/2T ε [t − (sin 2ωt)/2ω] T o = o²/2T ε [t − (sin 4πt/T)/(4π/T) + 0 − 0] T o = o²/2T ε [T − (sin 4πT/T)/(4π/T) + 0 − 0] = o²/2T ε [T − (sin 4π)/(4π/T)] = o²/2T ε [T − o] = o²/2 ε ∴ মূল গড় বর্গমান, επms = √o²/2 ε o/√2 ε ইহাই επms এবং εo এর মধ্যকার পারস্পারিক সম্পর্ক।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৭. হেনরি কাকে বলে?.
উত্তর দেখুন
উত্তর: মুখ্য কুন্ডলীতে তড়িৎপ্রবাহ একক হারে পরিবর্তিত হলে গৌণ কুন্ডলীতে যদি এক ভোল্ট তড়িচ্চালক শক্তি আবিষ্ট হয় তাহলে ঐ আবেশ গুণাঙ্ককে এক হেনরি বলে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৮. আবিষ্ট তড়িচ্চালক শক্তি কাকে বলে ?
উত্তর দেখুন
উত্তর: কোনো বদ্ধ বর্তনীতে তড়িৎ চুম্বকীয় আবেশে সৃষ্ট ক্ষনস্থায়ী তড়িচ্চালক শক্তিকে আবিষ্ট তড়িচ্চালক শক্তি বলে।

এই অধ্যায়ের বাকি ১৭৭টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।