Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স

এইচএসসি · পদার্থবিজ্ঞান ২য় পত্র

MCQ: ৪৭টি সৃজনশীল: ৪০টি সংক্ষিপ্ত: ১০০টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. কোনটি অন্তরক পদার্থ?
ক) তামা খ) রূপা গ) ইবোনাইট ঘ) অ্যালুমিনিয়াম
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) ইবোনাইট

বহুনির্বাচনি (MCQ)
২. যোজন ব্যান্ডে সৃষ্ট গর্ত বা হোলের চার্জ কিরূপ?
ক) ধনাত্মক খ) ঋণাত্মক গ) নিরপেক্ষ ঘ) ধনাত্মক অথবা ঋণাত্মক
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) ধনাত্মক

বহুপদী সমাপ্তিসূচক
৩. লজিক গেট-এর ক্ষেত্রে- i. এক বা একাধিক ইনপুট ii. একাধিক আউটপুট iii. একটি মাত্র আউটপুট নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) i ও iii

বহুনির্বাচনি (MCQ)
৪. ডায়োড কী হিসেবে ব্যবহৃত হয়?
ক) বিবর্ধক খ) রূপান্তরক গ) একমুখীকারক ঘ) সুইচ
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) একমুখীকারক

বহুনির্বাচনি (MCQ)
৫. যে সব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলতে পারে না তাদেরকে কী বলে?
ক) পরিবাহী খ) অর্ধপরিবাহী গ) অন্তরক ঘ) সুপরিবাহী
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) অন্তরক

সৃজনশীল (CQ)
৬. (mA) 1 3 23 13 1 (mA) 5 4 3 2 1 −3 −4 −1 −3 − 5 −7
  1. ক) লজিক গেট কী?১
  2. খ) পরিবাহী ও ডায়োডের ক্ষেত্রে I - V লেখচিত্রের ধরন চিত্র এঁকে ব্যাখ্যা কর।২
  3. গ) 1 নং চিত্রের গতীয় রোধ কত?৩
  4. ঘ) 1 নং ও 2 নং উভয় বর্তনীর পরিবহন ধর্মের তুলনা কর।৪
উত্তর দেখুন
ক) লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক্স বর্তনী যার দ্বারা যৌক্তিক সিদ্ধান্ত গঠন করা যায় এবং ইনপুট ও আউটপুটের মধ্যে যৌক্তিক সম্পর্ক স্থাপন করা হয়।
খ) পরিবাহী ও ডায়োডের ক্ষেত্রে I - V লেখচিত্রের ধরন নিম্নরূপ: I ↑ V → I ↑ V → পরিবাহীর ক্ষেত্রে V বাড়ালে I বাড়বে, V কমালে I কমবে। অন্য দিকে ডায়োডের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ভোল্টেজে না যাওয়া পর্যন্ত তড়িৎ প্রবাহিত হবে না এবং ঐ নির্দিষ্ট ভোল্টেজের পর I বনাম V লেখাটি মসক বেশি খাড়া হয়ে যায় অর্থাৎ V এর সাপেক্ষে I এর পরিবর্তন অনেক বেশি হয়।
গ) উদ্দীপকের 1 নং চিত্রে, বিভব পার্থক্যের পরিবর্তন, ΔV = 0.4 volt − 0.3 volt = 0.1 volt এবং সংশ্লিষ্ট তড়িৎ প্রবাহের পরিবর্তন, ΔI = 2mA − 1mA = 10⁻³ A বের করতে হবে, গতীয় রোধ, R = ? আমরা জানি, R = ΔV/ΔI = (0.1 াড়ষঃ)/(10⁻³ A) ⁻ = 100Ω (Ans.)
ঘ) 1 নং বর্তনীর 0 volt হতে 0.3 volt বিভব পার্থক্যের পরিবর্তনের জন্য তড়িৎ প্রবাহের পরিবর্তন, ΔI = 1 mA ∴ এ ব্যবধানে 1 নং বর্তনীর গড় রোধ, R = ΔV/ΔI = (0.3 াড়ষঃ − 0 াড়ষঃ)/(10⁻³A) ⁻ = 300 Ω অপরদিকে ২নং বর্তনীতে বিভব পার্থক্য 0 volt হতে পরিবর্তন করে 0.3 volt করা হলে (অর্থাৎ 1 নং বর্তনীর ন্যায় বিভব পার্থক্যের একই পরিবর্তনের জন্য) তড়িৎ প্রবাহের পরিবর্তন 1 mA অপেক্ষা কম। ২নং লেখচিত্র হতে পাই, তড়িৎপ্রবাহের উক্ত পরিবর্তনের সম্ভাব্য মান = 0. 5mA ∴1 নং বর্তনীতে বিবেচ্য ব্যবধানে ২নং বর্তনীর গড় রোধ, R′ = ΔV/ΔI = (0.3 াড়ষঃ − 0 াড়ষঃ)/(0.5 × 10⁻³ A) ⁻ = 600 Ω ∴ 1 নং বর্তনীর তড়িৎ পরিবাহিতা, S = 1/R = 1/300Ω = 3.33 × 10⁻³ s এবং ২নং বর্তনীর তড়িৎ পরিবাহিতা, S′ = 1/(R′) = 1/600Ω = 1.667 × 10⁻³ s লক্ষ্য করি, 3.33 × 10⁻³ S > 1.667 × 10⁻³ s ∴1 নং বর্তনীর তড়িৎ পরিবাহিতা 2 নং বর্তনীর তুলনায় বেশি।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৬ বার এসেছে
৭. ডোপিং কাকে বলে?
উত্তর দেখুন
উত্তর: পরিবাহিতা বৃদ্ধির জন্য বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে খুব সামান্য পরিমাণ ত্রি বা পঞ্চযোজী মৌল মেশানোকে ডোপিং বলে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★ গুরুত্বপূর্ণ ৪ বার এসেছে
৮. লজিক গেট কী?
উত্তর দেখুন
উত্তর: লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক্স বর্তনী যার দ্বারা যৌক্তিক সিদ্ধান্ত গঠন করা যায় এবং ইনপুট ও আউটপুটের মধ্যে যৌক্তিক সম্পর্ক স্থাপন করা হয়।

এই অধ্যায়ের বাকি ১৭৯টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।