Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

২. কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

এইচএসসি · তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

MCQ: ১১৯টি সৃজনশীল: ১৮টি সংক্ষিপ্ত: ৩৩টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. LTE-এর পূর্ণরুপ হলো-
ক) Last Time Evolution খ) Long Term Evolution গ) Longest Time Evolution ঘ) Latest Term Evolution
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) Long Term Evolution

বহুনির্বাচনি (MCQ)
২. ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার প্রক্রিয়াকে কী বলে?
ক) ডেটা কমিউনিকেশন খ) ডেটা ট্রান্সমিশন গ) সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন ঘ) অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) ডেটা কমিউনিকেশন

বহুনির্বাচনি (MCQ)
৩. কোন ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরক ও একজন প্রাপকের মধ্যে ডেটা আদান-প্রদান হয়ে থাকে?
ক) ব্রডকাস্ট ট্রান্সমিশন খ) ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড গ) মাল্টিকাস্ট ট্রান্সমিশন ঘ) ডেটা ট্রান্সমিশন মোড
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড

বহুনির্বাচনি (MCQ)
৪. প্রাপকের সংখ্যা এবং ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ট্রান্সমিশন মোড কয় ভাগে বিভক্ত?
ক) ৬ খ) ৫ গ) ৩ ঘ) ৭
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) ৩

বহুনির্বাচনি (MCQ)
৫. ডেটা স্থানান্তরের ক্ষেত্রে একমুখী প্রবাহের নাম কী?
ক) ব্রডকাস্ট খ) সিমপ্লেক্স গ) ফুল-ডুপ্লেক্স ঘ) হাফ-ডুপ্লেক্স
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) সিমপ্লেক্স

সৃজনশীল (CQ)
৬. রাহাত টেলিভিশনে বিশ্বকাপ খেলা দেখে রাস্তায় বেরিয়ে দেখলো একটি গাড়ি এক্সিডেন্ট হয়েছে। গাড়িটির সামনে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে মোবাইলসদৃশ একটি যন্ত্র ব্যবহার করে থেমে থেমে কথা বলছিলেন। এমন সময় রাহাতের বন্ধু রিফাত মোবাইল ফোনে জানতে চাইল খেলায় কোন দেশ জিতেছে? রাহাত উত্তর দিল ফ্রান্স।
  1. ক) কম্পিউটার নেটওয়ার্ক কী?১
  2. খ) ফাইবার অপটিক ক্যাবলের বর্ণনা দাও।২
  3. গ) উদ্দীপকের পুলিশ অফিসারের ডিভাইসটিতে ব্যবহৃত পদ্ধতিটির বর্ণনা দাও।৩
  4. ঘ) রাহাতের টেলিভিশনে খেলা দেখা এবং বন্ধুকে খেলার ফলাফল জানিয়ে দেওয়ার যে ডিভাইস ব্যবহার করা হয়েছে, এই দুটি ডিভাইসের ডেটা ট্রান্সমিশন পদ্ধতির মধ্যে কি কোনো বৈসাদৃশ্য আছে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।৪
উত্তর দেখুন
ক) যেকোনো দূরত্বে স্থাপিত একাধিক কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদানের জন্য যে সংযোগ ব্যবস্থা গড়ে তোলা হয় তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে।
খ) ডেটা চলাচলের দ্রুততম মাধ্যমটি হলো ফাইবার অপটিক ক্যাবল। ফাইবার অপটিক ক্যাবল তার মাধ্যমের মধ্যে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। এর মধ্য দিয়ে আলোক সংকেতরূপে ডেটা পরিবাহিত হয় বা চলাচল করে। এটি ইলেক্ট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে লাইট সিগন্যাল ট্রান্সমিট করে। ফলে ডেটা আলোর গতিতে স্থানান্তর হয়। আর এর ভেতর দিয়ে 1 Gbps রেঞ্জ বা তার চেয়েও বেশি গতিতে ডেটা চলাচল করতে পারে।
গ) উদ্দীপকে পুলিশের ব্যবহৃত ডিভাইসটি হলো ওয়াকিটকি। ওয়াকিটকিতে ডেটা ট্রান্সমিশন মোড হলো হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স মোডে ব্যবহৃত যন্ত্রগুলো ডেটা প্রেরণ ও ডেটা গ্রহণ উভয়টি করতে সক্ষম। হাফ ডুপ্লেক্স মোডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের সুযোগ থাকে তবে তা একই সময়ে নয়। এর যেকোনো প্রান্ত একই সময়ে কেবল মাত্র ডেটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে তবে গ্রহণ বা প্রেরণ একই সাথে করতে পারে না।
ঘ) উদ্দীপকে রাহাতের টেলিভিশনে খেলা দেখা এবং খেলার ফলাফল বন্ধুকে জানিয়ে দেওয়ার ক্ষেত্রে ডিভাইস দুটিতে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি হলো যথাক্রমে- সিমপ্লেক্স মোড এবং ফুল ডুপ্লেক্স মোড। সিমপ্লেক্স মোড পদ্ধতিতে শুধুমাত্র এক দিক থেকে ডেটা প্রেরণ করা যায় এবং অপর প্রান্ত থেকে শুধুমাত্র ডেটা গ্রহণ করা যায়। অর্থাৎ এক্ষেত্রে একটি প্রান্তে ডেটা প্রেরণ বা গ্রহণের যেকোনো একটি বাস্তবায়ন সম্ভব। অপরদিকে, ফুল ডুপ্লেক্স মোড পদ্ধতিতে একই সময়ে উভয় প্রান্তে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায়। অর্থাৎ এক্ষেত্রে একই সময়ে যেকোনো প্রান্ত ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারে। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, রাহাতের টেলিভিশনে খেলা দেখা এবং খেলার ফলাফল বন্ধুকে জানিয়ে দেওয়ার ক্ষেত্রে ডিভাইস দুটিতে ডেটা ট্রান্সমিশন এর দিক ভিত্তিক বৈসাদৃশ্য রয়েছে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৫ বার এসেছে
৭. ক্লাউড কম্পিউটিং কী?
উত্তর দেখুন
উত্তর: ক্লাউড কম্পিউটিং হলো একগুচ্ছ রিমোট সার্ভারের কম্পিউটার রিসোর্স যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ইত্যাদি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সার্ভিস প্রদান করা।
সংক্ষিপ্ত প্রশ্ন
৮. কম্পিউটার নেটওয়ার্ক কী?
উত্তর দেখুন
উত্তর: যেকোনো দূরত্বে স্থাপিত একাধিক কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদানের জন্য যে সংযোগ ব্যবস্থা গড়ে তোলা হয় তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে।

এই অধ্যায়ের বাকি ১৬২টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।