Online Model Test Online Model Test

এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২য় অধ্যায়: কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

HSC ICT Chapter 2 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ৭৬৮টি সৃজনশীল: ৪৯টি সংক্ষিপ্ত: ১২৮টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
১. মাহি তার ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। বর্তমানে এক নতুন সার্ভিস গ্রহণ করায় অটো আপডেট, উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা পায়। উদ্দীপকের সার্ভিসটির নাম কী?
ক) ক্লাউড কম্পিউটিং খ) ওয়াই-ফাই গ) ওয়াই-ম্যাক্স ঘ) ব্লুটুথ
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) ক্লাউড কম্পিউটিং

বহুনির্বাচনি (MCQ)
২. LTE-এর পূর্ণরুপ হলো-
ক) Last Time Evolution খ) Long Term Evolution গ) Longest Time Evolution ঘ) Latest Term Evolution
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) Long Term Evolution

বহুনির্বাচনি (MCQ)
৩. ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার প্রক্রিয়াকে কী বলে?
ক) ডেটা কমিউনিকেশন খ) ডেটা ট্রান্সমিশন গ) সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন ঘ) অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) ডেটা কমিউনিকেশন

বহুনির্বাচনি (MCQ)
৪. কোন ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরক ও একজন প্রাপকের মধ্যে ডেটা আদান-প্রদান হয়ে থাকে?
ক) ব্রডকাস্ট ট্রান্সমিশন খ) ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড গ) মাল্টিকাস্ট ট্রান্সমিশন ঘ) ডেটা ট্রান্সমিশন মোড
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড

বহুনির্বাচনি (MCQ)
৫. প্রাপকের সংখ্যা এবং ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ট্রান্সমিশন মোড কয় ভাগে বিভক্ত?
ক) ৬ খ) ৫ গ) ৩ ঘ) ৭
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) ৩

সৃজনশীল (CQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৬. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও: মি. রফিক তার নতুন অফিসে যাওয়ার সময় দেখল একজন নিরাপত্তা বাহিনীর সদস্য একটি ডিভাইস ব্যবহার করে কথা বললেন। অপর প্রান্ত থেকে কথা যখন হচ্ছিল তখন তিনি কোনো কথা বলছিলেন না। কিন্তু অপর প্রান্তের ভদ্রলোকের কথা শেষে তিনি উত্তর দিচ্ছিলেন এবং তখন অপর প্রান্ত থেকে কোনো কথা বলা হচ্ছিল না। অফিসে পৌঁছে মি. রফিক দেখলেন ৪০টি কম্পিউটার ১টি মাত্র কেন্দ্রীয় ডিভাইস ব্যবহার করে নেটওয়ার্কে যুক্ত রয়েছে।
  1. ক) ব্যান্ডউইডথ কী?১
  2. খ) 'এই ক্যাবলটির মধ্য দিয়ে সব থেকে দ্রুত ডেটা আদান-প্রদান করা হয়'−ব্যাখা কর।২
  3. গ) উদ্দীপকে রফিক সাহেবের অফিসের নেটওয়ার্ক টপোলজিটি ব্যাখ্যা কর।৩
  4. ঘ) উদ্দীপকে নিরাপত্তা বাহিনীর সদস্যের ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড বিশ্লেষণ কর।৪
উত্তর দেখুন
ক) এক স্থান থেকে অন্য স্থানে প্রতি একক সময়ে যে পরিমাণ ডেটা পাঠানো হয় তাকে ব্যাণ্ডউইথডথ বলে। ব্যান্ডউইডথকে Bit per second বা bps দিয়ে প্রকাশ করা হয়।
খ) ডেটা চলাচলের দ্রুততম মাধ্যমটি হলো ফাইবার অপটিক ক্যাবল। ফাইবার অপটিক ক্যাবল তার মাধ্যমের মধ্যে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। এর মধ্য দিয়ে আলোক সংকেতরূপে ডেটা পরিবাহিত হয় বা চলাচল করে। এটি ইলেক্ট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে লাইট সিগন্যাল ট্রান্সমিট করে। ফলে ডেটা আলোর গতিতে স্থানান্তর হয়। আর এর ভেতর দিয়ে 1 Gbps রেঞ্জ বা তার চেয়েও বেশি গতিতে ডেটা চলাচল করতে পারে।
গ) রফিক সাহেবের অফিসের নেটওয়ার্ক টপোলজিটি স্টার টপোলজি। নিম্নে ব্যাখ্যা করা হল: স্টার টপোলজিতে প্রতিটি নোড সরাসরি একটি হাব বা সুইচের মাধ্যমে যুক্ত থাকে। নেটওয়ার্কের মাধ্যমে প্রেরিত ডেটা নির্দিষ্ট ডিভাইসে যাওয়ার পথে হাবের মধ্য দিয়ে যায়। ফলে সংকেত আদান প্রদানে কম সময় প্রয়োজন হয়। হাব বা সুইচ দিয়ে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত স্টার টপোলজির নেটওয়ার্কে কোনো সমস্যা দেখা দিলে তা শনাক্ত করা সহজ হয়। তবে কেন্দ্রীয় হাব বা সুইচ টি নষ্ট হলে নেটওয়ার্কটি অচল হয়ে পড়ে। নেটওয়ার্কে যেকোনো নোড বিচ্ছিন্ন বা যুক্ত করলে অথবা কোনো নোড অচল হলেও নেটওয়ার্ক সচল থাকে। এই টপোলজিতে সাধারণত টুইস্টেড পেয়ার ক্যাবল ব্যবহৃত হয়। অবশ্য একই সাথে কো-এক্সিয়াল বা ফাইবার অপটিক ক্যাবলও ব্যবহার করা যায়।
ঘ) উদ্দীপকে পুলিশের ব্যবহৃত ডিভাইসটি হলো ওয়াকিটকি। ওয়াকিটকিতে ডেটা ট্রান্সমিশন মোড হলো হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স মোডে ব্যবহৃত যন্ত্রগুলো ডেটা প্রেরণ ও ডেটা গ্রহণ উভয়টি করতে সক্ষম। হাফ ডুপ্লেক্স মোডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের সুযোগ থাকে তবে তা একই সময়ে নয়। এর যেকোনো প্রান্ত একই সময়ে কেবল মাত্র ডেটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে তবে গ্রহণ বা প্রেরণ একই সাথে করতে পারে না।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৪ বার এসেছে
৭. ব্যান্ডউইডথ কী?
উত্তর দেখুন
উত্তর: এক স্থান থেকে অন্য স্থানে প্রতি একক সময়ে যে পরিমাণ ডেটা পাঠানো হয় তাকে ব্যাণ্ডউইথডথ বলে। ব্যান্ডউইডথকে Bit per second বা bps দিয়ে প্রকাশ করা হয়।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৮. মডেম কী?
উত্তর দেখুন
উত্তর: মডেম হচ্ছে এমন একটি ইলেকট্রনিক ডিভাইস যা ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করে। মডেম দুইটি অংশ নিয়ে গঠিত। একটি Modulator এবং অপরটি Demodulator.

এই অধ্যায়ের বাকি ৯৩৭টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।