ক) ওয়েব সার্ভার বলতে বিশেষ ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যারকে বোঝায় যার সাহায্যে ঐ সার্ভারে রক্ষিত কোনো উপাত্ত বা তথ্য ইন্টারনেটের মাধ্যমে অ্যাকসেস করা যায়।
খ) ইন্টারনেট তথা ওয়েবে কোনো লেখা, অডিও, ভিডিও, স্থিরচিত্র, এনিমেশন ইত্যাদি তথ্যসমূহকে রাখার জন্য যে পেজ (Page) ব্যবহৃত হয় তাকেই ওয়েবপেজ বলে। অর্থাৎ ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযোগী ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েবপেজ বলে। এজন্য ওয়েবপেজ দেখার জন্য ইন্টারনেট সংযোগ আবশ্যক।
গ) উদ্দীপকের আলোকে আমার তৈরি ওয়েবপেজের সাথে ঢাকা বোর্ডের লিংক (www.dhakaeducationboard.gov.bd) করার html কোর্ড নিম্বরূপ
<html>
<head> <litle> link </title> </head>
<body>
<a href= "www.dhakaeducationboard.gov.bd"> Dhaka Board
</a>
</body>
</html>
উপরোক্ত HTML কোডের দরুন Dhaka Board লেখাটি লিংক হিসেবে ব্রাউজারে প্রদর্শিত হবে। যে লিংকে ক্লিক করলে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে সরাসরি চলে যাবে। আর এই কাজটি করতে যে বিশেষ ট্যাগটি ব্যবহৃত হয় তাকে anchor ট্যাগ (<a>) বলে। <a> ট্যাগের সাথে href অ্যাট্রিবিউট ব্যবহার করে কাঙ্ক্ষিত লিংকটি প্রদর্শন করা যায়।
ঘ) উদ্দীপকে শিক্ষক যে দুই ধরনের ওয়েবসাইট নিয়ে আলোচনা করেছেন তা হলো স্ট্যাটিক এবং ডায়নামিক ওয়েবসাইট।
উদ্দীপক অনুযায়ী এ দুটো ওয়েবসাইটের মধ্যে ডায়নামিক ওয়েবসাইটটির ব্যবহার সুবিধাজনক। কারণ তথ্যপ্রযুক্তির অগ্রগামিতায় বর্তমানে পরিবর্তনশীল তথ্য উপস্থাপনার ক্ষেত্রসমূহ বেশি সমাদৃত হয়। আর এই ডায়নামিক ওয়েবসাইটের সাহায্যে উভমুখী কমিউনিকেশন করা যায়। ফলে ব্যবহারকারীর কাছ থেকে কোনো তথ্য উক্ত ওয়েবসাইটের সার্ভারে প্রেরণ করা যায়। অপরদিকে স্ট্যাটিক ওয়েবসাইটে কন্টেন্ট নির্দিষ্ট থাকে। যার দরুন এই ধরনের ওয়েবসাইটে তথ্যগত কোনো পরিবর্তনের জন্য পেজটি উন্নয়ন করে আপলোড করতে হয়। এছাড়া এই ওয়েবসাইটে একমুখী কমিউনিকেশন হয়। যার দরুন স্ট্যাটিক ওয়েবসাইট ও ডায়নামিক ওয়েবসাইটের মধ্যে ডায়নামিক ওয়েবসাইটটিই অধিক গ্রহণযোগ্য।