ক) কম্পিউটার প্রোগ্রামিং হলো কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে সঠিক বিন্যাস অনুযায়ী নির্দিষ্ট নিয়মে নির্দেশমালা বা প্রোগ্রাম তৈরি করা।
খ) 'সি' ভাষাকে মধ্যমস্তরের কম্পিউটারের ভাষা হিসেবে আখ্যায়িত করা হয় কারণ এটি উচ্চস্তরের ভাষার উপাদানগুলোকে অ্যাসেম্বলি ভাষার কার্যকারিতার সাথে সম্মিলন ঘটায়। যেমন পয়েন্টার ব্যবহার করে নিম্নস্তরের মেমোরির সাথে সংযোগ স্থাপন করা যায়, আবার অ্যাসেম্বলি ভাষার সিনটেক্সও সি ভাষায় সাপোর্ট করে। কারণ সি ভাষার কোডের সাথে অ্যাসেম্বলি ভাষার কোড সন্নিবেশ করা হয়েছে। আর এর দরুনই সি কে মিড লেভেল বা মধ্যস্তরের ভাষা বলা হয়।
গ) ফ্লোচার্ট

ঘ) উদ্দীপকের প্রোগ্রামটি do − while স্টেটমেন্টসহ বাস্তবায়ন করা সম্ভব সেটা নিচে কোডিংসহ দেখানো হলো:
#include <stdio.h>
#include <conio.h>
main()
{
int i =1, sum = 0;
do{
if(i% 2 = = 0)
sum = sum + i;
i = i + 1;
}while (i<= 100);
printf("The sum is %d", sum);
getch ();
}
কোডিং-এ for লুপের পরিবর্তে do...while স্টেটমেন্ট ব্যবহার করা হয়েছে এবং শুরুতে i = 1 ধরে নেওয়া হয়েছে।