ক) বিভিন্ন ধরনের সম্পর্কযুক্ত ডেটার বিপুল পরিমাণ সমাবেশকে ডেটাবেস বলে।
খ) ইনডেক্সিং এর তুলনায় সর্টিং এ বেশি মেমোরি প্রয়োজন। উদাহরণস্বরূপ, ধরি একটি টেবিলে একাধিক সারি রয়েছে এবং প্রতিটি সারিতে 20 bytes ডেটা রয়েছে। এখন ১০০টি সর্টেড ডেটা রাখতে 99×20 = 1980 bytes জায়গা মেমোরিতে লাগবে। কিন্তু যদি টেবিলটি Index করা থাকে তবে প্রতিটি সারিতে 4 bytes ডেটা থাকতে পারবে। কারণ Index টেবিলটিতে মাত্র দুটি কলাম থাকবে। সুতরাং ইন্ডেক্সিং এর ক্ষেত্রে ১০০টি রেকর্ড রাখতে মেমোরিতে 99 × 4 = 396 bytes জায়গা লাগবে। ফলে দেখা যায় সর্টিং-এ ইনডেক্সিং অপেক্ষা বেশি মেমোরি প্রয়োজন।
গ) উদ্দীপকে উল্লেখিত ১ম টেবিলের রোগীর নাম, মোবাইল নাম্বার ও জন্মতারিখ ফিল্ডগুলোর ডেটা টাইপ যথাক্রমে Text, Number ও Date/Time। নিচে এদের বর্ণনা দেওয়া হলো-
Text : অক্ষর, বর্ণ, সংখ্যা বিশেষ কোনো চিহ্ন ইত্যাদি লেখার জন্য এ ধরনের Data Type ব্যবহার করা হয়। এ ধরনের Data Type বিশিষ্ট ফিল্ডে সর্বোচ্চ ২৫৫টি বর্ণ ব্যবহার করা যায়। যেমন : Name, Father's Name, Address ইত্যাদি ফিল্ডের ক্ষেত্রে এ ধরনের Data Type ব্যবহার করা হয়।
Number : সংখ্যা বা অঙ্কজাতীয় লেখার জন্য এ ধরনের Data Type ব্যবহার করা হয়। এ ধরনের Data Type-এ ব্যবহৃত ডেটা বিভিন্ন গাণিতিক অপারেশন যেমন : যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি কাজে ব্যবহার করা যায়। সাধারণত ০ থেকে ৯ পর্যন্ত অঙ্কগুলো এ ফিল্ডে ব্যবহৃত হয়। এ ধরনের সংখ্যা দশমিক যুক্ত বা দশমিক ছাড়াও হতে পারে। এ ডেটা টাইপ বিশিষ্ট ফিল্ডের সাইজ সর্বোচ্চ ৮ বাইট পর্যন্ত হতে পারে। প্রধানত সংখ্যাভিত্তিক ডেটা যেমন- Roll, Salary, Age ইত্যাদি ফিল্ডের ক্ষেত্রে এ ধরনের Data Type ব্যবহার করা হয়। তবে এই ডেটা টাইপের বিভিন্ন ফরমেট আছে যেমন- বাইট, ইন্টিজার, ডাবল ও লং ইন্টিজার ইত্যাদি।
Date/Time : তারিখ ও সময়সংক্রান্ত ডেটা লেখার জন্য ব্যবহৃত ফিল্ডের Data Type হবে Date/Time। এ ধরনের Data Type-এর বিভিন্ন ফরমেট আছে। যেমন- General Date, Long Date, Medium Date, Short Date ইত্যাদি। এ ধরনের ফিল্ডের জন্য মেমোরিতে ৮ বাইট জায়গা প্রয়োজন। যেমন- Date of Birth, Joining Date ইত্যাদি ফিল্ডের ক্ষেত্রে এ ধরনের Data Type ব্যবহার করা হয়।
ঘ) উদ্দীপকের টেবিল দুটির মধ্যে রিলেশন তৈরি করা সম্ভব। কারণ টেবিল-১ ও টেবিল-২ এর মধ্যে একটি কমন ফিল্ড বিদ্যমান। আর এই কমন ফিল্ডটি হলো মোবাইল নম্বর। মোবাইল নম্বর ফিল্ডটিকে প্রাইমারি কি হিসেবে ব্যবহার করে টেবিল দুটির মধ্যে রিলেশন তৈরি করা সম্ভব। তবে উভয় টেবিলেই মোবাইল নম্বর এর ডেটা টাইপ ও ফিল্ড সাইজ হুবহু একই হতে হবে। মোবাইল নম্বরকে প্রাইমারি কি হিসেবে ব্যবহার করে টেবিল দুটির মধ্যে One to One রিলেশন তৈরি করতে হবে। কারণ কোনো বেসিক ডেটাকে ভেঙে আলাদা আলাদা টেবিলে সংরক্ষণ করতে হলে One to One রিলেশন তৈরির প্রয়োজন। টেবিল নং-১ ও টেবিল নং-২ ব্যবহার করে One to One রিলেশন তৈরি করে ডেটাবেসটি দেখানো হলো-
Mobile No. | Patients Name | Date of Birth
01789-605573 | Hasan | 09-11-1994
01788-557080 | Rafiq | 10-12-1995
Table-1
Mobile No. | Description of Disease | Management | Fee
01789-605573 | Cancer | Fine | 50,000
01788-557080 | Malaria | Fine | 10,000
Table-2