Online Model Test Online Model Test

অষ্টম শ্রেণির বিজ্ঞান ৯ম অধ্যায়: বর্তনী ও চলবিদ্যুৎ

Class 8 Science Chapter 9 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ১৬১টি সৃজনশীল: ২৫টি সংক্ষিপ্ত: ৬৭টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
১. পর্যায়বৃত্ত প্রবাহের উৎস কোনটি?
ক) ব্যাটারি খ) জেনারেটর গ) বিদ্যুৎ কোষ ঘ) ডিসি জেনারেটর
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) জেনারেটর

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
২. 15V বিভব পার্থক্য বিশিষ্ট কোন পরিবাহকের মধ্য দিয়ে 3amp বিদ্যুৎ প্রবাহিত হলে তার রোধ কত হবে?
ক) 45Ω খ) 5Ω গ) 3Ω ঘ) 5 Volt
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) 5Ω

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৩. বিদ্যুৎ প্রবাহের একক কী?
ক) কুলম্ব খ) অ্যাম্পিয়ার গ) ভোল্ট ঘ) ওহম
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) অ্যাম্পিয়ার

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৪. পর্যায়বৃত্ত প্রবাহের উৎস কোনটি?
ক) ব্যাটারি খ) জেনারেটর গ) ডিসি জেনারেটর ঘ) বিদ্যুৎ কোষ
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) জেনারেটর

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৫. কোন তারের প্রান্তদ্বয়ের বিভবান্তর ২০ ভোল্ট এবং রোধ ৪ ওহম হলে এর মধ্যে দিয়ে কী পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে?
ক) ৪ A খ) ৬ A গ) ৫ A ঘ) ৭ A
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) ৫ A

সৃজনশীল (CQ) ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৬. নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও : আকবর সাহেব তার অফিসকক্ষে ৬০ ওয়াটের ১টি বাল্ব সিরিজে সংযুক্ত করলেন। কিন্তু ২টি ফ্যান ও ১টি টিভি প্যারালালে সংযুক্ত করেন।
  1. ক) ওয়াট কী?১
  2. খ) একটি বৈদ্যুতিক বাল্বের ক্ষমতা ৬০ ওয়াট বলতে কী বুঝায়?২
  3. গ) আকবর সাহেবের ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জামগুলোর সাহায্যে একটি প্যারালাল বর্তনী আঁক।৩
  4. ঘ) বর্তনী দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক তা তুলনামূলক আলোচনা করে মতামত দাও।৪
উত্তর দেখুন
ক) এক সেকেন্ডে ১ জুল কাজ করার ক্ষমতাকে ১ ওয়াট বলে।
খ) একটি বৈদ্যুতিক বাল্বের ক্ষমতা ৬০ ওয়াট ক্ষমতার অর্থ হলো বাল্বটি প্রতি সেকেন্ডে ৬০ জুল হারে বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করে। তবে, এখানে আলোক শক্তির পাশাপাশি তাপশক্তিও উৎপন্ন হয়।
গ) আকবর সাহেবের ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জামগুলো হলো বাল্ব, ফ্যান ও টিভি ইত্যাদি। এদের সাহায্যে একটি প্যারালাল বর্তনী নিম্নরূপ : চিত্র : আকবর সাহেবের বৈদ্যুতিক সরঞ্জামগুলোর সাহায্যে প্যারালাল বর্তনী।
ঘ) আকবর সাহেবের সিরিজ ও সমান্তরাল সংযোগ বর্তনীর মধ্যে সমান্তরাল সংযোগ বর্তনী বেশি সুবিধাজনক। সমান্তরাল বর্তনীতে সবগুলো বৈদ্যুতিক উপকরণ আলাদা আলাদাভাবে বিদ্যুৎ উৎসের সাথে সংযুক্ত থাকে। ফলে, তাদেরকে পৃথকভাবে অন-অফ করা যায়। সমান্তরাল সংযোগে ফ্যান, টেলিভিশন এবং বাল্বকে পৃথকভাবে চালানো সম্ভব এবং একটি নষ্ট হলেও অপরটি চালানো যাবে। কিন্তু এগুলোকে সিরিজ সংযুক্ত করলে এদের একটিকে বন্ধ রেখে অপরটি অন করা সম্ভব নয়। সবচেয়ে বড় অসুবিধা হলো এদের যেকোনো একটি নষ্ট হয়ে গেলে অন্যগুলো চালানো সম্ভব নয়। তাই প্যারালাল বর্তনীটিই ব্যবহার করা বেশি সুবিধাজনক।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৭. রোধ কী?
উত্তর দেখুন
উত্তর: পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্ত হয় তাই রোধ।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৮. তড়িৎ বর্তনী কী?
উত্তর দেখুন
উত্তর: তড়িৎ বর্তনী হলো তড়িৎ প্রবাহ চলার একটি সম্পূর্ণ পথ।

এই অধ্যায়ের বাকি ২৪৫টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।