Online Model Test Online Model Test

ভাষা

লগইন

অষ্টম শ্রেণির বিজ্ঞান ১০ম অধ্যায়: অম্ল, ক্ষারক ও লবণ

Class 8 Science Chapter 10 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ১৬৬টি সৃজনশীল: ২১টি সংক্ষিপ্ত: ৬৬টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
১. পারক্লোরিক এসিডের সংকেত কোনটি?
ক) H₂SO₄ খ) H₃PO₄ গ) HCl ঘ) HClO₄
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) HClO₄

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
২. নিচের কোনটি নির্দেশক নয়?
ক) মিথাইল অরেঞ্জ খ) H₂SO₄ গ) লিটমাস ঘ) মিথাইল
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) H₂SO₄

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৩. কার্বনেটযুক্ত লবণের সাথে HCl বিক্রিয়া ঘটলে কী উৎপন্ন হবে?
ক) H₂ খ) O₃ গ) CO₂ ঘ) H₂CO₃
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) CO₂

বহুপদী সমাপ্তিসূচক ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৪. নীল লিটমাসকে লাল করে- i. লেবুর রস ii. ভিনেগার iii. কামরাঙ্গা নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) i, ii ও iii

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৫. নীল লিটমাস পেপারে কোনটি যোগ করলে লালবর্ণে পরিণত হয়?
ক) NH₃ খ) K₂CO₃ গ) Na₂CO₃ ঘ) H₂SO₄
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) H₂SO₄

সৃজনশীল (CQ)
৬. নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও : ফারাহ তৈলাক্ত খাবার খেতে পছন্দ করে। ইদানীং তার পেটে প্রায়ই ব্যথা হয়। ডাক্তারের কাছে গেলে ডাক্তার জানালেন তার এসিডিটি হয়েছে। ডাক্তার তাকে খাদ্যাভ্যাস পরিবর্তন করার পাশাপাশি একটি ঔষধ খেতে পরামর্শ দিলেন।
  1. ক) লবণ কী?১
  2. খ) মিল্ক অফ লাইম বলতে কী বুঝায়?২
  3. গ) ডাক্তার কী ঔষধ খাওয়ার পরামর্শ দিলেন এবং কেন দিলেন?৩
  4. ঘ) উদ্দীপকে উল্লিখিত এসিডিটি তৈরি হওয়ার উপাদানটি কোন ধরনের যৌগ এবং কেন? বিশ্লেষণ কর।৪
উত্তর দেখুন
ক) লবণ একটি নিরপেক্ষ পদার্থ, যা এসিড ও ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হয়।
খ) মিল্ক অফ লাইম বলতে পানি ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তৈরি এক প্রকারের পেস্টকে বোঝায়। চুনের সাথে পর্যাপ্ত পরিমাণ পানি মিশিয়ে এটি তৈরি করা হয়। বিক্রিয়াটি নিম্নরূপ : CaO + H₂O → Ca(OH)₂ এটি ক্ষারক জাতীয় পদার্থ।
গ) ডাক্তার এন্টাসিড জাতীয় ঔষধ খাওয়ার পরামর্শ দিলেন। পাকস্থলীতে তৈলাক্ত জাতীয় খাবার অনেক সময় আংশিক হজম হয়। তখন কতগুলো এনজাইম এসিডের মাধ্যমে সক্রিয় হয়। এতে পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক এসিড নিঃসৃত হয়। বেশি এসিড নিঃসৃত হলে এন্টাসিড জাতীয় ক্ষারক গ্রহণে এসিড ও ক্ষারক পরস্পরকে প্রশমিত করে এবং আরাম অনুভূত হয়। সাধারণত ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড [Mg(OH)₂], অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড [Al(OH)₃], ক্যালসিয়াম হাইড্রোক্সাইড [Ca(OH)₂] ইত্যাদি ক্ষারকসমূহ এন্টাসিড রূপে ব্যবহৃত হয়। এসব ক্ষারীয় পদার্থ দ্বারা HCl প্রশমিত হয় এবং পেটের ব্যথা ভালো হয়ে যায়। ফারাহর পাকস্থলীতে এসিডিটি হওয়ায় তার পেটে প্রায়ই ব্যথা হয়। এ জন্য ডাক্তার ফারাহকে এন্টাসিড জাতীয় ক্ষারক খাওয়ার পরামর্শ দিলেন।
ঘ) উদ্দীপকে উল্লিখিত এসিডিটি তৈরি হওয়ার উপাদানটি হলো হাইড্রোক্লোরিক এসিড। এটি একটি এসিড জাতীয় যৌগ। মানুষের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক এসিড উৎপন্ন হয়। পেটে হাইড্রোক্লোরিক এসিড অধিক উৎপন্ন হলে এসিডিটি তৈরি হয়। এটি যে একটি এসিড তা আমরা নিচের যুক্তির সাহায্যে প্রমাণ করতে পারি : ১. হাইড্রোক্লোরিক এসিড টক স্বাদযুক্ত। ২. হাইড্রোক্লোরিক এসিডের জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন (H⁺) উৎপন্ন হয় বলে এ দ্রবণ নীল লিটমাসকে লাল করে। HCl = H⁺ + Cl− H⁺ + নীল লিটমাস = লাল লিটমাস ৩. হাইড্রোক্লোরিক এসিড ক্ষারক যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ ও পানি উৎপন্ন করে। HCl + NaOH = NaCl + H₂O (এসিড) (ক্ষারক) (লবণ) (পানি) ৪. হাইড্রোক্লোরিক এসিড ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। যেমন- Zn + 2HCl = ZnCl₂ + H₂ উপরিউক্ত যুক্তিসমূহ বিশ্লেষণ করে এটা সুস্পষ্ট যে, উদ্দীপকে উল্লিখিত এসিডিটি তৈরি হওয়ার উপাদান হাইড্রোক্লোরিক এসিড একটি অম্লীয় বা এসিডীয় যৌগ।
সংক্ষিপ্ত প্রশ্ন ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৭. এসিটিক এসিডের সংকেত কী?
উত্তর দেখুন
উত্তর: এসিটিক এসিডের সংকেত CH₃COOH।
সংক্ষিপ্ত প্রশ্ন ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৮. ক্ষার কী?
উত্তর দেখুন
উত্তর: ক্ষার হলো ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড যারা পানিতে দ্রবীভূত হয়।

এই অধ্যায়ের বাকি ২৪৫টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।