Online Model Test Online Model Test

ভাষা

লগইন

অষ্টম শ্রেণির গণিত ৩য় অধ্যায়: পরিমাপ

Class 8 Math Chapter 3 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ৩৫৫টি সৃজনশীল: ৬৬টি সংক্ষিপ্ত: ৬৬টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
১. কত তাপমাত্রায় ১ ঘন সে.মি. বিশুদ্ধ পানির ওজন ১ গ্রাম?
ক) ৪°C খ) ১০০°C গ) ৪°F ঘ) ১০০°F
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) ৪°C

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
২. ১ নটিকেল মাইল সমান কত ফুট?
ক) ৬০৮০ খ) ৬০৭০ গ) ৫০৮০ ঘ) ৪০৮০
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) ৬০৮০

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৩. একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ। ঘরের ক্ষেত্রফল ১৪৭ বর্গমিটার হলে, প্রস্থ কত মিটার?
ক) ১১ খ) ১০ গ) ৭ ঘ) ৫
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) ৭

বহুপদী সমাপ্তিসূচক ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৪. একটি প্রাচীরের দৈর্ঘ্য ১৫ মি., প্রস্থ ১০ মি. ও পুরুত্ব ০.৩ মি. হলে— i. ক্ষেত্রফল ১৫০ বর্গ মি. ii. পরিসীমা ৫০ মি. iii. আয়তন ৪৫ ঘন মি. নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) i, ii ও iii

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৫. একটি বাক্সের দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার এবং উচ্চতা ১.৫ মিটার হলে, বাক্সটির আয়তন কত?
ক) ৯ ঘনমিটার খ) ৯ বর্গমিটার গ) ৬.৫ মিটার ঘ) ৬ ঘনমিটার
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) ৯ ঘনমিটার

সৃজনশীল (CQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৬. একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে ৭.৫০ টাকা দরে ঐ মাঠে ঘাস লাগাতে মোট ১৮২২.৫০ টাকা খরচ হয়।
  1. ক) একটি আয়তাকার মাঠের প্রস্থ 'x' মিটার ধরে ক্ষেত্রফল নির্ণয় কর।২
  2. খ) আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর।৪
  3. গ) আয়তাকার মাঠের সমান পরিসীমাবিশিষ্ট একটি বর্গাকার কক্ষকে প্রতিটি ২৫ সে.মি. বর্গাকার পাথর দ্বারা বাঁধাই করতে মোট কতটি পাথর লাগবে?৪
উত্তর দেখুন
ক) মনে করি, মাঠের প্রস্থ x মিটার ∴ মাঠের দৈর্ঘ্য ৩x মিটার ∴ মাঠের ক্ষেত্রফল = (৩x × x) বর্গমিটার = ৩x² বর্গমিটার উত্তর : মাঠের ক্ষেত্রফল ৩x² বর্গমিটার।
খ) প্রতি বর্গমিটার ৭.৫০ টাকা দরে ৩x² বর্গমিটার মাঠে ঘাস লাগাতে মোট খরচ হয় (৭.৫০ × ৩x²) টাকা প্রশ্নমতে, ৭.৫০ × ৩x² = ১৮২২.৫০ বা, x² = 1822.50/(7.50 × 3) বা, x² = ৮১ বা, x = ৯ ∴ প্রস্থ ৯ মিটার এবং দৈর্ঘ্য = (৯ × ৩) মিটার বা ২৭ মিটার উত্তর : আয়তাকার মাঠের দৈর্ঘ্য ২৭ মিটার এবং প্রস্থ ৯ মিটার।
গ) খ থেকে পাই, মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ২৭ মিটার ও ৯ মিটার। ∴ আয়তাকার মাঠের পরিসীমা = ২ × (২৭ + ৯) মিটার = (২ × ৩৬) মিটার = ৭২ মিটার প্রশ্নমতে, আয়তাকার মাঠের পরিসীমা = বর্গাকার কক্ষের পরিসীমা ∴ বর্গাকার কক্ষের পরিসীমা = ৭২ মিটার এক বাহুর দৈর্ঘ্য = 72/4 মিটার = ১৮ মিটার বর্গাকার কক্ষের ক্ষেত্রফল = (১৮ × ১৮) বর্গমিটার = ৩২৪ বর্গমিটার পাথরের প্রতি বাহুর দৈর্ঘ্য = ২৫ সে.মি. = ০.২৫ মি. বর্গাকার পাথরের ক্ষেত্রফল = (০.২৫ × ০.২৫) বর্গমিটার = ০.০৬২৫ বর্গমিটার ∴ পাথর লাগবে = 324/0.0625 টি = ৫১৮৪টি উত্তর : মোট ৫১৮৪টি পাথর লাগবে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৭. একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ৯০ মিটার এবং প্রস্থ ৭০ মিটার। এই জমির ভিতরে ৪ মিটার পাড়বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। পুকুরটির গভীরতা ২.৫ মিটার। জমির পরিসীমা নির্ণয় কর।
উত্তর দেখুন
উত্তর: এখানে, আয়তাকার জমির দৈর্ঘ্য = ৯০ মিটার এবং " " প্রস্থ = ৭০ মিটার ∴ আয়তাকার জমির পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) = ২ (৯০ + ৭০) মিটার = ২ × ১৬০ মিটার = ৩২০ মিটার উত্তর: ৩২০ মিটার।
সংক্ষিপ্ত প্রশ্ন ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৮. একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে ৭.৫০ টাকা দরে ঐ মাঠে ঘাস লাগাতে মোট ১৮২২.৫০ টাকা খরচ হয়। একটি আয়তাকার মাঠের প্রস্থ 'x' মিটার ধরে ক্ষেত্রফল নির্ণয় কর।
উত্তর দেখুন
উত্তর: মনে করি, মাঠের প্রস্থ x মিটার ∴ মাঠের দৈর্ঘ্য ৩x মিটার ∴ মাঠের ক্ষেত্রফল = (৩x × x) বর্গমিটার = ৩x² বর্গমিটার উত্তর : মাঠের ক্ষেত্রফল ৩x² বর্গমিটার।

এই অধ্যায়ের বাকি ৪৭৯টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।