Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

৫. শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার

অষ্টম শ্রেণি · তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

MCQ: ২১১টি সংক্ষিপ্ত: ২০টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
১. বাংলা সার্চ ইঞ্জিন কোনটি?
ক) www.bpsc.com.bd খ) www.bdnews.com.bd গ) www.google.com ঘ) www.pipilika.com
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) www.pipilika.com

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
২. পিপীলিকায় তথ্য থাকে কোন ভাষাতে?
ক) ইংরেজি খ) বাংলা গ) আরবি ঘ) চীনা
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) বাংলা

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৩. শেখ মো. রাইয়ান জামান ঠিক করেছে এ বছর জাতীয় গণিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এজন্য প্রস্তুতিও সে খুব ভালোভাবে নিচ্ছে। সে নতুন নতুন গাণিতিক সমস্যার সমাধান করছে এবং নিজেকে যোগ্য করে তুলছে। এজন্য সে একটি বিশেষ ওয়েবসাইটের সাহায্য নিচ্ছে। রাইয়ান যে ওয়েবসাইটের সাহায্য নিচ্ছে তার ঠিকানা কোনটি?
ক) www.wolfalpha.com খ) www.wolfram.com গ) www.wolframalpha.com ঘ) www.wolframalpha.inf
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) www.wolframalpha.com

বহুপদী সমাপ্তিসূচক ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৪. শেখ মো. রাইয়ান জামান ঠিক করেছে এ বছর জাতীয় গণিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এজন্য প্রস্তুতিও সে খুব ভালোভাবে নিচ্ছে। সে নতুন নতুন গাণিতিক সমস্যার সমাধান করছে এবং নিজেকে যোগ্য করে তুলছে। এজন্য সে একটি বিশেষ ওয়েবসাইটের সাহায্য নিচ্ছে। রাইয়ানের প্রস্তুতিকার্যে ওয়েবসাইটটি সাহায্য করছে- i. গণনার কাজে ii. জব খুঁজতে iii. সমস্যা সমাধানের নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) i ও iii

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৫. নিচের কোনটি ব্যবহারে ই-বুক সত্যিকারের বইয়ের মতো পড়া যায়?
ক) রেডিও খ) পত্রিকা গ) ট্যাবলেট ঘ) কম্পিউটার
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) ট্যাবলেট

সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৬. ই-মেইল কী? ইন্টারনেট ব্যবহারের সুফল লেখ।
উত্তর দেখুন
উত্তর: ই-মেইল : ই-মেইল কথাটির মানে হলো ইলেকট্রনিক মেইল বা ইলেকট্রনিক চিঠি। ই-মেইলের মাধ্যমে যেকোনো লেখা বা ছবি অন্য যেকোনো ই-মেইল ঠিকানায় ইলেক্ট্রনিকভাবে পাঠানো যায়। ইন্টারনেট ব্যবহারের সুফল : ইন্টারনেটের কল্যাণে গোটা পৃথিবী আজ মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। সুনির্দিষ্ট কিছু সুবিধা নিচে উল্লেখ করা হলো : ১. ইন্টারনেটের সাহায্যে সাবর্ক্ষণিক আমরা জার্নাল, ম্যাগাজিন, বই, খবরের কাগজ, নানারকম পণ্যের বিজ্ঞাপন, বিমান, রেল ইত্যাদির সময়সূচি, আবহাওয়ার খবর, খেলার খবর ইত্যাদি জানতে পারি। ২. ইন্টারনেট ব্যবহার করে দ্রুত গতিতে পৃথিবীর যেকোনো প্রান্তে কয়েক সেকেন্ডের মধ্যে ইলেকট্রনিক চিঠি আদান-প্রদান করা সম্ভব। ৩. ইন্টারনেটের মাধ্যমে অতি সহজে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করা যায়। ৪. বিনোদনের ক্ষেত্রে ইন্টারনেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর সাহায্যে রেডিও, টেলিভিশন, সিনেমা ইত্যাদি উপভোগ করা যায়। ৫. জিপিএস ব্যবহার করে কারো অবস্থান সম্পর্কে জানা যায়। ফলে বিভিন্ন রকম দুর্নীতি প্রতিরোধ করা যায়।
সংক্ষিপ্ত প্রশ্ন
৭. তোমার বিজ্ঞান বইটি হারিয়ে গেলে সহজে তুমি বইটি কীভাবে পেতে পার? বর্ণনা কর।
উত্তর দেখুন
উত্তর: আমার বিজ্ঞান বইটি হারিয়ে গেলে আমি তা খুব সহজেই NCTB-এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারি। কারণ, NCTB-এর ওয়েবসাইটে স্কুল ও মাদ্রাসার সকল পাঠ্যপুস্তক এবং অন্যান্য সহায়ক বইয়ের ইলেকট্রনিক ভার্সন সংরক্ষণ করা আছে। তাই যে কেউ যখন ইচ্ছে তার প্রয়োজন অনুসারে সেখান থেকে যেকোনো বই বিনামূল্যে ডাউনলোড করে প্রিন্ট করে বাঁধিয়ে নিয়ে একটি নতুন বই তৈরি করে নিতে পারে।

এই অধ্যায়ের বাকি ২২৪টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।