বহুনির্বাচনি (MCQ)
১. K-এর কোন মানের জন্য নিম্নলিখিত সমীকরণ জোটের অসংখ্য সমাধান বিদ্যমান?
x - y = 3
2x – 2y = K
ক) –∞< K <∞
খ) K ≠ 6
গ) K = 3/2
ঘ) K = 6
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ) K = 6
ব্যাখ্যা: অসংখ্য সমাধানের শর্ত: a₁/a₂ = b₁/b₂ = c₁/c₂ (রেখা দুটি সমাপতিত)
1/2 = (−1)/(−2) = 3/K
∴ K = 6