Online Model Test Online Model Test

ইঞ্জিনিয়ারিং ভর্তি গণিত ১৮শ অধ্যায়: স্থিতিবিদ্যা (Statics) (২য় পত্র)

ইঞ্জিনিয়ারিং ভর্তি Math Chapter 18 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ১১টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. অনুভূমিক দিকে এবং অনুভূমিকের সাথে 30° কোণে ক্রিয়াশীল দু'টি বল 5 একক ওজনের বস্তুকে স্থিরভাবে ধরে রাখে। বল দু'টির মান কত?
ক) 5/√3, 10 খ) 5√3, 10 গ) 5, 10 ঘ) 5, 10√3
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) 5√3, 10

ব্যাখ্যা: সাম্যাবস্থায়, উল্লম্ব দিকে: Q sin30° = 5 ⇒ Q = 10 অনুভূমিক দিকে: P = Q cos30° = 10 × √3/2 ∴ P = 5√3, Q = 10
বহুনির্বাচনি (MCQ)
২. যদি কোনো কণার উপর ক্রিয়ারত দুইটি সমান বলের লব্ধির বর্গ তাদের গুণফলের তিনগুণ হয়, তাহলে বল দুটোর অন্তর্গত কোণের মান হবে-
ক) 90° খ) 60° গ) 45° ঘ) 30°
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) 60°

ব্যাখ্যা: R² = P² + P² + 2P²cosα এবং R² = 3P² ⇒ 3P² = 2P² + 2P²cosα ⇒ cosα = 1/2 ∴ α = 60°
বহুনির্বাচনি (MCQ)
৩. কোনো কণার উপর ক্রিয়ারত 2টি সমান বলের লব্ধির বর্গ তাদের গুণফলের 3 গুণ হলে বলদ্বয়ের অন্তর্গত কোণ নির্ণয় কর।
ক) 30° খ) 120° গ) 60° ঘ) None
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) 60°

ব্যাখ্যা: 3p² = p² + p² + 2p²cosθ ⇒ p² = 2p² cosθ ⇒ cosθ = 1/2 ∴θ = 60
বহুনির্বাচনি (MCQ)
৪. একটি লোক লাঠির একপ্রান্তে বাঁধা একটি বোঝা কাঁধে বহন করছে। বোঝাটির ওজন W এবং লোকটির কাঁধ হতে বোঝাটির ও লোকটির হাতের দূরত্ব যথাক্রমে 1 metre এবং 1/2 metre, লোকটির কাঁধের উপর চাপ কত?
ক) w খ) 3w গ) 1.5w ঘ) 2w
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) 3w

ব্যাখ্যা: হাতের বল F হলে কাঁধের সাপেক্ষে ভ্রামক: W × 1 = F × 1/2 ⇒ F = 2W কাঁধের চাপ = W + F = W + 2W ∴ চাপ = 3W
বহুনির্বাচনি (MCQ)
৫. 20 মি. দীর্ঘ একটি ভারী সুষম তক্তা দুটি খুটির উপর আনুভূমিকভাবে সাম্যাবস্থায় রয়েছে। প্রথম খুটি তক্তাটির এক প্রান্তে এবং দ্বিতীয় খুটিটি তক্তাটির অপর প্রান্ত থেকে 5 মি. দূরে অবস্থিত। তক্তাটিকে না উল্টিয়ে দ্বিতীয় প্রান্তে যদি সর্বোচ্চ 50 কেজি ওজন ঝুলানো যায়। সেক্ষেত্রে তক্তাটির ওজন হবে-
ক) 33.33 kg খ) 50 kg গ) 25 kg ঘ) None
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) 50 kg

ব্যাখ্যা: তক্তা উল্টানোর মুখে প্রথম খুঁটির প্রতিক্রিয়া শূন্য; দ্বিতীয় খুঁটির সাপেক্ষে ভ্রামক নিই। তক্তার ভারকেন্দ্র (মধ্যবিন্দু) খুঁটি থেকে 15 − 10 = 5 মি., 50 kg ওজন 5 মি. দূরে। W × 5 = 50 × 5 ∴ W = 50 kg

এই অধ্যায়ের বাকি ৬টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।