সংক্ষিপ্ত প্রশ্ন
১. দাগ টেনে মিল করি
বাম পাশের অংশ | ডান পাশের অংশ
আমরা সৃষ্টিজগতের শৃঙ্খলা দেখে | প্রাপ্য গরীবের হক।
ইমান শব্দের অর্থ হলো | ডান দিক থেকে বাম দিকে পড়তে হয়।
যাকাত ধনীদের নিকট থেকে | হরকত শিখতে হয়।
পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে | একটি পরিপূর্ণ জীবন বিধান বলা হয়।
আরবি হরফগুলো | আমরা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শিখি।
পবিত্র কুরআন পড়ার জন্য | মন ভালো থাকে।
আসমানি কিতাব মোট | বিশ্বাস স্থাপন করা।
পূর্ববর্তী নবিগণের কিতাবের উপরও | আমাদের ইমান আনতে হবে।
পবিত্র কুরআনকে | মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি।
সালাতের মাধ্যমে | ১০৪টি।
উত্তর দেখুন
উত্তর: ক. আমরা সৃষ্টিজগতের শৃঙ্খলা দেখে— মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি।
খ. ইমান শব্দের অর্থ হলো— বিশ্বাস স্থাপন করা।
গ. যাকাত ধনীদের নিকট থেকে— প্রাপ্য গরীবের হক।
ঘ. পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে— মন ভালো থাকে।
ঙ. আরবি হরফগুলো— ডান দিক থেকে বাম দিকে পড়তে হয়।
চ. পবিত্র কুরআন পড়ার জন্য— হরকত শিখতে হয়।
ছ. আসমানি কিতাব মোট— ১০৪টি।
জ. পূর্ববর্তী নবিগণের কিতাবের উপরও— আমাদের ইমান আনতে হবে।
ঝ. পবিত্র কুরআনকে— একটি পরিপূর্ণ জীবন বিধান বলা হয়।
ঞ. সালাতের মাধ্যমে— আমরা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শিখি।