সংক্ষিপ্ত প্রশ্ন
১. দাগ টেনে মিল করি
বাম পাশের অংশ | ডান পাশের অংশ
প্রাচীন আরবে কন্যা শিশুদের | হজরত আবু বকর (রা.) এর নাম উজ্জ্বল হয়ে থাকবে।
মহানবি (স.) এর গুণাবলী | মহানবি (স.) এর হাতে তুলে দেন।
ধৈর্য ও দক্ষ নেতৃত্বের জন্য | জীবন্ত কবর দেয়া হতো।
মহানবি হজরত মুহাম্মদ (স.) এর হাতে | আমাদের জন্য আদর্শ।
তাবুকের যুদ্ধে ব্যয় করার জন্য হজরত আবু বকর (রা.) সমস্ত সম্পদ | হাজরে আসওয়াদ প্রতিস্থাপিত হয়।
উত্তর দেখুন
উত্তর: ক. প্রাচীন আরবে কন্যা শিশুদের—জীবন্ত কবর দেয়া হতো।
খ. মহানবি (স.) এর গুণাবলী—আমাদের জন্য আদর্শ।
গ. ধৈর্য ও দক্ষ নেতৃত্বের জন্য—হজরত আবু বকর (রা.) এর নাম উজ্জ্বল হয়ে থাকবে।
ঘ. মহানবি হজরত মুহাম্মদ (স.) এর হাতে—হাজরে আসওয়াদ প্রতিস্থাপিত হয়।
ঙ. তাবুকের যুদ্ধে ব্যয় করার জন্য হজরত আবু বকর (রা.) সমস্ত সম্পদ—মহানবি (স.) এর হাতে তুলে দেন।