Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

৭. তরঙ্গ ও শব্দ

নবম/দশম · পদার্থবিজ্ঞান

MCQ: ২৮৬টি সৃজনশীল: ৫৩টি সংক্ষিপ্ত: ১০৭টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. শব্দ কোন ধরনের তরঙ্গ?
ক) তির্যক তরঙ্গ খ) তাড়িতচৌম্বকীয় তরঙ্গ গ) অনুদৈর্ঘ্য তরঙ্গ ঘ) বেতার তরঙ্গ
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) অনুদৈর্ঘ্য তরঙ্গ

বহুনির্বাচনি (MCQ)
২. শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি?
ক) কঠিন খ) তরল গ) গ্যাসীয় ঘ) প্লাজমা
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) কঠিন

বহুপদী সমাপ্তিসূচক
৩. বৈদ্যুতিক লাইনে মৃত বাদুড় ঝুলে থাকতে দেখা যায় কেন? i. বৈদ্যুতিক তারগুলোর অবস্থান এবং মধ্যবর্তী দূরত্ব সম্পর্কে তাৎক্ষণিকভাবে সুস্পষ্ট ধারণা না থাকায় ii. সামনের দিকের শব্দোত্তর তরঙ্গের প্রতিধ্বনি শুনতে না পাওয়ায় iii. বাদুড় একটি তারে ঝুলে অপর তারটি স্পর্শ করায় নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) i, ii ও iii

বহুনির্বাচনি (MCQ)
৪. পানির উচ্চতা h এর মান সর্বোচ্চ কত পর্যন্ত প্রতিধ্বনি শোনা যাবে?
ক) 13.40 cm খ) 13.40 m গ) 3.4 m ঘ) 3.4 cm
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) 13.40 m

বহুনির্বাচনি (MCQ)
৫. প্রদত্ত চিত্রের ক্ষেত্রে প্রতিধ্বনি শুনতে কত সময় প্রয়োজন হবে?
ক) 0.10 s খ) 0.12 s গ) 0.14 s ঘ) 0.18 s
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) 0.12 s

সৃজনশীল (CQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৬. নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও : আংশিক পানিপূর্ণ একটি কূপ আছে। কূপের উপরিভাগে একটি শব্দ করায় t₁ ও t₂ সময় পরে দুটি প্রতিধ্বনি শোনা গেল। বায়ু ও পানিতে শব্দের বেগ যথাক্রমে v₁ এবং v₂।
  1. ক) তরঙ্গ দৈর্ঘ্য কী?১
  2. খ) শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন কেন- ব্যাখ্যা কর।২
  3. গ) যদি t₁ = 0·5 sec, t₂ > t₁ এবং ওই দিনের তাপমাত্রা 30°C হয় তাহলে কূপের উপরিভাগ থেকে পানিপৃষ্ঠের গভীরতা নির্ণয় কর।৩
  4. ঘ) উদ্দীপকের তথ্যানুযায়ী কূপের প্রকৃত গভীরতা নির্ণয়ের সাধারণ সমীকরণ প্রতিষ্ঠা কর।৪
উত্তর দেখুন
ক) তরঙ্গস্থিত কোনো কণার একটি পূর্ণ কম্পনের সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। একে λ দিয়ে প্রকাশ করা হয়।
খ) শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ। কোনো উৎস কাঁপলে তার সংলগ্ন মাধ্যমের কণাগুলো কাঁপতে থাকে এবং এরা পাশের কণাগুলোকে কাঁপিয়ে দেয়। এভাবে মাধ্যমের কণার কম্পনের মাধ্যমে শব্দ এক স্থান থেকে অন্য স্থানে যায়। শূন্যস্থানে কোনো কণা নেই, তাই সেখানে কম্পন সঞ্চালিত হতে পারে না। বায়ুশূন্য কাচপাত্রে বৈদ্যুতিক ঘণ্টা বাজালে তার শব্দ শোনা যায় না। তাই শব্দ সঞ্চালনের জন্য কঠিন, তরল বা বায়বীয় মাধ্যম প্রয়োজন।
গ) কূপের উপরিভাগে শব্দ করলে প্রথম প্রতিধ্বনি (t₁ সময় পরে) আসে পানিপৃষ্ঠ থেকে, কারণ t₂ > t₁। দেওয়া আছে, t₁ = 0·5 s তাপমাত্রা = 30°C পানিপৃষ্ঠের গভীরতা, h₁ = ? 30°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ, v₁ = (332 + 0·6 × 30) ms⁻¹ = 350 ms⁻¹ শব্দ পানিপৃষ্ঠ পর্যন্ত গিয়ে ফিরে আসে, তাই 2h₁ = v₁t₁ বা, h₁ = v₁t₁/2 = (350 ms⁻¹ × 0·5 s)/2 ∴ h₁ = 87·5 m অতএব, কূপের উপরিভাগ থেকে পানিপৃষ্ঠের গভীরতা 87·5 m।
ঘ) ধরি, কূপের উপরিভাগ থেকে পানিপৃষ্ঠের গভীরতা h₁ এবং পানিপৃষ্ঠ থেকে কূপের তলার গভীরতা (পানির গভীরতা) h₂। ∴ কূপের প্রকৃত গভীরতা, h = h₁ + h₂ প্রথম প্রতিধ্বনি: শব্দ বায়ুর মধ্য দিয়ে পানিপৃষ্ঠে গিয়ে প্রতিফলিত হয়ে t₁ সময়ে ফিরে আসে। ∴ 2h₁ = v₁t₁ বা, h₁ = v₁t₁/2 ... ... ... (i) দ্বিতীয় প্রতিধ্বনি: শব্দের কিছু অংশ পানির ভেতর দিয়ে কূপের তলায় গিয়ে প্রতিফলিত হয়ে t₂ সময়ে ফিরে আসে। এ সময়ে শব্দ বায়ুতে 2h₁ এবং পানিতে 2h₂ দূরত্ব অতিক্রম করে। ∴ t₂ = 2h₁/v₁ + 2h₂/v₂ বা, t₂ = t₁ + 2h₂/v₂ [(i) থেকে 2h₁/v₁ = t₁] বা, 2h₂/v₂ = t₂ − t₁ বা, h₂ = v₂(t₂ − t₁)/2 ... ... ... (ii) (i) ও (ii) যোগ করে, h = h₁ + h₂ = v₁t₁/2 + v₂(t₂ − t₁)/2 ∴ h = [v₁t₁ + v₂(t₂ − t₁)]/2 এটিই উদ্দীপকের তথ্যানুযায়ী কূপের প্রকৃত গভীরতা নির্ণয়ের সাধারণ সমীকরণ।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৭. কম্পাঙ্ক কাকে বলে?
উত্তর দেখুন
উত্তর: একটি কম্পনশীল বস্তু থেকে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৮. প্রতিধ্বনি কাকে বলে?
উত্তর দেখুন
উত্তর: যখন কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে, তখন ঐ প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলে।

এই অধ্যায়ের বাকি ৪৩৮টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।