উত্তর: ক) কয়েকটি সাধারণ দুর্ঘটনা হলো: গাছ থেকে পড়া, আগুনে বা তাপে পোড়া, পানিতে ডোবা, সড়ক দুর্ঘটনা, সাপে কাটা, তড়িতাহত বা বিদ্যুৎস্পৃষ্ট হওয়া।
খ) কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে নিচের পদক্ষেপগুলো নিতে হয়: সরাসরি হাত দিয়ে রোগীকে স্পর্শ না করে শুকনো কাঠ, বাঁশ বা প্লাস্টিক দিয়ে ধাক্কা দিয়ে বিদ্যুতের উৎস থেকে আলাদা করতে হয়। শুকনো লাঠি ব্যবহার করে বিদ্যুতের তার বা প্লাগ সরিয়ে দিতে হয়। প্রয়োজনে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করতে হয়।
গ) প্রাথমিক চিকিৎসা বলতে বোঝায় হঠাৎ কোনো দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসকের কাছে নেওয়ার আগে বা বিশেষজ্ঞের পরামর্শ পাওয়ার আগে সাময়িকভাবে যে সেবা বা যত্ন প্রদান করা হয়। এর মূল উদ্দেশ্য হলো রোগীর অবস্থা যেন আরও খারাপ না হয় তা নিশ্চিত করা এবং জীবন রক্ষা করা।