Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

৬. সরল সহসমীকরণ

অষ্টম শ্রেণি · গণিত

MCQ: ১০৫টি সৃজনশীল: ৩৫টি সংক্ষিপ্ত: ৩৪টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. সরল সহসমীকরণে কয়টি অজানা চলক থাকে?
ক) 1 খ) 2 গ) 3 ঘ) 4
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) 2

বহুনির্বাচনি (MCQ)
২. দুই চলকবিশিষ্ট দুইটি সরল সহসমীকরণের সমাধানের পদ্ধতি কয়টি?
ক) 1 খ) 2 গ) 3 ঘ) 4
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) 2

বহুনির্বাচনি (MCQ)
৩. দুই চলকবিশিষ্ট দুইটি সরল সহসমীকরণের সমাধান পদ্ধতি কোনটি
ক) প্রতিস্থাপন খ) ইউক্লিডীয় গ) পিথাগোরিয়ান ঘ) গুণনীয়ক
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) প্রতিস্থাপন

বহুনির্বাচনি (MCQ)
৪. x − y = 3 সমীকরণটি নিচের কোন সংখ্যাযুগল দ্বারা সিদ্ধ হয়?
ক) x = 4, y = −1 খ) x = 5, y = 2 গ) x = −6, y = 3 ঘ) x = −1, y = −2
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) x = 5, y = 2

বহুনির্বাচনি (MCQ)
৫. x − y = 1, x + y = 3 হলে, (x, y) = কোনটি?
ক) (1, 2) খ) (2, 1) গ) (1, 3) ঘ) (3, 1)
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) (2, 1)

সৃজনশীল (CQ)
৬. নিচের সমীকরণ দুটি লক্ষ কর : x/a + y/b = 1/a + 1/b................... (i) x/a − y/b = 1/a − 1/b................... (ii)
  1. ক) a = 2, b = 3 হলে (i) ও (ii) সমীকরণ গঠন কর।২
  2. খ) (i) ও (ii) প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান কর।৪
  3. গ) (i) ও (ii) অপনয়ন পদ্ধতিতে সমাধান কর।৪
উত্তর দেখুন
ক) উদ্দীপক হতে পাই, x/a + y/b = 1/a + 1/b a = 2, b = 3 বসিয়ে পাই, x/2 + y/3 = 1/2 + 1/3 বা, (3x + 2y)/6 = 5/6 ∴ 3x + 2y = 5 ............... (i) (Ans.) আবার, x/a − y/b = 1/a − 1/b a = 2, b = 3 বসিয়ে পাই, x/2 − y/3 = 1/2 − 1/3 ∴ 3x − 2y = 1............... (ii) (Ans.)
খ) 'ক' হতে প্রাপ্ত সমীকরণদ্বয়, 3x + 2y = 5 ........... (i) 3x − 2y = 1 ........... (ii) (i) নং হতে পাই, 2y = 5 − 3x বা, y = (5 − 3x)/2............ (iii) y এর মান (ii) এ বসিয়ে পাই, 3x − 2 ((5 − 3x)/2) = 1 বা, 3x − 5 + 3x = 1 বা, 6x = 6 ∴ x = 1 x এর মান (iii) এ বসিয়ে পাই, y = (5 − 3.1)/2 = 2/2 = 1 ∴ y = 1 নির্ণেয় সমাধান (x, y) = (1, 1) (Ans.)
গ) 'ক' হতে প্রাপ্ত সমীকরণদ্বয় 3x + 2y = 5 ....................(i) 3x − 2y = 1 ....................(ii) (i) ও (ii) নং যোগ করে পাই, 3x + 2y = 5 3x − 2y = 1 6x = 6 ∴ x = 1 x এর মান (i) এ বসিয়ে পাই, 3.1 + 2y = 5 বা, 2y = 2 ∴ y = 1 নির্ণেয় সমাধান (x, y) = (1, 1)
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৭. দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7, সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। তথ্যগুলো দুইটি সমীকরণের সাহায্যে প্রকাশ কর।
উত্তর দেখুন
উত্তর: মনে করি, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক y ∴ সংখ্যাটি = 10y + x ১ম শর্তানুসারে, x + y = 7 ...............................(1) ২য় শর্তানুসারে, 10y + x − 27 = 10x + y .........(2)
সংক্ষিপ্ত প্রশ্ন
৮. নিচের সমীকরণ দুটি লক্ষ কর : x/a + y/b = 1/a + 1/b................... (i) x/a − y/b = 1/a − 1/b................... (ii) a = 2, b = 3 হলে (i) ও (ii) সমীকরণ গঠন কর।
উত্তর দেখুন
উত্তর: উদ্দীপক হতে পাই, x/a + y/b = 1/a + 1/b a = 2, b = 3 বসিয়ে পাই, x/2 + y/3 = 1/2 + 1/3 বা, (3x + 2y)/6 = 5/6 ∴ 3x + 2y = 5 ............... (i) (Ans.) আবার, x/a − y/b = 1/a − 1/b a = 2, b = 3 বসিয়ে পাই, x/2 − y/3 = 1/2 − 1/3 ∴ 3x − 2y = 1............... (ii) (Ans.)

এই অধ্যায়ের বাকি ১৬৬টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।