Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

১২. আমাদের জীবনে রসায়ন

নবম/দশম · রসায়ন

MCQ: ৩০৭টি সৃজনশীল: ৪০টি সংক্ষিপ্ত: ১০১টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুপদী সমাপ্তিসূচক ★★★ গুরুত্বপূর্ণ ৪ বার এসেছে
১. রিমা লক্ষ করল তার মা তার জন্মদিনে বাজার থেকে মাংস কিনে এনে ফ্রাই করার আগে পানির মতো কিছু একটা দিয়ে মেখে বাটিতে রেখে দিল। মাকে জিজ্ঞেস করাতে তিনি বললেন এটি ভিনেগার। ভিনেগার- i. মাংসকে নরম করে ii. মাংসের প্রোটিন ভেঙ্গে দেয় iii. মাংসকে ফুলিয়ে দেয় নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii গ) i ও ii ঘ) i, ii ও iii তোমার আম্মা কেক তৈরিকালে ময়দার সাথে দুই ধরনের বস্তু মিশিয়ে কেক তৈরি করল। ১ম কেক বেশি ফুলে উঠল কিন্তু ২য় কেক কম ফুলল তবে সুস্বাদু হলো। প্রশ্নগুলোর আলোকে ২৯৮ ও ২৯৯নং প্রশ্নের উত্তর দাও :
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) i ও ii

বহুপদী সমাপ্তিসূচক ★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
২. A এমন একটি এসিড যা মানুষের পাকস্থলীর প্রাচীর থেকে নিঃসৃত হয়। A এসিডটি- i. খাদ্য পরিপাকে সাহায্য করে ii. অতিরিক্ত নিঃসরণে পাকস্থলীতে প্রদাহ সৃষ্টি করে iii. কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে CO₂ গ্যাস উৎপন্ন করে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) i, ii ও iii

ব্যাখ্যা: A হলো হাইড্রোক্লোরিক এসিড (HCl)। এটি খাদ্য পরিপাকে সাহায্য করে, বেশি নিঃসৃত হলে পাকস্থলীতে প্রদাহ (এসিডিটি, আলসার) সৃষ্টি করে এবং কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে CO₂ দেয় : CaCO₃ + 2HCl → CaCl₂ + H₂O + CO₂।
বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৩. খাদ্যে রাসায়নিক পদার্থের ব্যবহারের ফলে কী হয়?
ক) দাঁত অকার্যকর হয় খ) শিশুরা ভারী দেহধারী হয় গ) লিভার ও কিডনি অকার্যকর হয় ঘ) শিশুরা শুকিয়ে যায়
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) লিভার ও কিডনি অকার্যকর হয়

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৪. নিচের কোন লবণ আমাদের শরীরের ইলেকট্রোলাইটের চাহিদা পূরণ করে?
ক) Na-লবণ খ) K-লবণ গ) Ca-লবণ ঘ) Mg-লবণ
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) Na-লবণ

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৫. সোডা অ্যাস কোনটির বাণিজ্যিক নাম?
ক) Na₂CO₃ খ) NaCHO₃ গ) K₂O ঘ) KOH
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) Na₂CO₃

সৃজনশীল (CQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৬. B + ব্রাইন —→ C + নিশাদল
  1. ক) সোডা অ্যাস কী?১
  2. খ) পাউরুটিতে ইস্ট ব্যবহার করা হয় কেন?২
  3. গ) উদ্দীপকের বিক্রিয়া তিনটির সাহায্যে C প্রস্তুতি বর্ণনা কর।৩
  4. ঘ) উদ্দীপকের A যৌগটির সাথে NH₃ এর বিক্রিয়ায় উৎপন্ন রাসায়নিক পদার্থটি কৃষিক্ষেত্রে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশ্লেষণ কর।৪
উত্তর দেখুন
ক) অনার্দ্র সোডিয়াম কার্বনেটকে (Na₂CO₃) সোডা অ্যাশ বলে।
খ) ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়ায় অ্যাসিটিলিন গ্যাস এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করে। CaC₂ + H₂O → CH ≡ CH + Ca(OH)₂ এই অ্যাসিটিলিন গ্যাস আম, কলাসহ প্রায় সব ফল পাকাতে সাহায্য করে। কিন্তু CaC₂ -এ বিষাক্ত আর্সেনিক এবং ফসফরাস থাকে। এজন্য বাংলাদেশে ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করে ফল পাকানো নিষিদ্ধ।
গ) উদ্দীপকে উল্লিখিত রাসায়নিক পদার্থটি হলো ফরমালিন। ফরমালিন হলো ফরমালডিহাইডের (HCHO) 40% জলীয় দ্রবণ। ফরমালডিহাইড সব প্রাণীর জন্য অত্যন্ত বিষাক্ত পদার্থ। এটি ক্যান্সার উৎপাদক হিসেবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। অধিক মাত্রায় ফরমালডিহাইড শরীরে প্রবেশ করলে তীব্র পেটব্যথা, বমি, কোমা, কিডনি সমস্যা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এজন্য, বাংলাদেশসহ পৃথিবীর বহু দেশে ফরমালডিহাইড দিয়ে ফল-মূল, মাছ-মাংস ও অন্যান্য খাদ্য সামগ্রী সংরক্ষণ নিষিদ্ধ। ফরমালিনের এসব ক্ষতিকর ভূমিকার কারণে এটি মানুষের জন্য মারাত্মক ক্ষতির কারণ।
ঘ) ফল বিক্রেতার ধারণাটি সঠিক ছিল না। ফল পচনশীল দ্রব্য বলে ফল দোকানদার অজ্ঞতাবশত ফরমালিন ব্যবহার করেন। এটি কোনোভাবেই ফল সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখে না বা রাখতে পারে না। এটি ব্যাকটেরিয়া ও ছত্রাকনাশক হিসেবে অত্যন্ত কার্যকর। মৃত মানুষ, জীববিজ্ঞানের ল্যাবরেটরি নমুনা ও প্যাথলজিক্যাল টিস্যু সংরক্ষণে ফরমালিন ব্যবহার করা হয়। ফরমালডিহাইড প্রোটিন বা DNA-এর নাইট্রোজেনের সাথে H₂C−NH− লিংকেজ সৃষ্টি করে টিস্যুকে ফিক্স করে বা সংরক্ষণ করে। নিম্ন তাপমাত্রায় ও অল্প সংস্পর্শে সংগঠিত পরিবর্তন উভমুখী হয় কিন্তু অধিক তাপমাত্রায় দীর্ঘ সময়ের সংস্পর্শে একমুখী পরিবর্তন হয়। ফরমালিন মৃত মানুষ ও জীবজন্তু সংরক্ষণে বিষাক্ত পদার্থ বলে ফল সংরক্ষণে ব্যবহার করা যায় না। এটি মানবদেহের ক্ষতিসাধন করে এবং এর প্রভাব মারাত্মক হয়। সুতরাং ফল বিক্রেতার ধারণাটি সঠিক ছিল না।
ব্যাখ্যা: প্রশ্ন -২৮ ডা. চন্দ্রার গৃহকর্মী বদহজম থেকে মুক্তি পাওয়ার জন্য প্রায়ই বেকিং পাউডার খেতেন; এভাবে দীর্ঘদিন চলার পর এক পর্যায়ে তিনি আলসারের রোগীতে পরিণত হলেন। ডা. চন্দ্রা গৃহকর্মীকে বেকিং পাউডারের পরিবর্তে এন্টাসিড জাতীয় ওষুধ সেবনের পরামর্শ দিলেন যা অ্যালুমিনিয়াম-এর হাইড্রক্সাইড দ্বারা গঠিত। [খুলনা জিলা স্কুল] প্রশ্ন -২৯ আধুনিক জীবনে রসায়নের ভূমিকা প্রচুর। একটি দিনও আমরা রসায়নের সাহায্য ছাড়া চলতে পারবো না। ঘুম থেকে উঠে ব্রাশ করার টুথপেস্ট থেকে কাপড় কাচার সাবান, ডিটারজেন্ট প্রভৃতি কাজে রসায়নের ব্যবহার আমরা দেখতে পাই। [যশোর জিলা স্কুল] প্রশ্ন -৩০ নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও : প্রশ্ন -৩১ নিচের তথ্য থেকে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও : প্রশ্ন -৩২ A হাইড্রোকার্বনের 1 মোল = 26g। যৌগটিতে H = 7.69%। যৌগটি বিভিন্ন জৈব যৌগ সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশ্ন -৩৩ নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও : প্রশ্ন -৩৪ নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও : প্রশ্ন -৩৫ নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
সংক্ষিপ্ত প্রশ্ন ★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৭. সোডা অ্যাস কী?
উত্তর দেখুন
উত্তর: অনার্দ্র সোডিয়াম কার্বনেটকে (Na₂CO₃) সোডা অ্যাশ বলে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৮. গ্লাস ক্লিনারের মূল উপাদান কী?
উত্তর দেখুন
উত্তর: গ্লাস ক্লিনারের মূল উপাদান হলো অ্যামোনিয়া (NH₃)।

এই অধ্যায়ের বাকি ৪৪০টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।