Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

১১. খনিজ সম্পদ: জীবাশ্ম

নবম/দশম · রসায়ন

MCQ: ৪০৭টি সৃজনশীল: ৪৮টি সংক্ষিপ্ত: ১১৪টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. প্রাকৃতিক গ্যাসে শতকরা কত ভাগ ইথেন থাকে?
ক) 3 ভাগ খ) 4 ভাগ গ) 6 ভাগ ঘ) 7 ভাগ
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) 7 ভাগ

বহুনির্বাচনি (MCQ)
২. নিচের কোন যৌগটি ব্রোমিন দ্রবণের লাল বর্ণকে বর্ণহীন করতে পারে?
ক) C₃H₈ খ) C₃H₈O গ) C₃H₆O ঘ) C₃H₄
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) C₃H₄

বহুনির্বাচনি (MCQ)
৩. বিক্রিয়া : CH₃ − C ≡ CH Br² X Br² Y Y যৌগটির নাম কী?
ক) 1, 1-ডাইব্রোমো প্রোপেন খ) 1, 2-ডাইব্রোমো প্রোপেন গ) 1, 1, 2, 2-টেট্রাব্রোমো প্রোপেন ঘ) 1, 2-ড্রাইব্রোমোপ্রোপিন
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) 1, 1, 2, 2-টেট্রাব্রোমো প্রোপেন

বহুপদী সমাপ্তিসূচক
৪. উদ্দীপকের 'X' যৌগটি- i. সংযোজন বিক্রিয়া দেয় ii. প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয় iii. Y অপেক্ষা কম সক্রিয় নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) i ও ii

বহুনির্বাচনি (MCQ)
৫. নিচের কোন যৌগটি পানিতে দ্রবণীয়?
ক) C₆H₆ খ) CH₃ − O − CH₃ গ) CCl₄ ঘ) KOH
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) KOH

সৃজনশীল (CQ)
৬. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও : মার্চ-জুন মাসে বাংলাদেশে সংরক্ষণের অভাবে প্রচুর পরিমাণে আলু নষ্ট হয়। আলু থেকে নিচের বিক্রিয়ায় ইথানল উৎপন্ন করা যায়। স্টার্চ এনজাইম (ডায়াসটেজ I ম্যালটেজ) —————————→ গ্লুকোজ এনজাইম (জাইমেজ) ——————→ ইথানল
  1. ক) পেট্রোলিয়ামের প্রধান উপাদান কী?১
  2. খ) অ্যালকেন অপেক্ষা অ্যালকিন সক্রিয় কেন? ব্যাখ্যা কর।২
  3. গ) উদ্দীপকের বিক্রিয়া ব্যবহার করে আলু থেকে মিথেন প্রস্তুতির বর্ণনা দাও।৩
  4. ঘ) অতিরিক্ত আলুকে জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে ব্যবহারের সম্ভাবনা বিশ্লেষণ কর।৪
উত্তর দেখুন
ক) পেট্রোলিয়ামের প্রধান উপাদান হাইড্রোকার্বন।
খ) অ্যালকেন একক বন্ধন ও অ্যালকিন দ্বিবন্ধন দ্বারা গঠিত বলে অ্যালকেন অপেক্ষা অ্যালকিন সক্রিয়। অ্যালকেনসমূহ কার্বন-কার্বন ও কার্বন-হাইড্রোজেন শক্তিশালী একক সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত। যা ভেঙে সহজে অন্য বন্ধন গঠন করে না বলে এরা সাধারণত অন্য মৌল বা যৌগের সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। কারণে অ্যালকেনসমূহ কম সক্রিয় যৌগ। অন্যদিকে অ্যালকিনসমূহের অণুতে কার্বন-কার্বন দ্বিবন্ধন বিদ্যমান। এ দ্বিবন্ধনের প্রথমটি সিগমা বন্ধন যা শক্তিশালী হলেও দ্বিতীয় বন্ধনটি প্রথম বন্ধন অপেক্ষা দুর্বল পাই (π) বন্ধন যার ভাঙন সহজেই ঘটে। এ কারণেই অ্যালকিন রাসায়নিকভাবে অ্যালকেন অপেক্ষা সক্রিয়।
গ) উদ্দীপকের বিক্রিয়ায় স্টার্চ থেকে গ্লুকোজ ও গ্লুকোজকে জাইমেজ নামক এনজাইমের উপস্থিতিতে ইথানলে রূপান্তরিত করা হয়। আলুতে প্রচুর পরিমাণ স্টার্চ রয়েছে। এ স্টার্চ থেকে আমরা উদ্দীপকের বিক্রিয়া ব্যবহার করে ইথানল পেতে পারি। ইথানলকে এসিডযুক্ত পটাসিয়াম ডাইক্রোমেট অথবা পটাসিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করলে প্রথমে ইথান্যাল (অ্যাসিটালডিহাইড) ও পরে ইথানয়িক এসিড উৎপন্ন হয়। K₂Cr₂O₇ + H₂SO₄→K₂SO₄ + Cr₂(SO₄)₃ + H₂O + [O] CH₃CH₂OH + [O]→CH₃CHO + H₂O ইথানল ইথান্যাল CH₃CHO+[O]→CH₃ COOH ইথানয়িক এসিড এভাবে উৎপন্ন ইথানয়িক এসিডকে NaOH এর সাথে মিশ্রিত করলে সোডিয়াম ইথানোয়েট উৎপন্ন হয়। CH₃COOH + NaOH→CH₃COONa + H₂O সোডিয়াম ইথানয়েট এই সোডিয়াম ইথানয়েটকে (CH₃COONa) সোডালাইম (NaOH + CaO এর মিশ্রণ) সহ উত্তপ্ত করলে মিথেন (CH₄) পাওয়া যায়। বিক্রিয়া : CH₃COONa (NaOH + CaO) ————→ CH₄ + Na₂CO₃(CaO) এভাবে আমরা আলু থেকে মিথেন (CH₄) প্রস্তুত করতে পারি।
ঘ) আলু আমাদের দেশের অন্যতম প্রধান খাদ্য। এটি শর্করা নামক পুষ্টিগুণের অন্যতম উৎস। এদেশে আলুর ফলনও হয় প্রচুর। বাংলাদেশের মানুষের শর্করা চাহিদা পূরণ করার পরও অনেক আলু রয়ে যায় প্রতিবছর। ফলে সংরক্ষণের অভাবে প্রচুর পরিমাণ আলু নষ্ট হয়ে যায়। অথচ অতিরিক্ত আলুর নানাবিধ ব্যবহার করা সম্ভব। বিশেষ করে আলু থেকে ইথানল, মিথেন ইত্যাদি গ্যাস তৈরি করে আমাদের প্রয়োজনীয় জ্বালানির চাহিদা মেটানো যায়। অর্থাৎ অতিরিক্ত আলুকে জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে ব্যবহার সম্ভব। অতিরিক্ত আলুতে বিদ্যমান স্টার্চ থেকে আমরা নিম্নলিখিত উপায়ে ইথানল প্রস্তুত করতে পারি। 2 (C₆H₁₀O₅)n + nH₂O ডায়াসটেজ ———→ C₁₂H₂₂O₁₁ স্টার্চ মল্টোজ ম্যালটেজ এনজাইম মল্টোজকে গ্লুকোজে এবং জাইমেজ নামক এনজাইম গ্লুকোজকে ফারমেন্ট করে ইথানলে পরিণত করে। বিক্রিয়া : C₁₂H₂₂O₁₁+ H₂O ম্যালটেজ ——→ C₆H₁₂O₆ মল্টোজ গ্লুকোজ C₆H₁₂O₆ জাইমেজ ——→ CH₃CH₂OH + 2CO₂ গ্লুকোজ ইথানল আলু থেকে এভাবে গাঁজন প্রক্রিয়ায় প্রাপ্ত ইথানল জীবাশ্ম জ্বালানির পরিবর্তে মোটর ইঞ্জিন, বিমান, বাস, ট্রাক, কলকারখানায় বিকল্প জ্বালানিরূপে ব্যবহার করা যায়। পেট্রোলের সাথে (10-20%) ইথানল মিশ্রিত করে গ্যাসহোল (Gasohol) নামক জ্বালানি তৈরি করা যায় যাকে জ্বালানিরূপে ব্যবহার করা সম্ভব। CH₃CH₂OH + O₂ —→ 2CO₂ + 6H₂O + তাপশক্তি। অ্যালকোহল থেকে আমরা প্রচুর তাপশক্তি পাই। আবার, 'গ' থেকে দেখা যায় আলু থেকে প্রাকৃতিক গ্যাস মিথেনও উৎপাদন করা যায়। তাই অতিরিক্ত আলু থেকে জীবাশ্ম জ্বালানির বিকল্প ব্যবহার করার অপার সম্ভাবনা রয়েছে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৭. হাইড্রোকার্বন কাকে বলে?
উত্তর দেখুন
উত্তর: হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত দ্বিমৌল যৌগসমূহকে হাইড্রোকার্বন বলা হয়।
সংক্ষিপ্ত প্রশ্ন ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৮. বেনজিন অ্যারোমেটিক হাইড্রোকার্বন কেন?
উত্তর দেখুন
উত্তর: বেনজিন একটি ছয় সদস্যের সমতলীয় চক্রিয় যৌগ। এর অণুতে একান্তর দ্বিবন্ধন বিদ্যমান। অর্থাৎ, কার্বন-কার্বন একটি একক বন্ধন এবং একটি দ্বিবন্ধন থাকে। আমরা জানি, অ্যারোমেটিক যৌগসমূহ সাধারণত ৫, ৬ বা ৭ সদস্যের সমতলীয় চক্রিয় যৌগ। এ কারণেই বেনজিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন।

এই অধ্যায়ের বাকি ৫৬১টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।