সংক্ষিপ্ত প্রশ্ন
১. চারু ও কারুকলা বলতে কী বোঝায়?
উত্তর দেখুন
উত্তর: ছোট-বড় সকলেই মনের আনন্দের জন্য ছবি আঁকে। এই বিষয়টিই চারুকলা। মানুষের মনের ভাব প্রকাশের একটি মাধ্যম ছবি আঁকা। এই ছবি আঁকাই হলো চারুকলার প্রধান বিষয় ও পরিচয়। ছবি আঁকা হয় কাগজে, কাপড়ে, ক্যানভাসে, মাটির ফলকে, সিমেন্টের ফলকে, দেয়ালে, কাঠের পাটাতনে- এমনি বিভিন্ন বস্তুর ওপর। বিভিন্ন রকম নকশায় যেসব আসবাবপত্র তৈরি হয় সবই কারুশিল্প। বাঁশ, বেত দিয়ে আসবাবপত্র তৈরি হয়। এগুলোতে বিভিন্ন ধরনের নকশা থাকে। ঘরবাড়ির বড় বড় দরজার ওপর রয়েছে কাঠ খোদাই করে নানারকম ছবি, নকশা, ফুল, পাতা, পাখি, জীবজন্তু। বড় বড় খাট, পালঙ্ক ও বিছানায় দেখতে পাওয়া যায় অনেক কারুকাজ ও নকশা। এসবই কারুশিল্প।