Online Model Test Online Model Test
৯০%

ষষ্ঠ শ্রেণির চারু ও কারুকলা ২য় অধ্যায়: বাংলাদেশের চারু ও কারুকলা শিক্ষার ইতিহাস

ষষ্ঠ শ্রেণি Chapter 2 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

সংক্ষিপ্ত: ৩টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

সংক্ষিপ্ত প্রশ্ন
১. চারুকলা ইনস্টিটিউট কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল সংক্ষেপে লেখ।
উত্তর দেখুন
উত্তর: পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে ছবি আঁকার প্রতিষ্ঠান চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে। চারুকলার প্রতিষ্ঠাতা শিল্পী জয়নুল আবেদিন, কামরুল হাসান, শফিউদ্দিন আহমদ, খাজা শফিক আহমেদ, শফিকুল আমিন, আনোয়ারুল হক—এঁরা সবাই ছিলেন চিন্তায় ও চেতনায় প্রগতিশীল, অসাম্প্রদায়িক এবং বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল ও সচেতন। তাঁরা চেয়েছেন এই চারুকলা ইনস্টিটিউটকে কেন্দ্র করে ছবি আঁকা, ভাস্কর্য ও অন্যান্য শিল্পের মাধ্যমে অন্য সব সংস্কৃতিচর্চা ও ভাষার চর্চা প্রসারিত হবে। বাংলাদেশের মানুষের মধ্যে বাঙালির নিজস্ব ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বাড়বে। এই চিন্তা-ভাবনাকে লালন করেই চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। সূত্র: চারু ও কারুকলা, অধ্যায় ২, চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা
সংক্ষিপ্ত প্রশ্ন
২. মহান মুক্তিযুদ্ধের উপর শিশুদের আঁকা ছবির প্রদর্শনী কোথায় কোথায় কীভাবে হয়েছিল সংক্ষেপে লেখ।
উত্তর দেখুন
উত্তর: শিশুরা ১৯৭২ সালে মুক্তিযুদ্ধের ওপর ছবি আঁকে। এই ছবিগুলোর প্রদর্শনীর আয়োজন করে কচি-কাঁচার মেলা। প্রদর্শনী হয়েছিল কচি-কাঁচার মেলায়। ঐ সময়ের অর্থমন্ত্রী এবং মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলার বিপ্লবী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ প্রদর্শনীর উদ্বোধন করেন।

এই অধ্যায়ের বাকি ১টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।