Online Model Test Online Model Test
৯০%

ষষ্ঠ শ্রেণির ইসলাম শিক্ষা ১ম অধ্যায়: আকাইদ

ষষ্ঠ শ্রেণি Chapter 1 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

সৃজনশীল সংক্ষিপ্ত

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

সৃজনশীল (CQ)
১. জুমুআর খুতবায় ইমাম সাহেব বললেন, এ পৃথিবীর গাছপালা, তরুলতা, ফুল-ফল সবকিছু একজনই সৃষ্টি করেছেন। বিশ্বজগতের সবকিছুই তিনি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং মানুষের উচিত তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা।
  1. ক) আকাইদ শব্দের অর্থ কী?১
  2. খ) তাওহিদ বলতে কী বোঝ?২
  3. গ) উদ্দীপকের ইমাম সাহেবের খুতবায় আকাইদের কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।৩
  4. ঘ) 'মানুষের উচিত তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা'—এ বক্তব্যের আলোকে তাওহিদের তাৎপর্য বিশ্লেষণ কর।৪
উত্তর দেখুন
ক) আকাইদ শব্দের অর্থ বিশ্বাসমালা।
খ) তাওহিদ শব্দের অর্থ একত্ববাদ। ব্যবহারিক অর্থে কোনো ব্যক্তি বা বস্তুর একত্ব স্বীকার করে নেওয়াকে তাওহিদ বলে। শরিয়তের পরিভাষায় আল্লাহ তা'য়ালাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে তাওহিদ বা একত্ববাদ বলা হয়। আল্লাহ তা'য়ালাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিযিকদাতা ও ইবাদতের যোগ্য, এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাসের নামই তাওহিদ।
গ) উদ্দীপকের ইমাম সাহেবের খুতবায় আকাইদের অন্যতম বিষয় তাওহিদের বর্ণনা ফুটে উঠেছে। ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসকেই আকাইদ বলা হয়। আর আকাইদের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো তাওহিদ। এজন্য মুমিন বা মুসলিম হতে হলে একজন মানুষকে সর্বপ্রথম তাওহিদ তথা আল্লাহ তা'য়ালার একত্ববাদে বিশ্বাস করতে হবে। তাওহিদে বিশ্বাস ব্যতীত কোনো ব্যক্তিই ইমান বা ইসলামে প্রবেশ করতে পারে না। তাওহিদের মূলকথা হলো—আল্লাহ তা'য়ালা এক ও অদ্বিতীয়। তিনি তাঁর সত্তা ও গুণাবলিতে অদ্বিতীয়। তিনিই প্রশংসা ও ইবাদতের একমাত্র মালিক। তাঁর তুলনীয় কেউ নেই। কেননা তিনিই একমাত্র সৃষ্টিকর্তা ও পালনকর্তা। উদ্দীপকে ইমাম সাহেব বলেছেন, এ পৃথিবীর গাছপালা, তরুলতা, ফুল-ফলসহ সবকিছুই একজন সৃষ্টি করেছেন। ইমাম সাহেবের এ কথায় আল্লাহর একত্ববাদের বিষয়টিই ফুটে ওঠে। অর্থাৎ, উদ্দীপকের ইমাম সাহেবের খুতবায় আকাইদের অন্যতম তাওহিদের বিষয়টি প্রকাশিত হয়েছে।
ঘ) 'মানুষের উচিত মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা'—উদ্দীপকে উল্লিখিত ইমাম সাহেবের এ বক্তব্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নভোমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু বিদ্যমান, সবকিছুই একটিমাত্র সত্তার ইচ্ছাশক্তির বহিঃপ্রকাশ মাত্র। সবকিছুই সর্বশক্তিমান লা-শারিক আল্লাহর সৃষ্টি। অনন্ত আকাশ, বিস্তীর্ণ জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সাগর-মহাসাগর, পাহাড়-পর্বত, জীবজন্তু, বৃক্ষ-লতা ইত্যাদি দৃশ্য ও অদৃশ্য যাবতীয় বস্তু একমাত্র আল্লাহই সৃষ্টি করেছেন এবং তিনিই এসব কিছুর নিরঙ্কুশ মালিক, পালনকর্তা ও নিয়ন্তা। এ প্রসঙ্গে পবিত্র কুরআনের সুরা আলে ইমরানের ৮৩নং আয়াতে বলা হয়েছে, 'আর তাঁরই অনুগত আকাশ ও পৃথিবীর সবকিছু।' উদ্দীপকেও প্রমাণিত হয় মহান আল্লাহ মানুষকে ভালোবেসে তাদের কল্যাণে অসংখ্য নিয়ামতে এ বিশ্বভূমণ্ডল পরিপূর্ণ করে দিয়েছেন। তাই মানুষের উচিত আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
২. নৈতিকতা বলতে কী বোঝায়?
উত্তর দেখুন
উত্তর: নৈতিকতা হলো নীতির অনুশীলন। অর্থাৎ কথা ও কাজে উত্তম রীতিনীতির অনুশীলন করা, মার্জিত ও বিনয়ী হওয়া, উত্তম চরিত্রবান হওয়া ইত্যাদি। অন্যায়, অশ্লীল ও অশালীন বিষয়সমূহ পরিত্যাগ করাও নৈতিকতার অন্তর্ভুক্ত।
সংক্ষিপ্ত প্রশ্ন
৩. ইমানের সংক্ষিপ্ত পরিচয় দাও।
উত্তর দেখুন
উত্তর: ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস বা আস্থা। ইসলামী পরিভাষায়, ইমান বলতে আল্লাহ তায়ালা, তাঁর ফেরেশতাগণ, নবী-রাসুলগণ, আসমানি কিতাবসমূহ, পরকাল, তাকদির এবং মৃত্যুর পর পুনরুত্থানে দৃঢ় বিশ্বাস স্থাপন করাকে বোঝায়। ইমান ইসলামের প্রধান স্তম্ভগুলোর একটি এবং এটি ছাড়া কোনো ব্যক্তি মুসলমান হতে পারে না। একজন মুমিনের জন্য ইমান মুফাসসালে বর্ণিত এই সাতটি মৌলিক বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা আবশ্যক।

এই অধ্যায়ের বাকি সব প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।

⚑ এই প্রশ্নে কী সমস্যা?

একটা বেছে নিন, চাইলে দুই লাইন লিখুন। সাইট নিজে বইয়ের সাথে মিলিয়ে যাচাই করবে।

+ ঠিক উত্তরটা জানলে দিন (ঐচ্ছিক)

আপনার রিপোর্টে প্রশ্ন ঠিক হলে ২০ কয়েন উপহার। ফ্রি অ্যাকাউন্ট খুললে বা লগইন করলে কয়েন আপনার অ্যাকাউন্টে জমা হবে।