Online Model Test Online Model Test
৯০%

ষষ্ঠ শ্রেণির ইসলাম শিক্ষা ২য় অধ্যায়: ইবাদত

ষষ্ঠ শ্রেণি Chapter 2 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

সৃজনশীল সংক্ষিপ্ত

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

সৃজনশীল (CQ)
১. হালিম একটি অফিসে চাকরি করে। প্রতিদিন নামাযের সময় হলে সে মসজিদে যায় এবং তার সব সহকর্মীকে নামায আদায়ের জন্য ডাক দেয়। একদিন তার এক সহকর্মীকে নামাযের জন্য ডাক দিলে সে বলে, আল্লাহ যেহেতু আমাদের সৃষ্টি করেছেন সেহেতু তাঁরই ইবাদত করব।
  1. ক) অপবিত্রতার আরবি প্রতিশব্দ কী?১
  2. খ) ইবাদত বলতে কী বোঝায়?২
  3. গ) উদ্দীপকের হালিমের কাজের মাধ্যমে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।৩
  4. ঘ) পাঠ্যপুস্তকের আলোকে উক্ত কাজের তাৎপর্য বিশ্লেষণ কর।৪
উত্তর দেখুন
ক) অপবিত্রতার আরবি প্রতিশব্দ নাজাসাতুন।
খ) আল্লাহর সকল আদেশ-নিষেধ মেনে চলার নামই ইবাদত। ইবাদত বলতে সালাত, রোযা ও যাকাত দেওয়া ইত্যাদি বোঝানো হয়েছে। তাছাড়া যে কোনো উত্তম কাজই ইবাদত হিসেবে গণ্য হয়ে থাকে। যেমন—রোগীর সেবা করা, কোনো অসহায়কে সাহায্য করা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা ইত্যাদি।
গ) উদ্দীপকের হালিমের কাজের মাধ্যমে আল্লাহর ইবাদত প্রকাশ পেয়েছে। কুরআন মজিদে আল্লাহ তা'য়ালা বলেন—আমি জিন ও মানব জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইচ্ছে করলে দিনরাত চব্বিশ ঘণ্টা ইবাদত করা সম্ভব। যেমন : খেতে বসলে যদি কেউ বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে, তবে যতক্ষণ খাওয়ার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত সে ইবাদতের মধ্যে থাকবে। নামায, রোযা, হজসহ সব ক্ষেত্রেই বিস্মিল্লাহ বলে শুরু করতে পারে। উদ্দীপকে হালিম নিয়মিত নামায আদায় করে এবং অন্য সহকর্মীদের নামাযের জন্য ডাক দেয়। তার এসব কর্মকাণ্ড সবই ইবাদতের শামিল। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ঘ) উক্ত কাজের তথা ইবাদতের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। পবিত্র কুরআনের সুরা আয্-যারিয়াতের ৫৬নং আয়াতে আল্লাহ বলেন, "আর আমি জিন ও মানবজাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি।" মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এবং তিনিই আমাদের লালন-পালন করেন। তিনি আমাদের জন্য এ মহাবিশ্বকে সুন্দর করে সাজিয়েছেন। আসমান-জমিন, চাঁদ-সূর্য, ফল-ফুল, নদী-নালা সব আমাদের জন্য সৃষ্টি করেছেন। আমরা এসব ভোগ করি। তিনি আমাদের আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। তাই আল্লাহর দেওয়া অফুরন্ত নিয়ামত ভোগ করার পর এর শুকরিয়া আদায় করতে হবে। আর নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহর দেওয়া বিধানমতো চলার নামই ইবাদত। আমাদের জন্য নামায, রোযা, হজ, যাকাত ইত্যাদি কতগুলো নির্ধারিত ইবাদত রয়েছে। এগুলো মহানবি (স.) যেভাবে আদায় করেছেন, আমাদেরও ঠিক সেভাবেই আদায় করতে হবে। পাশাপাশি ব্যবহারিক জীবনে প্রত্যেকটি কাজ আল্লাহর ও রাসুলের নির্দেশনা মোতাবেক 'বিসমিল্লাহ' বলে শুরু করে সার্বক্ষণিক ইবাদতে মশগুল থাকতে পারি।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
২. ইবাদত বলতে কী বোঝায়?
উত্তর দেখুন
উত্তর: আল্লাহর সকল আদেশ-নিষেধ মেনে চলার নামই ইবাদত। ইবাদত বলতে সালাত, রোযা ও যাকাত দেওয়া ইত্যাদি বোঝানো হয়েছে। তাছাড়া যে কোনো উত্তম কাজই ইবাদত হিসেবে গণ্য হয়ে থাকে। যেমন— রোগীর সেবা করা, কোনো অসহায়কে সাহায্য করা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা ইত্যাদি।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৩. ইবাদত শব্দের অর্থ কী?
উত্তর দেখুন
উত্তর: ইবাদত শব্দের অর্থ দাসত্ব বা আনুগত্য করা।

এই অধ্যায়ের বাকি সব প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।

⚑ এই প্রশ্নে কী সমস্যা?

একটা বেছে নিন, চাইলে দুই লাইন লিখুন। সাইট নিজে বইয়ের সাথে মিলিয়ে যাচাই করবে।

+ ঠিক উত্তরটা জানলে দিন (ঐচ্ছিক)

আপনার রিপোর্টে প্রশ্ন ঠিক হলে ২০ কয়েন উপহার। ফ্রি অ্যাকাউন্ট খুললে বা লগইন করলে কয়েন আপনার অ্যাকাউন্টে জমা হবে।