Online Model Test Online Model Test
৯০%

ষষ্ঠ শ্রেণির গণিত ১ম অধ্যায়: স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ

ষষ্ঠ শ্রেণি Math Chapter 1 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ৩১টি সৃজনশীল: ২০টি সংক্ষিপ্ত: ৭৪টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. ২, ০, ৩, ৪, ৬, ৯ কয়েকটি অঙ্ক। এখানে স্বাভাবিক সংখ্যা কয়টি?
ক) ৪টি খ) ৫টি গ) ৬টি ঘ) ৯টি
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) ৫টি

ব্যাখ্যা: শূন্য (০) স্বাভাবিক সংখ্যা নয়। তাই প্রদত্ত অঙ্কগুলোর মধ্যে স্বাভাবিক সংখ্যা হলো ২, ৩, ৪, ৬, ৯ — মোট ৫টি।
বহুনির্বাচনি (MCQ)
২. তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত?
ক) ১০০০ খ) ৯৯৯ গ) ১০১ ঘ) ৯৯
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) ৯৯

ব্যাখ্যা: তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১০০। আগের সংখ্যা (১০০ − ১) = ৯৯।
বহুনির্বাচনি (MCQ)
৩. নিচের কোনটি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যা?
ক) ১০০০০ খ) ৯৯৯৯৯ গ) ১০০০০০ ঘ) ১০০০০১
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) ১০০০০০

ব্যাখ্যা: পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা ৯৯৯৯৯। পরের সংখ্যা (৯৯৯৯৯ + ১) = ১০০০০০।
বহুনির্বাচনি (MCQ)
৪. ৬৭৫৮২৩ একটি সংখ্যা। উপরে প্রদত্ত সংখ্যাটির অঙ্কগুলোকে বিপরীতক্রমে সাজালে সংখ্যাটি কত হবে?
ক) ৭৬৫৮২৩ খ) ৬৭৫৮৩২ গ) ৫৭৬৩২৮ ঘ) ৩২৮৫৭৬
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) ৩২৮৫৭৬

ব্যাখ্যা: ৬৭৫৮২৩ সংখ্যাটি বিপরীতক্রমে সাজালে হবে = ৩২৮৫৭৬।
বহুনির্বাচনি (MCQ)
৫. নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ?
ক) ১ 1/2 খ) 7/4 গ) 3/5 ঘ) 8/7
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) 3/5

ব্যাখ্যা: প্রকৃত ভগ্নাংশের লব হর থেকে ছোট হয়। এখানে, ৩ < ৫।
সৃজনশীল (CQ)
৬. ৪০০৩০৮৫০২৬ একটি অঙ্কে প্রকাশিত সংখ্যা।
  1. ক) ৪ বিলিয়নে কত কোটি?২
  2. খ) সংখ্যাটিকে দেশীয় ও আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে কথায় লেখ।৪
  3. গ) সংখ্যার সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান লেখ।৪
উত্তর দেখুন
ক) ১ বিলিয়ন = ১০০ কোটি ∴ ৪ " = ৪ × ১০০ কোটি = ৪০০ কোটি উত্তর : ৪০০ কোটি।
খ) ৪০০,৩০,৮৫,০২৬ দেশীয় পদ্ধতিতে সংখ্যাটিকে প্রকাশ করলে হয় : চারশ কোটি ত্রিশ লক্ষ পঁচাশি হাজার ছাব্বিশ। আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে প্রকাশ করলে হয় : চার বিলিয়ন তিন মিলিয়ন পঁচাশি হাজার ছাব্বিশ। (উত্তর)
গ) ৪০০৩০৮৫০২৬ সংখ্যাটির সার্থক অঙ্কগুলো হলো : ৪, ৩, ৮, ৫, ২, ৬ ৪ এর স্থানীয় মান ৪০০০০০০০০০ বা চারশ কোটি ৩ " " " ৩০০০০০০ বা ত্রিশ লক্ষ ৮ " " " ৮০০০০ বা আশি হাজার ৫ " " " ৫০০০ বা পাঁচ হাজার ২ " " " ২০ বা বিশ ৬ " " " ৬ বা ছয়।
সংক্ষিপ্ত প্রশ্ন
৭. গুণ কর: .১১৮ × ৩
উত্তর দেখুন
উত্তর: ১১৮ × ৩ = ৩৫৪ .১১৮ এ দশমিক বিন্দুর পরে ৩টি অঙ্ক আছে, তাই গুণফলে ডান দিক থেকে ৩ অঙ্ক বামে দশমিক বিন্দু বসবে। ∴ .১১৮ × ৩ = ০.৩৫৪
সংক্ষিপ্ত প্রশ্ন
৮. গুণ কর: .৩৩ × .০২ × .১৭
উত্তর দেখুন
উত্তর: .৩৩ × .০২ × .১৭ এখানে, ৩৩ × ২ = ৬৬ এবং ৬৬ × ১৭ = ১১২২ গুণ্য ও গুণকগুলোতে দশমিক বিন্দুর পরে মোট (২ + ২ + ২) = ৬টি অঙ্ক আছে, তাই গুণফলে ডান দিক থেকে ৬ অঙ্ক বামে দশমিক বিন্দু বসবে। ∴ .৩৩ × .০২ × .১৭ = ০.০০১১২২

এই অধ্যায়ের বাকি ১১৭টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।