Online Model Test Online Model Test
৯০%

ষষ্ঠ শ্রেণির গণিত ২য় অধ্যায়: অনুপাত ও শতকরা

ষষ্ঠ শ্রেণি Math Chapter 2 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ৯টি সৃজনশীল: ৯টি সংক্ষিপ্ত: ৯টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. একটি শ্রেণিতে ছাত্র ও ছাত্রীসংখ্যা যথাক্রমে ৫০ জন ও ৪০ জন। ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত কত?
ক) ৪ : ৫ খ) ৫ : ৪ গ) ৩ : ২ ঘ) ৪ : ৩
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) ৫ : ৪

ব্যাখ্যা: ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত = 50/40 = 5/4 = ৫ : ৪
বহুনির্বাচনি (MCQ)
২. ফাহিমের বয়স ৬ বছর ও তার বোনের বয়স ১২ মাস। ফাহিম ও তার বোনের বয়সের অনুপাত কত?
ক) ২ : ৩ খ) ৩ : ২ গ) ৬ : ১ ঘ) ১২ : ১
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) ৬ : ১

ব্যাখ্যা: ৬ বছর = (৬ × ১২) মাস = ৭২ মাস। ফাহিম ও তার বোনের বয়সের অনুপাত = 72/12 = 6/1 = ৬ : ১।
বহুনির্বাচনি (MCQ)
৩. ১০ : ৫০ অনুপাতটির সমতুল অনুপাত নিচের কোনটি?
ক) ১ : ৫ খ) ৫ : ১ গ) ৮ : ১ ঘ) ১ : ৮
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) ১ : ৫

ব্যাখ্যা: কোনো অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে শূন্য (০) ব্যতীত একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। এরূপ অনুপাতকে সমতুল অনুপাত বলা হয়। ∴ ১০ : ৫০ = 10/50 = (10 ÷ 10)/(50 ÷ 10) = 1/5 = ১ : ৫
বহুনির্বাচনি (MCQ)
৪. নিচের কোনটি লঘু অনুপাত?
ক) ৭ : ৫ খ) ২ : ৫ গ) ৫ : ২ ঘ) ৫ : ৫
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) ২ : ৫

ব্যাখ্যা: লঘু অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা ছোট।
বহুনির্বাচনি (MCQ)
৫. নিচের কোনটি গুরু অনুপাত?
ক) ৫ : ৭ খ) ৫ : ৬ গ) ৫ : ২ ঘ) ২ : ৫
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) ৫ : ২

ব্যাখ্যা: গুরু অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা বড়।
সৃজনশীল (CQ)
৬. করিম ও রহিম দুই ভাই। করিম ও তার পিতার বয়সের অনুপাত ৯ : ২১ এবং সমষ্টি ৮০ বছর। রহিম ও তার পিতার বয়সের অনুপাত ২ : ৭।
  1. ক) করিম ও তার পিতার বয়সের অনুপাতকে সরলীকরণ কর।২
  2. খ) করিম ও তার পিতার বয়স নির্ণয় কর।৪
  3. গ) করিম ও রহিমের বয়সের অনুপাত নির্ণয় কর।৪
উত্তর দেখুন
ক) দেওয়া আছে, করিম ও তার পিতার বয়সের অনুপাত = ৯ : ২১ = 9/21 = 3/7 [৩ দ্বারা ভাগ করে] = ৩ : ৭
খ) দেওয়া আছে, করিম ও তার পিতার বয়সের সমষ্টি ৮০ বছর 'ক' হতে পাই, করিম ও তার পিতার বয়সের অনুপাত = ৩ : ৭ ∴ অনুপাতের রাশির যোগফল = ৩ + ৭ = ১০ ∴ করিমের বয়স = ৮০ বছরের 3/10 অংশ = (৮০ × 3/10) বছর = ২৪ বছর এবং পিতার বয়স = ৮০ বছরের 7/10 অংশ = (৮০ × 7/10) বছর = ৫৬ বছর উত্তর : করিমের বয়স ২৪ বছর ও পিতার বয়স ৫৬ বছর।
গ) 'খ' হতে পাই, করিমের বয়স ২৪ বছর এবং তার পিতার বয়স ৫৬ বছর দেওয়া আছে, রহিম ও তার পিতার বয়সের অনুপাত = ২ : ৭ অর্থাৎ, রহিমের বয়স তার পিতার বয়সের 2/7 গুণ ∴ রহিমের বয়স = (৫৬ × 2/7) বছর = ১৬ বছর এখন, করিমের বয়স : রহিমের বয়স = ২৪ : ১৬ = ৩ : ২ [৮ দ্বারা ভাগ করে] উত্তর : করিম ও রহিমের বয়সের অনুপাত ৩ : ২।
সংক্ষিপ্ত প্রশ্ন
৭. করিম ও রহিম দুই ভাই। করিম ও তার পিতার বয়সের অনুপাত ৯ : ২১ এবং সমষ্টি ৮০ বছর। রহিম ও তার পিতার বয়সের অনুপাত ২ : ৭। করিম ও তার পিতার বয়সের অনুপাতকে সরলীকরণ কর।
উত্তর দেখুন
উত্তর: দেওয়া আছে, করিম ও তার পিতার বয়সের অনুপাত = ৯ : ২১ = 9/21 = 3/7 [৩ দ্বারা ভাগ করে] = ৩ : ৭
সংক্ষিপ্ত প্রশ্ন
৮. সুমনা নীলক্ষেত থেকে দুটি বই এবং নিউমার্কেট থেকে একটি সোনার হার কিনল। বই দুটির মূল্যের অনুপাত ৫ : ৭ এবং হারটিতে সোনা ও খাদের অনুপাত ৪ : ১। অনুপাত দুটিকে মিশ্র অনুপাতে প্রকাশ কর।
উত্তর দেখুন
উত্তর: বই দুইটির মূল্যের অনুপাত ৫ : ৭ এবং সোনা ও খাদের অনুপাত ৪ : ১ ∴ অনুপাত দুইটির মিশ্র অনুপাত ৫ × ৪ : ৭ × ১ = ২০ : ৭ উত্তর : ২০ : ৭।

এই অধ্যায়ের বাকি ১৯টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।