ক) রক্তের লোহিত কণিকা অক্সিজেন বহন করে।
খ) ট্রাকিয়া বলতে মানব শ্বসনতন্ত্রের একটি অংশকে বোঝায়।
ট্রাকিয়া খাদ্যনালির সম্মুখে অবস্থিত বলায়াকার তরুণাস্থি ও পেশি দ্বারা গঠিত একটি ফাঁপা নল। এটি কিছুদূর নিচে গিয়ে দু'ভাগে বিভক্ত হয়ে দুটি বায়ুনলের সৃষ্টি করে এবং বাম ও ডান ফুসফুসে প্রবেশ করে। ট্রাকিয়া দিয়ে বায়ু আসা-যাওয়া করে।
গ) উদ্দীপকে চিত্র P-এর সংঘটিত প্রক্রিয়াটি শ্বসন।
মানুষের শ্বাসকার্যটি দুটি পর্যায়ে সম্পন্ন হয় যথা: প্রশ্বাস বা শ্বাস গ্রহণ এবং নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ। নাসাযন্ত্রের মাধ্যমে পরিবেশ হতে ফুসফুসে প্রশ্বাসের ফলে O₂ গৃহীত হয় ও নিঃশ্বাসের ফলে CO₂ ফুসফুস হতে পরিবেশে নির্গত হয়। পরিবেশের বায়ু নাসাপথের ভেতর দিয়ে ফুসফুসের বায়ুথলি পর্যন্ত নির্বিঘ্নে চলাচল করতে পারে। স্নায়ুবিক উত্তেজনার কারণে প্রশ্বাসের সময় পিঞ্জরাস্থির মাংসপেশি ও মধ্যচ্ছদা সংকুচিত হয়। ফলে মধ্যচ্ছদা নিচের দিকে নেমে যায় এবং বক্ষগহ্বর প্রসারিত হয়। বক্ষগহ্বরের আয়তন বেড়ে গেলে বায়ুর চাপ কমে যায়, ফলে ফুসফুসের ভেতরের বায়ুর চাপ বাইরের চায়ুর চাপের চেয়ে কমে যায়। বক্ষগহ্বরের ভেতর ও বাইরের চাপের সমতা রক্ষার জন্য প্রশ্বাস বায়ু ফুসফুসের ভেতর সহজে প্রবেশ করতে পারে। এরপর পেশির বিপরীত ক্রিয়ার ফলে মধ্যচ্ছদা পুনরায় প্রসারিত হয়ে উপরের দিকে উঠে যায় এবং বক্ষগহ্বরের আয়তন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এতে ফুসফুসের ভেতরের বায়ুর চাপ বেড়ে যায়, ফলে কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প সমৃদ্ধ বাতাস নিঃশ্বাস রূপে পরিবেশে নির্গত হয়।
উপরিউক্ত পদ্ধতিতে P এর প্রক্রিয়াটি সংঘটিত হয়।
ঘ) উদ্দীপকের P ও Q চিত্র দুটির মাধ্যমে বুঝানো হয়েছে মানুষের শ্বসন এবং উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া।
উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া নির্গত O₂ মানুষ গ্রহণ করছে আর মানুষের শ্বসন প্রক্রিয়ায় নির্গত CO₂ উদ্ভিদ গ্রহণ করছে সালোকসংশ্লেষণের জন্য। আমরা জানি, সব জীবেই সবসময় শ্বসন প্রক্রিয়া চলে। শ্বসন প্রক্রিয়ায় জীব O₂ গ্রহণ করে এবং CO₂ ত্যাগ করে। কেবলমাত্র শ্বসন প্রক্রিয়া চলতে থাকলে বায়ুমণ্ডলে O₂ গ্যাসের স্বল্পতা এবং CO₂ গ্যাসের আধিক্য দেখা দিত। কিন্তু সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় CO₂ গ্রহণ করে এবং O₂ বায়ুমণ্ডলে ত্যাগ করে ফলে বায়ুমণ্ডলে O₂ ও CO₂ গ্যাসের সঠিক অনুপাত রক্ষিত হচ্ছে। অপরদিকে শ্বসনে নির্গত CO₂ জীবের প্রধান খাদ্য শর্করা উৎপন্নের জন্য সালোকসংশ্লেষণে ব্যবহৃত হয়।
উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, খাদ্যের এবং শ্বাস বায়ু O₂ এর জন্য সমগ্র প্রাণীকূল সবুজ উদ্ভিদের উপর সম্পূর্ণ নির্ভরশীল, আর সবুজ উদ্ভিদ এই খাদ্য প্রস্তুতের জন্য সালোকসংশ্লেষণের প্রধান উপাদান CO₂ এর জন্য প্রাণিকুলের উপর নির্ভরশীল।