Online Model Test Online Model Test
৯০%

ষষ্ঠ শ্রেণির গণিত ৪র্থ অধ্যায়: বীজগণিতীয় রাশি

ষষ্ঠ শ্রেণি Math Chapter 4 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ৩টি সৃজনশীল: ১৪টি সংক্ষিপ্ত: ১৪টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. 3x + 5y + 9z − (3x + 5y + 9z) এর সরলফল নিচের কোনটি?
ক) 6x খ) 6x + 4z গ) 2x + 2y ঘ) 0
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) 0

ব্যাখ্যা: 3x + 5y + 9z − (3x + 5y + 9z) = 3x + 5y + 9z − 3x − 5y − 9z = 0
বহুনির্বাচনি (MCQ)
২. a² থেকে − 5a² বিয়োগফল কত?
ক) − 5a² খ) − 4a² গ) − 6a² ঘ) 6a²
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) 6a²

ব্যাখ্যা: a² − (−5a²) = a² + 5a² = 6a²
বহুনির্বাচনি (MCQ)
৩. 4a − 3b, −3a + b, 2a + 3b তিনটি বীজগণিতীয় রাশি। যদি a = −2 এবং b = 1 হয় তাহলে তৃতীয় রাশির মান কত হবে?
ক) −3 খ) − 1 গ) 1 ঘ) 5
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) − 1

ব্যাখ্যা: 2a + 3b = 2(−2) + 3(1) = − 4 + 3 = −1
সৃজনশীল (CQ)
৪. (i) (5x² − 4x²y + 5xy²) (ii) (−3xy² − 4x²y + 5x²) দুইটি বীজগণিতীয় রাশি।
  1. ক) উদ্দীপকের প্রথম রাশির সহগের গুণফল কত?২
  2. খ) উদ্দীপকের প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ কর।৪
  3. গ) x = 1 এবং y = 2 হলে উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় রাশির যোগ কর।৪
উত্তর দেখুন
ক) প্রথম রাশি 5x² − 4x²y + 5xy² পদগুলোর সহগ 5, −4 ও 5 ∴ সহগের গুণফল = 5 × (−4) × 5 = −100 উত্তর : −100
খ) (5x² − 4x²y + 5xy²) − (−3xy² − 4x²y + 5x²) = 5x² − 4x²y + 5xy² + 3xy² + 4x²y − 5x² = (5x² − 5x²) + (−4x²y + 4x²y) + (5xy² + 3xy²) = 8xy² উত্তর : বিয়োগফল 8xy²
গ) প্রথম ও দ্বিতীয় রাশির যোগফল = (5x² − 4x²y + 5xy²) + (−3xy² − 4x²y + 5x²) = 10x² − 8x²y + 2xy² x = 1, y = 2 বসিয়ে পাই, = 10 × 1² − 8 × 1² × 2 + 2 × 1 × 2² = 10 − 16 + 8 = 2 উত্তর : 2
সংক্ষিপ্ত প্রশ্ন
৫. (i) (5x² − 4x²y + 5xy²) (ii) (−3xy² − 4x²y + 5x²) দুইটি বীজগণিতীয় রাশি। উদ্দীপকের প্রথম রাশির সহগের গুণফল কত?
উত্তর দেখুন
উত্তর: প্রথম রাশি 5x² − 4x²y + 5xy² পদগুলোর সহগ 5, −4 ও 5 ∴ সহগের গুণফল = 5 × (−4) × 5 = −100 উত্তর : −100
সংক্ষিপ্ত প্রশ্ন
৬. 2a × 2a, 3b × 3b, 2 × 2a × 3b তিনটি বীজগাণিতিক রাশি। প্রথম রাশি a এর ঘাত এবং সাংখ্যিক সহগ নির্ণয় কর।
উত্তর দেখুন
উত্তর: প্রথম রাশি = 2a × 2a = 4a² ∴ a এর ঘাত 2 এবং সাংখ্যিক সহগ 4 উত্তর : ঘাত 2, সাংখ্যিক সহগ 4

এই অধ্যায়ের বাকি ২৫টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।