Online Model Test Online Model Test
৯০%

ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ৮ম অধ্যায়: মিশ্রণ

ষষ্ঠ শ্রেণি Science Chapter 8 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

সৃজনশীল: ১২টি সংক্ষিপ্ত: ৩৯টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

সৃজনশীল (CQ)
১. কক্সবাজারে সমুদ্রের পানিতে নেমে প্রিয়ন্তি ও রূপন্তি খুব আনন্দ করছিল। হঠাৎ সমুদ্রের পানি রূপন্তির মুখে যাওয়ায় সে লক্ষ করলো সমুদ্রের পানি নোনতা। এর কারণ প্রিয়ন্তিকে জিজ্ঞেস করায় সে রূপন্তিকে বললো, এটি পানি ও লবণের দ্রবণ। এ থেকেই লবণ তৈরি করা হয়। রূপন্তি অবাক হয়ে ব্যাপারটা জানতে চাইল। বাড়িতে এসে প্রিয়ন্তি লবণ তৈরি করে দেখালো।
  1. ক) মিশ্রণ কী?১
  2. খ) পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন?২
  3. গ) রূপন্তিকে দেখানো প্রিয়ন্তির উপাদানটির প্রস্তুত প্রণালী রেখা চিত্রের মাধ্যমে দেখাও।৩
  4. ঘ) দ্রবণটি থেকে দুটি উপাদানই আবার ফিরে পাওয়া সম্ভব—বিশ্লেষণ কর।৪
উত্তর দেখুন
ক) একের অধিক পদার্থের সংমিশ্রণে যা পাওয়া যায়, তাই মিশ্রণ।
খ) পানি এমন একটি দ্রাবক, যা সবচেয়ে বেশি রকমের পদার্থকে দ্রবীভূত করতে পারে। পানি একদিকে অসংখ্য অজৈব পদার্থকে যেমন : খাবার লবণ (সোডিয়াম ক্লোরাইড), তুঁতে (কপার সালফেট), ফিটকিরি ইত্যাদি দ্রবীভূত করতে পারে, অন্যদিকে অনেক জৈব যৌগ যেমন—স্পিরিট, এসিটোন, এসিটিক এসিড ও গ্যাসীয় পদার্থকেও দ্রবীভূত করতে পারে। তাই পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয়।
গ) উদ্দীপকে রূপন্তিকে দেখানো উপাদানটি হলো সমুদ্রের পানি, যা থেকে লবণ প্রস্তুত করা যায়। নিচে রেখা চিত্রের মাধ্যমে অপরিষ্কার লবণাক্ত পানি থেকে লবণ প্রস্তুত প্রণালি দেখানো হলো—
ঘ) উদ্দীপকের দ্রবণটি হলো লবণ ও পানির দ্রবণ। এই দ্রবণ থেকে লবণ ও পানি দুটি উপাদানই আবার ফিরে পাওয়া সম্ভব। লবণ পানিতে দ্রবীভূত থাকে বলে পরিস্রাবণ (ছাঁকন) করে একে আলাদা করা যায় না। শুধু বাষ্পীভবন করলে লবণ পাওয়া যায় কিন্তু পানি বাষ্প হয়ে উড়ে যায়। তাই দুটি উপাদানই ফিরে পেতে পাতন পদ্ধতি ব্যবহার করতে হয়। নিচে পাতন প্রক্রিয়াটি আলোচনা করা হলো— প্রয়োজনীয় উপকরণ : ১টি পাতন যন্ত্র (গোলতলী ফ্লাস্ক, শীতক বা কনডেনসার, গ্রাহক পাত্র), তাপের উৎস, ৫০০ মিলি লবণাক্ত পানি। পদ্ধতি : পাতন যন্ত্রটি সাজিয়ে গোলতলী ফ্লাস্কে লবণাক্ত পানি নিই। শীতকের পানি প্রবেশের নলটি একটি পানির ট্যাপের সাথে যুক্ত করে ঠান্ডা পানির প্রবাহ চালু করি এবং পানি নির্গমন নলের সাথে একটি প্লাস্টিকের পাইপ যুক্ত করে বেসিনে রাখি। এরপর গোলতলী ফ্লাস্কে তাপ দিই। লবণাক্ত পানি ফুটে পানি বাষ্পে পরিণত হয়, কিন্তু লবণ বাষ্প হয় না। পানির বাষ্প শীতকের ভেতরের সরু নলের মধ্য দিয়ে যাওয়ার সময় ঠান্ডা হয়ে আবার পানিতে পরিণত হয় এবং ফোঁটা ফোঁটা করে গ্রাহক পাত্রে জমা হয়। এই জমা হওয়া পানিই বিশুদ্ধ পানি। সব পানি বাষ্পীভূত হলে গোলতলী ফ্লাস্কের তলায় লবণ পড়ে থাকে। এভাবে পাতন পদ্ধতিতে দ্রবণের লবণ ও পানি দুটিই পৃথকভাবে ফিরে পাওয়া যায়। সূত্র: বিজ্ঞান (ষষ্ঠ শ্রেণি), অধ্যায় ৮, দ্রবণ; মিশ্রণ থেকে উপাদান পৃথকীকরণ (বাষ্পীভবন, পাতন)
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
২. অসমসত্ত্ব মিশ্রণ কী?
উত্তর দেখুন
উত্তর: যেসব মিশ্রণে উপাদানসমূহ সুষমভাবে বণ্টিত থাকে না এবং একটি থেকে অন্যটি সহজেই আলাদা করা যায় তাদেরকে অসমসত্ত্ব মিশ্রণ বলে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৩. কলয়েড কী?
উত্তর দেখুন
উত্তর: কলয়েড হলো এমন এক ধরনের মিশ্রণ যেখানে কণাগুলো সবসময়ই ভাসমান বা সাসপেন্ডেড অবস্থায় থাকে।

এই অধ্যায়ের বাকি ৪৮টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।