Online Model Test Online Model Test
৯০%

ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ১৪শ অধ্যায়: পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন

ষষ্ঠ শ্রেণি Science Chapter 14 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

সৃজনশীল সংক্ষিপ্ত

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

সৃজনশীল (CQ)
১. নিচের বিক্রিয়াদ্বয় লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও : A. পানি + কার্বন ডাইঅক্সাইড —(সূর্যের আলো)→ গ্লুকোজ + অক্সিজেন B. গ্লুকোজ + অক্সিজেন → কার্বন ডাইঅক্সাইড + তাপশক্তি
  1. ক) অজীব ও জীবের পারস্পরিক সম্পর্কের প্রধান উপায় কয়টি?১
  2. খ) উদ্ভিদ ও প্রাণী কীভাবে একে অপরের ওপর নির্ভরশীল?২
  3. গ) 'B' নং বিক্রিয়াটি প্রাণীর শ্বাসকার্যে কীভাবে সহায়তা করে ব্যাখ্যা কর।৩
  4. ঘ) প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিক্রিয়া দুটির ভূমিকা আলোচনা কর।৪
উত্তর দেখুন
ক) অজীব ও জীবের পারস্পরিক সম্পর্কের প্রধান উপায় দুইটি।
খ) উদ্ভিদ ও প্রাণী জীবনধারণের জন্য একে অপরের ওপর নির্ভরশীল। বিভিন্ন প্রাণী যেমন: কীটপতঙ্গ, পশু, পাখি ইত্যাদির মাধ্যমে উদ্ভিদের বংশবিস্তার হয়। আবার অনেক উদ্ভিদ আছে যারা বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর আশ্রয়স্থল। উদ্ভিদের সালোকসংশ্লেষণ থেকে প্রাণী খাদ্য ও অক্সিজেন পায় আবার প্রাণীর শ্বসন থেকে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড পায়। এভাবে উদ্ভিদ ও প্রাণী বিভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী হলেও জীবনধারণের জন্য পরস্পরের ওপর নির্ভরশীল।
গ) উদ্দীপকে 'B' নং বিক্রিয়াটি জীবের (উদ্ভিদ ও প্রাণী) শ্বসনের বিক্রিয়া। শ্বসন প্রাণীদেহের একটি জৈবিক প্রক্রিয়া। শ্বসন প্রক্রিয়ায় জীবদেহের কোষস্থ খাদ্য থেকে শক্তি উৎপন্ন হয়। উদ্ভিদ ও প্রাণী দেহের কোষে খাদ্যের (গ্লুকোজ) সাথে বায়ুর অক্সিজেন মিলিত হয়ে এ বিক্রিয়া ঘটায়। এর ফলে কার্বন ডাইঅক্সাইড এবং খাদ্যস্থ রাসায়নিক শক্তি তাপশক্তি হিসেবে নির্গত হয়। 'B' নং-এর বিক্রিয়াটিতে গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং শক্তি উৎপন্ন করে প্রাণীর কোষীয় শ্বাসকার্যে সহায়তা করে।
ঘ) উদ্দীপকের বিক্রিয়া 'A' সালোকসংশ্লেষণের এবং বিক্রিয়া 'B' হলো শ্বসনের যা প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে অক্সিজেন ত্যাগ করে এবং পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। সমগ্র প্রাণিকুল শ্বসন কাজের জন্য পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। ফলে সালোকসংশ্লেষণ ও শ্বসনের মাধ্যমে পরিবেশ অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড-এর পরিমাণের সমতা লাভ করে। অতএব, এই প্রক্রিয়া দুটি পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড এর ভারসাম্য রক্ষায় সহায়তা করে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
২. অজীব উপাদান জীবের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ—ব্যাখ্যা কর।
উত্তর দেখুন
উত্তর: মাটি, পানি, বায়ু, আলো, তাপমাত্রা, আর্দ্রতা, জলবায়ু ইত্যাদি বিভিন্ন অজীব উপাদান বিভিন্নভাবে পরিবেশের প্রতিটি জীবের স্বভাব এবং বিস্তৃতিকে প্রভাবিত করে। এসব উপাদানের প্রাপ্যতার ওপর নির্ভর করে পরিবেশের একটি নির্দিষ্ট স্থানে কোন ধরনের জীব উপাদান থাকবে। সুতরাং অজীব উপাদান জীবের বেঁচে থাকার জন্য অনেক গুরুত্বপূর্ণ।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৩. অজীব ও জীবের পারস্পরিক সম্পর্কের প্রধান উপায় কয়টি?
উত্তর দেখুন
উত্তর: অজীব ও জীবের পারস্পরিক সম্পর্কের প্রধান উপায় দুইটি।

এই অধ্যায়ের বাকি সব প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।

⚑ এই প্রশ্নে কী সমস্যা?

একটা বেছে নিন, চাইলে দুই লাইন লিখুন। সাইট নিজে বইয়ের সাথে মিলিয়ে যাচাই করবে।

+ ঠিক উত্তরটা জানলে দিন (ঐচ্ছিক)

আপনার রিপোর্টে প্রশ্ন ঠিক হলে ২০ কয়েন উপহার। ফ্রি অ্যাকাউন্ট খুললে বা লগইন করলে কয়েন আপনার অ্যাকাউন্টে জমা হবে।