সৃজনশীল (CQ)
১. 

- ক) খাদ্য কাকে বলে?১
- খ) A চিহ্নিত খাদ্য উপাদানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।২
- গ) D চিহ্নিত খাদ্যটি কীভাবে দেহের ওজন বাড়ায়?৩
- ঘ) সুষম খাদ্য হিসাবে চিত্রের খাদ্যগুলো উপযোগী কিনা তা বিশ্লেষণ কর।৪
উত্তর দেখুন
ক) দেহের কাজকর্ম সুষ্ঠুরূপে পরিচালিত করে দেহকে সুস্থ ও কাজের উপযোগী রাখার জন্য যেসব উপাদান প্রয়োজন সেসব উপাদান বিশিষ্ট বস্তুই খাদ্য।
খ) A চিহ্নিত খাদ্য উপাদানটি হলো পেয়ারা। পেয়ারাতে প্রচুর পরিমাণ ভিটামিন 'সি' থাকে। ভিটামিন 'সি' দেহের হাড় ও দাঁতের পুষ্টি সাধন করে। এছাড়া সুস্থ সবল দাঁত, দাঁতের মাড়ি ও দাঁতের ক্ষত সারাতে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়া অন্যান্য খাদ্য উপাদানও যথেষ্ট পরিমাণে থাকে। তাই উদ্দীপকের উক্ত খাদ্য উপাদানটি আমাদের অত্যন্ত প্রয়োজনীয়।
গ) উদ্দীপকের D চিহ্নিত খাদ্য উপাদানটি হলো ভাত যা শর্করা জাতীয় খাদ্যের প্রধান উৎস।
ভাত সহজে হজম হয়। এটি স্নেহ জাতীয় পদার্থের দহনে সহায়তা করে। শর্করা দেহে তাপ বা শক্তি সরবরাহ করে। অতিরিক্ত শর্করা দেহে গ্লাইকোজেন ও চর্বি (মেদ) রূপে সঞ্চিত থাকে। খাদ্যে যদি শর্করার স্বল্পতা থাকে তাহলে সঞ্চিত গ্লাইকোজেন ভেঙ্গে শক্তি উৎপন্ন হয়। এর ফলে দেহের ওজন কমতে থাকে। তাই আমরা যদি নিয়মিত ভাত খাই তাহলে শরীরে শর্করার অভাব হবে না এবং অতিরিক্ত শর্করা গ্লাইকোজেন ও চর্বি রূপে দেহে সঞ্চিত হয়ে দেহের ওজন বাড়ায়।
ঘ) সুষম খাদ্য বলতে আমরা সেই সব খাবার বুঝি, যাতে প্রয়োজনীয় সকল প্রকার উপাদান প্রয়োজন মতো থাকে। অর্থাৎ প্রোটিন, শর্করা, চর্বি, ভিটামিন ও পানি দেহের প্রয়োজন অনুযায়ী সঠিক পরিমাণে থাকে। সুষম খাদ্য খেতে হলে আমাদের খাদ্য তালিকায় শর্করা, প্রোটিন, তেল বা চর্বি জাতীয় খাদ্য, ভিটামিন, খনিজ লবণের উপাদান থাকা আবশ্যক।
উদ্দীপকের চিত্রে যেসব খাদ্য দেখানো হয়েছে তাহলো পেয়ারা, মাছ, সবজি ও ভাত। এ খাদ্য গুলো সুষম খাদ্য হিসেবে উপযোগী কারণ সুষম খাদ্যে যে উপাদান গুলো প্রয়োজন এখানে সব উপাদান গুলোই বিদ্যমান। যেমন, ভাতে প্রচুর পরিমাণ শর্করা আছে, মাছ প্রোটিন বা আমিষের চাহিদা পূরণ করবে। মাছে অল্প পরিমাণ তৈল বা চর্বি জাতীয় খাদ্য উপাদান আছে এবং পেয়ারা ও টাটকা সবজিতে প্রচুর পরিমাণ ভিটামিন ও খনিজ লবণ বিদ্যমান। তাই আমরা বলতে পারি উদ্দীপকে উল্লিখিত খাদ্যগুলো সুষম খাদ্য হিসেবে উপযোগী।