সৃজনশীল (CQ)
১. মানিকনগর গ্রামের হাতেম আলি অত্যন্ত ধৈর্যশীল ব্যক্তি। সমাজের উন্নয়নকল্পে তিনি অনেক সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন। এতে এলাকার কিছু লোক তার প্রতি হিংসাবশত অত্যাচার শুরু করে। এমনকি ভাইয়েরাও তার ওপর অনেক জুলুম করে। তা সত্ত্বেও স্বীয় প্রতিভা বলে চেয়ারম্যান নির্বাচিত হন এবং পরবর্তীতে ভাইদের ক্ষমা করে দিয়ে বলেন, 'আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন এবং তিনিই শ্রেষ্ঠ দয়ালু'।
- ক) আহসানুল কাসাস অর্থ কী?১
- খ) হযরত ইউসুফ (আ.) কেন মন্ত্রী পদে নিয়োগ পান?২
- গ) উদ্দীপকের হাতেম আলির জীবন কোন মনীষীর জীবনের প্রতিচ্ছবি? ব্যাখ্যা কর।৩
- ঘ) উদ্দীপকের হাতেম আলির উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।৪
উত্তর দেখুন
ক) আহসানুল কাসাস অর্থ সর্বোত্তম কাহিনি।
খ) ইউসুফ (আ.) বাদশাহর স্বপ্নের ব্যাখ্যা বলায় মন্ত্রী পদে নিয়োগ পান। ইউসুফ (আ.)-এর ব্যাখ্যা শুনে বাদশাহ খুবই মুগ্ধ হলেন। তাঁর বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহার করে তাঁকে অর্থমন্ত্রী নিয়োগ করেন।
গ) উদ্দীপকের হাতেম আলির জীবন হযরত ইউসুফ (আ.)-এর জীবনের প্রতিচ্ছবি। হযরত ইউসুফ (আ.)-এর ভাইয়েরা ষড়যন্ত্র করে তাঁকে অন্ধকূপে ফেলে দেয়। একদল সওদাগর তাঁকে কূপ থেকে তুলে মিসরের বাদশাহর কাছে বিক্রি করে দেয়। অতঃপর তিনি তাঁর প্রতিভাগুণে বাদশাহকে মুগ্ধ করে মিসরের অর্থমন্ত্রী হন। পরে বাদশাহী লাভ করেন। উদ্দীপকের হাতেম আলিও তেমনি ভাইদের জুলুম ও লোকের হিংসার শিকার হয়েও নিজ প্রতিভাবলে চেয়ারম্যান নির্বাচিত হন এবং ভাইদের ক্ষমা করে দেন। তাই তার জীবন হযরত ইউসুফ (আ.)-এর জীবনের প্রতিচ্ছবি।
ঘ) উদ্দীপকের হাতেম আলির উক্তিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইউসুফ (আ.) তাঁর ভাইদের একথাই বলেছিলেন যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন। হযরত ইউসুফ (আ.)-এর ভাইয়েরা তাঁকে কূপে ফেলে দেয়। একদল বণিক তাঁকে তুলে নিয়ে মিসরে বিক্রি করে।
পরবর্তীতে তিনি মিসরের বাদশাহ হন। তখন তিনি ভাইদের ওপর প্রতিশোধ নেয়ার সুযোগ ও ক্ষমতা পাওয়া সত্ত্বেও ভাইদের তিনি ক্ষমা করে জগতে ক্ষমার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। উদ্দীপকের চেয়ারম্যান হাতেম আলি ভাইদের ক্ষমা করে দিয়ে ঠিক একথাই বলেছেন-'আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন এবং তিনিই শ্রেষ্ঠ দয়ালু'।