সৃজনশীল (CQ)
১. নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
চিত্র : X চিত্র : Y চিত্র : Z
চিত্র : X চিত্র : Y চিত্র : Z- ক) বুলবিল কী?১
- খ) পাথরকুচি পাতার মাধ্যমে কীভাবে প্রজনন ঘটে?২
- গ) চিত্র X -এর ব্যবহারিক দিক ব্যাখ্যা কর।৩
- ঘ) Y ও Z -এর বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা কর।৪
উত্তর দেখুন
ক) কোনো কোনো আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংসপিণ্ডের আকার ধারণ করে, সেটিই বুলবিল।
খ) পাথরকুচি উদ্ভিদে পাতার কিনারা থেকে কুঁড়ি গজায়। ধীরে ধীরে এসব কুঁড়ি থেকে নিচের দিকে গুচ্ছমূলও গজায়। কোনো এক সময় এরা মুক্ত হয়ে স্বাধীন উদ্ভিদের জন্ম দেয়।
গ) উদ্দীপকে দেখানো X চিত্রটি হলো আদা।
আদা একটি রূপান্তরিত কাণ্ড। এ উদ্ভিদের কাণ্ড রাইজোম জাতীয়। আদা আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। খাদ্য ও সবজি হিসেবে এটির ব্যবহার উল্লেখযোগ্য। এছাড়া আমাদের দৈনন্দিন রান্নার কাজে আদাকে মশলা হিসেবে ব্যবহার করা হয়। অপরদিকে বিভিন্ন ঔষধ, চা, জুস ইত্যাদি উদ্দীপক জাতীয় পদার্থ তৈরিতে এর ব্যবহার অন্যতম।
ঘ) Y ও Z হলো যথাক্রমে গোল আলু ও মিষ্টি আলু। নিচে গোল আলু ও মিষ্টি আলুর বৈশিষ্ট্যের তুলনা করা হলো :
||
|
|| ১. এটি একটি স্ফীত কন্দ। | ১. এটি একটি রূপান্তরিত কন্দাল মূল।
|| ২. এটিতে পর্ব, পর্বমধ্য, শল্কপত্র ও কাক্ষিক মুকুল আছে। | ২. এতে সুগঠিত পর্ব, পর্বমধ্য, শল্কপত্র ও কাক্ষিক মুকুল নেই।
|| ৩. শল্কপত্রের কক্ষে গর্তের মতো অংশকে চোখ বলে। | ৩. এতে তা উপস্থিত নেই।
|| ৪. চোখ থেকে কাক্ষিক মুকুল বের হয়ে নতুন উদ্ভিদ সৃষ্টি করে। | ৪. স্ফীত অংশের নিকট চিকন অংশ থেকে এর নতুন উদ্ভিদ জন্ম নেয়।