সৃজনশীল (CQ)
১. নিচের ছকে তিনটি পদার্থ এবং তাদের গঠনকারী পরমাণু সংখ্যা উল্লেখ করা হলো :
|| পদার্থ | পরমাণু সংখ্যা || ১ | Na - ২ টি / C - ১ টি / O - ৩ টি || ২ | F - ২ টি || ৩ | C - ১ টি / Cl - ৪ টি
- ক) হিলিয়ামের প্রতীক কী?১
- খ) কয়লা কেন মৌলিক পদার্থ? বর্ণনা কর।২
- গ) ১ নম্বর পদার্থটির সংকেতসহ রাসায়নিক নাম লেখ এবং গঠন প্রক্রিয়া ব্যাখ্যা কর।৩
- ঘ) ছকের একটি যৌগের সংকেত মিথেনের সংকেতের অনুরূপ তথাপি যৌগ দুটি ভিন্ন যুক্তিসহ বিশ্লেষণ কর।৪
উত্তর দেখুন
ক) হিলিয়ামের প্রতীক He।
খ) যে পদার্থকে ভাঙলে বা রাসায়নিক উপায়ে বিশ্লেষণ করলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে।
কয়লাকে ভাঙলে বা রাসায়নিক উপায়ে বিশ্লেষণ করলে শুধু কার্বন পাওয়া যায়। এ কারণেই কয়লা একটি মৌলিক পদার্থ।
গ) ১ নম্বর পদার্থটির সংকেত Na₂CO₃ কারণ এতে Na, C ও O এর সংখ্যা দেয়া আছে যথাক্রমে ২টি, ১টি এবং ৩টি; এর রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট।
Na₂CO₃ গঠন প্রক্রিয়া- সংকেত থেকে দেখা যায় যে, ২টি (সোডিয়াম) Na পরমাণু, ১টি (কার্বন) C পরমাণু এবং ৩টি (অক্সিজেন) O পরমাণু একত্রিত হয়ে Na₂CO₃ যৌগটি গঠিত হয়েছে।
ঘ) আমরা জানি, মিথেনের সংকেত CH₄। ছকে ৩নং পদার্থের সংকেত CCl₄ যার নাম কার্বন টেট্রাক্লোরাইড যা মিথেনের সংকেতের অনুরূপ।
মিথেন (CH₄) এবং কার্বন টেট্রাক্লোরাইড (CCl₄) সংকেত অনুরূপ হলেও মিথেন দাহ্য গ্যাস, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড দাহ্য নয়। মিথেন বায়ুস্থ অক্সিজেন দ্বারা জারিত হয়ে CO₂, H₂O এবং তাপ উৎপন্ন করে। বিক্রিয়াটি হলো− CH₄ + 2O₂ → CO₂ + 2H₂O + তাপ
কিন্তু CCl₄ + O₂ → বিক্রিয়া ঘটে না।
কার্বন টেট্রাক্লোরাইড বিভিন্ন জৈব যৌগকে দ্রবীভূত করে এবং বিভিন্ন জৈব বিক্রিয়ার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া মিথেন সাধারণ তাপমাত্রায় গ্যাস, কিন্তু CCl₄ তরল। কিন্তু মিথেন জৈব বিক্রিয়ার মাধ্যমে কিংবা জৈব যৌগের দ্রাবক রূপে ক্রিয়া করে না।
উপরিউক্ত আলোচনা হতে বলা যায়, উদ্দীপকের ছকের মিথেন (CH₄) যৌগটির অনুরূপ সংকেত বিশিষ্ট CCl₄ যৌগটি ভিন্ন।