Online Model Test Online Model Test
৯০%

সপ্তম শ্রেণির বিজ্ঞান ৭ম অধ্যায়: শক্তির ব্যবহার

সপ্তম শ্রেণি Science Chapter 7 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

সৃজনশীল: ৮টি সংক্ষিপ্ত: ২৬টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

সৃজনশীল (CQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
১. কালাম সাহেব তাঁর হাঁসমুরগী ও গরুর খামারের বিষ্ঠা আবর্জনা থেকে বিশেষ প্রক্রিয়ায় এক ধরনের গ্যাস উৎপন্ন করছেন। এতে খামারের বিভিন্ন কাজে শক্তি ও গ্যাসের চাহিদা মিটিয়ে অতিরিক্ত গ্যাস বিক্রি করতে পারছেন।
  1. ক) ক্ষমতা কাকে বলে?১
  2. খ) রাসায়নিক শক্তি বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।২
  3. গ) উদ্দীপকে উৎপন্ন গ্যাস কোন ধরনের শক্তির উৎস ব্যাখ্যা কর।৩
  4. ঘ) শক্তির সংরক্ষণে কালাম সাহেবের কার্যক্রমের গুরুত্ব বিশ্লেষণ কর।৪
উত্তর দেখুন
ক) কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার হারকে ক্ষমতা বলে।
খ) খাদ্যে বা জ্বালানিতে যে শক্তি জমা থাকে তাকে রাসায়নিক শক্তি বলে। আমাদের দেহ খাদ্য থেকে শক্তি পায়। পেট্রোল, গ্যাস, কাঠ, কয়লা সবকিছুরই রয়েছে রাসায়নিক শক্তি। আমরা যে টর্চ বাতি বা রেডিওতে ব্যাটারি ব্যবহার করি তার মধ্যেও রয়েছে রাসায়নিক শক্তি।
গ) উদ্দীপকে উৎপন্ন গ্যাসটি হচ্ছে বায়োগ্যাস যা নবায়নযোগ্য শক্তির উৎস। হাঁস-মুরগি ও গরু-ছাগলের খামারের বিষ্ঠা আবর্জনা থেকে বায়োগ্যাস উৎপন্ন করা যায়। আমরা জানি, যে শক্তির উৎসকে বার বার ব্যবহার করা যায় তাই নবায়নযোগ্য শক্তি। যেহেতু উদ্দীপকের গ্যাসটি হলো বায়োগ্যাস, যা প্রাণীর বিষ্ঠা থেকে বার বার উৎপন্ন ও ব্যবহার করা যায়। তাই উক্ত গ্যাসটি নবায়নযোগ্য শক্তির উৎস।
ঘ) পৃথিবীর শক্তির ভাণ্ডারে শক্তি অফুরন্ত নয়, সীমিত। শক্তির চাহিদা দিন দিন যত বাড়ছে, শক্তির সংকট তত ঘনীভূত হচ্ছে। আধুনিক সভ্যতার মেরুদণ্ড হচ্ছে বর্তমান শক্তির উৎস জীবাশ্ম জ্বালানি অর্থাৎ কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। কিন্তু এগুলো অনবায়নযোগ্য শক্তির উৎস। তাই আমাদের শক্তি সংরক্ষণের দিকে মনোযোগ দিতে হবে। এদিক থেকে কালাম সাহেবের কার্যক্রম অনেক গুরুত্বপূর্ণ। কারণ শক্তির উৎস হিসেবে তিনি নবায়নযোগ্য উৎস ব্যবহার করেন। তিনি গরুর খামারের বিষ্ঠা থেকে যে বায়োগ্যাস ব্যবহার করেন তা পরিবেশ বান্ধব। এর উৎস সীমিত নয়। তিনি এ গ্যাস ব্যবহার ও বিক্রি করার ফলে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ওপর চাপ কমে ফলে এসব অনবায়নযোগ্য শক্তির উৎস সংরক্ষিত থাকে। অতএব, বলা যায় শক্তি সংরক্ষণে কালাম সাহেবের কার্যক্রমের গুরুত্ব অনেক।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৪ বার এসেছে
২. ক্ষমতা কাকে বলে?
উত্তর দেখুন
উত্তর: কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার হারকে ক্ষমতা বলে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৩. কাজ কী?
উত্তর দেখুন
উত্তর: কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বস্তুটির অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে বল এবং বলের দিকে বলের প্রয়োগবিন্দুর অতিক্রান্ত দূরত্বের গুণফল কাজ।

এই অধ্যায়ের বাকি ৩১টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।