Online Model Test Online Model Test
৯০%

সপ্তম শ্রেণির বিজ্ঞান ৮ম অধ্যায়: শব্দের কথা

সপ্তম শ্রেণি Science Chapter 8 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

সৃজনশীল সংক্ষিপ্ত

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

সৃজনশীল (CQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
১. একদিন রমিজ স্যার ক্লাসে বললেন, বিভিন্ন মাধ্যমে শব্দের গতি বিভিন্ন হয়। পরে তিনি পরীক্ষা করে দেখান, কীভাবে শব্দের সঞ্চালন হয়। সেই সাথে তিনি বাড়ির কাজ দেন 'শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি নির্ণয় কর।'
  1. ক) মানুষের কানের শ্রবণসীমা কত?১
  2. খ) শ্রুতিউত্তর শব্দ বলতে কী বোঝ?২
  3. গ) রমিজ স্যারের পরীক্ষাটি ব্যাখ্যা কর।৩
  4. ঘ) রমিজ স্যারের বাড়ির কাজটি সমাধান করে ফলাফল বিশ্লেষণ কর।৪
উত্তর দেখুন
ক) মানুষের কানের শ্রবণ সীমা ২০ থেকে ২০,০০০ হার্জ।
খ) যে শব্দের কম্পাঙ্ক ২০,০০০ হার্জ অপেক্ষা বেশি তাকে শ্রুতি উত্তর শব্দ বলে।
গ) উদ্দীপকে রমিজ স্যার শব্দ সঞ্চালনের কৌশল সম্পর্কে পরীক্ষা করেন। রমিজ স্যারের ব্যবহৃত শব্দ উৎস থেকে সৃষ্ট শব্দ বায়ুর মধ্য দিয়ে তরঙ্গ আকারে সবদিকে সঞ্চালিত হয়। যখন শব্দ উৎস সংলগ্ন বায়ুস্তর সরে যায় এবং বায়ুস্তরগুলো সংকুচিত হয়। এরপর বায়ুস্তর প্রসারিত হয় এবং পূর্বের অবস্থায় ফিরে আসে। কিন্তু আগের সংকোচন প্রক্রিয়া সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এভাবে সংকোচন ও প্রসারণরূপী তরঙ্গ মানুষের কানের পর্দা কাঁপায়। পর্দা এই কম্পন কানের ভেতরের অংশে পৌঁছে দেয়। সেখান থেকে শব্দ মস্তিষ্কে পৌঁছায়। বাতাসে শব্দের এই সঞ্চালন স্প্রিং দ্বারা ব্যাখ্যা করা যায়। লম্বা স্প্রিং এর এক প্রান্তে আঘাত করলে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তরঙ্গের সঞ্চালন দেখা যায়। বাতাসে শব্দের তরঙ্গ এভাবেই অগ্রসর হয়।
ঘ) উদ্দীপকে রমিজ স্যারের ছাত্রদেরকে দেওয়া বাড়ির কাজটি হলো কোন মাধ্যমে শব্দের বেগ বেশি তা নির্ণয় করা। শব্দ দ্রুত চলে কঠিন মাধ্যমে। তারপর তরল মাধ্যমে। এরপর বায়বীয় মাধ্যমে। কারণ বায়ুতে শব্দের বেগ ৩৩০ মিটার/সেকেন্ড, পানিতে ১৪৯৬ মিটার/ সেকেন্ড। অ্যালুমিনিয়ামে শব্দের বেগ ৬৪২০ মিটার/ সেকেন্ড। তাই বায়ু মাধ্যমের চেয়ে তরল মাধ্যমে এবং তরল মাধ্যমের চেয়ে কঠিন মাধ্যমে শব্দ দ্রুত চলে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
২. শব্দ কী?
উত্তর দেখুন
উত্তর: শব্দ এক প্রকার শক্তি, যা বস্তুর কম্পনের ফলে সৃষ্টি হয় এবং আমাদের কানে শ্রবণের অনুভূতি জাগায়।
সংক্ষিপ্ত প্রশ্ন ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৩. কম্পাঙ্ক কী?
উত্তর দেখুন
উত্তর: প্রতি সেকেন্ডে কোনো বস্তু যতটা কম্পন দেয় তাই ঐ বস্তুর কম্পাঙ্ক।

এই অধ্যায়ের বাকি সব প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।

⚑ এই প্রশ্নে কী সমস্যা?

একটা বেছে নিন, চাইলে দুই লাইন লিখুন। সাইট নিজে বইয়ের সাথে মিলিয়ে যাচাই করবে।

+ ঠিক উত্তরটা জানলে দিন (ঐচ্ছিক)

আপনার রিপোর্টে প্রশ্ন ঠিক হলে ২০ কয়েন উপহার। ফ্রি অ্যাকাউন্ট খুললে বা লগইন করলে কয়েন আপনার অ্যাকাউন্টে জমা হবে।