Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

৮. চতুর্ভুজ

অষ্টম শ্রেণি · গণিত

MCQ: ১১৫টি সৃজনশীল: ৩৪টি সংক্ষিপ্ত: ৩৪টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুপদী সমাপ্তিসূচক ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
১. নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনে প্রয়োজন− i. চারটি বাহু ও একটি কোণ ii. চারটি বাহু ও দুইটি কর্ণ iii. তিনটি কোণ ও দুইটি বাহু নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) i ও ii

বহুনির্বাচনি (MCQ)
২. চতুর্ভুজের কয়টি বাহু থাকে?
ক) ৩ খ) ৪ গ) ৫ ঘ) ৬
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) ৪

বহুনির্বাচনি (MCQ)
৩. চতুর্ভুজের সর্বোচ্চ কয়টি কর্ণ থাকে?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) ২

বহুনির্বাচনি (MCQ)
৪. চতুর্ভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টিকে কী বলে?
ক) ক্ষেত্রফল খ) পরিসীমা গ) পরিধি ঘ) যোগফল
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) পরিসীমা

বহুনির্বাচনি (MCQ)
৫. একটি চতুর্ভুজের বাহু চারটির দৈর্ঘ্য যথাক্রমে 2 সে.মি., 3 সে.মি., 3.5 সে.মি. ও 4.5 সে.মি. হলে এর পরিসীমা নিচের কোনটি?
ক) 10 সে.মি. খ) 11 সে.মি. গ) 12 সে.মি. ঘ) 13 সে.মি.
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) 13 সে.মি.

ব্যাখ্যা: পরিসীমা = (2 + 3 + 3.5 + 4.5) সে.মি. = 13 সে.মি.।
সৃজনশীল (CQ)
৬. চিত্রে ABCD সামান্তরিকের AC ও BD ইহার দুইটি কর্ণ।
  1. ক) ∠ABC + ∠BAD এর মান কত? যুক্তিসহকারে ব্যাখ্যা কর।২
  2. খ) প্রমাণ কর AO = CO এবং BO = DO.৪
  3. গ) AC = BD হলে প্রমাণ কর যে, ABCD একটি আয়ত।৪
উত্তর দেখুন
ক) ∠ABC + ∠BAD = 180° যুক্তি : আমরা জানি, সামান্তরিকের চার কোণের সমষ্টি 360°। উদ্দীপকের চিত্র হতে পাই, ∠ABC + ∠BCD + ∠ADC + ∠BAD = 360° বা, 2(∠ABC + ∠BAD) = 360° [ ∠BCD = ∠BAD এবং ∠ADC = ∠ABC] বা, ∠ABC + ∠BAD = (360°)/2 ∴ ∠ABC + ∠BAD = 180°
খ) বিশেষ নির্বাচন : মনে করি, ABCD সামান্তরিকের AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে, AO = CO, BO = DO. প্রমাণ : ধাপ যথার্থতা (১) AB ও DC রেখাদ্বয় সমান্তরাল এবং AC এদের ছেদক। অতএব, ∠BAC = একান্তর ∠ACD. (২) AB ও DC রেখা সমান্তরাল এবং BD এদের ছেদক। সুতরাং, ∠BDC = একান্তর ∠ABD. (৩) এখন, ΔAOB ও ΔCOD এ ∠OAB = ∠OCD, ∠OBA = ∠ODC এবং AB = DC. সুতরাং, ΔAOB ≅ ΔCOD অতএব, AO = CO এবং BO = DO. (প্রমাণিত) [একান্তর কোণ সমান] [একান্তর কোণ সমান] ∠BAC = ∠ACD; ∠BDC = ∠ABD [ত্রিভুজের কোণ-বাহু-কোণ উপপাদ্য]
গ) বিশেষ নির্বচন : মনে করি, ABCD সামান্তরিকের AC ও BD কর্ণদ্বয় পরস্পর সমান অর্থাৎ AC = BD। প্রমাণ করতে হবে যে, ABCD একটি আয়ত। প্রমাণ : ধাপ যথার্থতা (১) ΔABC ও ΔDCB এ AB = DC [সামান্তরিকের বিপরীত বাহু সমান] BC = CB [সাধারণ বাহু] এবং AC = DB [দেওয়া আছে] ∴ ΔABC ≅ ΔDCB [বাহু-বাহু-বাহু উপপাদ্য] ∴ ∠ABC = ∠DCB (২) AB || DC এবং BC এদের ছেদক। ∴ ∠ABC + ∠DCB = 180° [ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ] (৩) (১) ও (২) থেকে পাই, 2∠ABC = 180° ∴ ∠ABC = 90° এবং ∠DCB = 90° (৪) সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান। ∴ ∠ADC = ∠ABC = 90° এবং ∠BAD = ∠DCB = 90° অর্থাৎ, ABCD সামান্তরিকের প্রতিটি কোণ সমকোণ। ∴ ABCD একটি আয়ত। (প্রমাণিত)
সংক্ষিপ্ত প্রশ্ন
৭. চিত্রে ABCD সামান্তরিকের AC ও BD ইহার দুইটি কর্ণ। ∠ABC + ∠BAD এর মান কত? যুক্তিসহকারে ব্যাখ্যা কর।
উত্তর দেখুন
উত্তর: ∠ABC + ∠BAD = 180° যুক্তি : আমরা জানি, সামান্তরিকের চার কোণের সমষ্টি 360°। উদ্দীপকের চিত্র হতে পাই, ∠ABC + ∠BCD + ∠ADC + ∠BAD = 360° বা, 2(∠ABC + ∠BAD) = 360° [ ∠BCD = ∠BAD এবং ∠ADC = ∠ABC] বা, ∠ABC + ∠BAD = (360°)/2 ∴ ∠ABC + ∠BAD = 180°
সংক্ষিপ্ত প্রশ্ন
৮. BD, ABCD সামান্তরিকের একটি কর্ণ। AE ⊥ BD এবং CF ⊥ BD অঙ্কিত হয়েছে। তথ্যের আলোকে চিত্রটি আঁক।
উত্তর দেখুন
উত্তর: চিত্রে ABCD সামান্তরিকের একটি কর্ণ BD। AE ⊥ BD ও CF ⊥ BD অঙ্কিত হয়েছে।

এই অধ্যায়ের বাকি ১৭৫টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।