ক) 
চিত্রে a , উদ্দীপককে উল্লিখিত ত্রিভুজের ভূমি যার দৈর্ঘ্য 4 সে. মি. এবং ভূমি সংলগ্ন কোণ x = 30°.
খ) মনে করি, কোনো ত্রিভুজের ভূমি a = 4 সে. মি. ভূমি সংলগ্ন একটি কোণ ∠x = 30° এবং অপর দুই বাহুর সমষ্টি s = 6 সে.মি. দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে।

অঙ্কন :
(১) যেকোনো একটি রশ্মি BE থেকে ভূমি a এর সমান করে BC রেখাংশ কেটে নিই। BC রেখাংশের B বিন্দুতে ∠x এর সমান ∠CBF আঁকি।
(২) BF রশ্মি থেকে s এর সমান BD অংশ কাটি।
(৩) C, D যোগ করি। C বিন্দুতে DC রেখাংশের যে পাশে B বিন্দু আছে সেই পাশে ∠BDC এর সমান ∠DCG আঁকি।
(৪) CG রশ্মি BD কে A বিন্দুতে ছেদ করে।
তাহলে ΔABC-ই উদ্দিষ্ট ত্রিভুজ।
গ) মনে করি, কোনো ত্রিভুজের ভূমি a = 4 সে. মি., ভূমি সংলগ্ন সূক্ষ্ণকোণ ∠x = 30° এবং অপর দুই বাহুর অন্তর d = 2·5 সে. মি. দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে।

অঙ্কন :
(১) যেকোনো একটি রশ্মি BF থেকে ভূমি a এর সমান করে BC রেখাংশ কেটে নিই। BC রেখাংশের B বিন্দুতে ∠x এর সমান ∠CBE আঁকি।
(২) BE রশ্মি থেকে d এর সমান BD অংশ কেটে নিই।
(৩) C, D যোগ করি। DC রেখাংশের যে পাশে E বিন্দু আছে সেই পাশে C বিন্দুতে ∠EDC এর সমান ∠DCA আঁকি। CA রশ্মি BE রশ্মিকে A বিন্দুতে ছেদ করে।
তাহলে, ΔABC ই উদ্দিষ্ট ত্রিভুজ।