Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

১৭. পরিসংখ্যান

নবম/দশম · গণিত

MCQ: ১৯০টি সৃজনশীল: ৪৭টি সংক্ষিপ্ত: ৫০টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
১. কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) ৩

বহুনির্বাচনি (MCQ)
২. নিচের কোনটি দ্বারা শ্রেণি ব্যাপ্তি বোঝায়?
ক) উপাত্তসমূহের মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম উপাত্তের ব্যবধান খ) উপাত্তসমূহের মধ্যে প্রথম ও শেষ উপাত্তের ব্যবধান গ) প্রত্যেক শ্রেণির অন্তর্ভুক্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য ঘ) প্রত্যেক শ্রেণির অন্তর্ভুক্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) প্রত্যেক শ্রেণির অন্তর্ভুক্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য

বহুনির্বাচনি (MCQ)
৩. উপাত্তসমূহ সারণিভুক্ত করা হলে প্রতি শ্রেণিতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি?
ক) শ্রেণি সীমা খ) শ্রেণির মধ্যবিন্দু গ) শ্রেণি সংখ্যা ঘ) শ্রেণির গণসংখ্যা [বি.দ্র. পাঠ্যবইয়ের উত্তর সঠিক নয়]
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) শ্রেণির গণসংখ্যা [বি.দ্র. পাঠ্যবইয়ের উত্তর সঠিক নয়]

বহুনির্বাচনি (MCQ)
৪. পরিসংখ্যানের অবিন্যস্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জিভূত হয়। উপাত্তের এই প্রবণতাকে বলা হয়-
ক) প্রচুরক খ) কেন্দ্রীয় প্রবণতা গ) গড় ঘ) মধ্যক
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) কেন্দ্রীয় প্রবণতা

বহুনির্বাচনি (MCQ)
৫. শীতকালে বাংলাদেশের কোনো একটি অঞ্চলের ১০ দিনের তাপমাত্রার (সেন্ট্রিগ্রেড) পরিসংখ্যান হলো ১০°, ৯°, ৮°, ৬°, ১১°, ১২°, ৭°, ১৩°, ১৪°, ৫°। উপরের সংখ্যাসূচক উপাত্তের প্রচুরক কোনটি?
ক) ১২° খ) ৫° গ) ১৪° ঘ) প্রচুরক নেই
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) প্রচুরক নেই

ব্যাখ্যা: সবচেয়ে বেশি বার ঘটমান সংখ্যা হলো প্রচুরক। এখানে বারবার ঘটমান কোনো সংখ্যা নেই। সুতরাং এখানে প্রচুরক নেই।
সৃজনশীল (CQ)
৬. দশম শ্রেণির 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো :
শ্রেণিব্যাপ্তি31–4041–5051–6061–7071–8081–9091–100
গণ্যসংখ্যা681012572
  1. ক) উক্ত সারণি থেকে ক্রমোযোজিত গণসংখ্যা নির্ণয় কর।২
  2. খ) উক্ত সারণি থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর।৪
  3. গ) উক্ত সারণি থেকে মধ্যক নির্ণয় কর।৪
উত্তর দেখুন
ক) ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণি নিম্নরূপ :
শ্রেণি ব্যাপ্তিগণসংখ্যাক্রমযোজিত গণসংখ্যা
31 − 4066
41 − 50814
51 − 601024
61 − 701236
71 − 80541
81 − 90748
91 − 100250
খ) সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণি নিম্নরূপ :
শ্রেণি ব্যাপ্তিশ্রেণি মধ্যবিন্দু (xi)গণসংখ্যা (fi)ধাপ বিচ্যুতি ui = (xi − a)/hগণসংখ্যা × ধাপ বিচ্যুতি (fiui)
31 − 4035.56− 3− 18
41 − 5045.58− 2− 16
51 − 6055.510− 1− 10
61 − 7065.5 ← a1200
71 − 8075.5515
81 − 9085.57214
91 − 10095.5236
মোটn = 50Σfiui = − 19
এখানে, a = 65.5 Σfiui = − 19 n = 50 h = 10 আমরা জানি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় x̄ = a + (Σfiui/n) × h = 65.5 + (− 19)/50 × 10 = 65.5 + (− 19)/5 = 65.5 − 3.8 = 61.7 (Ans.)
গ) 'ক' থেকে পাই, n = 50 এবং n/2 = 50/2 = 25 অতএব, মধ্যক হলো 25 তম পদের মান। 25 তম পদের অবস্থান হবে (61-70) শ্রেণিতে। অতএব, মধ্যক শ্রেণি হলো (61-70)। ∴ L = 61, Fc = 24, fm = 12, h = 10 ∴ মধ্যক = L + (n/2 − Fc) × h/fm = 61 + (25 − 24) × 10/12 = 61 + 10/12 = 61.83 (Ans.)
সংক্ষিপ্ত প্রশ্ন
৭. ১০ম শ্রেণির ৫০ জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো। প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ আঁক।
শ্রেণি ব্যাপ্তি৩১ - ৪০৪১ - ৫০৫১ - ৬০৬১ - ৭০৭১ - ৮০৮১ - ৯০৯১ - ১০০
গণসংখ্যা৬৮১০১২৫৭২
উত্তর দেখুন
উত্তর: এখানে প্রদত্ত উপাত্ত বিচ্ছিন্ন। এক্ষেত্রে শ্রেণি ব্যবধানের মধ্যবিন্দু বের করে সরাসরি গণসংখ্যা বহুভুজ আঁকা সুবিধাজনক। মনে করি, OX ও OY যথাক্রমে x অক্ষ ও y-অক্ষ এবং O মূল বিন্দু।
শ্রেণি ব্যবধান৩১-৪০৪১-৫০৫১-৬০৬১-৭০৭১-৮০৮১-৯০৯১-১০০
মধ্যবিন্দু৩৫.৫৪৫.৫৫৫.৫৬৫.৫৭৫.৫৮৫.৫৯৫.৫
গণসংখ্যা৬৮১০১২৫৭২
x-অক্ষ বরাবর ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের এক বাহু সমান দুই একক এবং y-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের দুই বাহু সমান এক একক ধরে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো।
সংক্ষিপ্ত প্রশ্ন
৮. কোনো শ্রেণির ৬০ জন শিক্ষার্থীর ৫০ নম্বরের সাময়িক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি হলো :
প্রাপ্ত নম্বর১-১০১১-২০২১-৩০৩১-৪০৪১-৫০
গণসংখ্যা৭১০১৬১৮৯
উপাত্তের অজিভ রেখা আঁক।
উত্তর দেখুন
উত্তর: প্রদত্ত উপাত্তের গণসংখ্যা নিবেশনের ক্রমযোজিত গণসংখ্যা সারণি হলো:
প্রাপ্ত নম্বরের শ্রেণি ব্যবধানগণসংখ্যাক্রমযোজিত গণসংখ্যা
১-১০৭৭
১১-২০১০১০ + ৭ = ১৭
২১-৩০১৬১৭ + ১৬ = ৩৩
৩১-৪০১৮৩৩ + ১৮ = ৫১
৪১-৫০৯৫১ + ৯ = ৬০
মনে করি, XOX′ ও YOY′ যথাক্রমে x-অক্ষ ও y-অক্ষ এবং O মূলবিন্দু। ছক কাগজের x-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের দুই ঘরকে শ্রেণি ব্যবধানের উচ্চসীমার একক এবং y-অক্ষ বরাবর ছক কাগজের এক ঘরকে ক্রমযোজিত গণসংখ্যার ৫ একক ধরে অজিভ রেখা আঁকা হলো।

এই অধ্যায়ের বাকি ২৭৯টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।