Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

১৬. পরিমিতি

নবম/দশম · গণিত

MCQ: ৩৯৫টি সৃজনশীল: ৯৫টি সংক্ষিপ্ত: ১৪৫টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
১. সমবাহু ত্রিভুজের উচ্চতা √3 সেন্টিমিটার হলে, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার?
ক) 4 খ) 3 গ) 2 ঘ) 1
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) 2

বহুনির্বাচনি (MCQ)
২. ΔABC এর AB = AC = 25 cm এবং BC = 30 cm, তাহলে ΔABC এর ক্ষেত্রফল নির্ণয় কর।
ক) 250 cm² খ) 300 cm² গ) 340.9 cm² ঘ) 409.1 cm²
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) 300 cm²

বহুনির্বাচনি (MCQ)
৩. একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি x এবং সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য y হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
ক) x/4√4y² − x² খ) 4/x√4y² − x² গ) x/4√4x² − y² ঘ) x/4√x² − 4y²
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) x/4√4y² − x²

বহুনির্বাচনি (MCQ)
৪. সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 সে.মি. হলে এর উচ্চতা কত?
ক) 2√3 খ) 4√3 গ) 16√3 ঘ) 32√3
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) 4√3

বহুনির্বাচনি (MCQ)
৫. একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সে.মি., 6 সে.মি. ও 7 সে.মি.। এর ক্ষেত্রফল কত?
ক) 15.7 বর্গ সে.মি. খ) 15 বর্গ সে.মি. (প্রায়) গ) 14.7 বর্গ সে.মি. (প্রায়) ঘ) 13.7 বর্গ সে.মি. (প্রায়)
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) 14.7 বর্গ সে.মি. (প্রায়)

সৃজনশীল (CQ)
৬. একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 সেন্টিমিটার। এর একটি বাহু অপরটির 3/4 অংশ।
  1. ক) সমকোণী ত্রিভুজ বলতে কী বোঝ?২
  2. খ) সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্বের দৈর্ঘ্য নির্ণয় কর।৪
  3. গ) ত্রিভুজের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় কর।৪
উত্তর দেখুন
ক) যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90° তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। চিত্রে ∆ABC এর ∠B = সমকোণ বা 90°। সুতরাং ∆ABC একটি সমকোণী ত্রিভুজ।
খ) মনে করি, সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য AB = a সেন্টিমিটার এবং লম্ব, BC = (a এর 3/4) সেন্টিমিটার = 3a/4 সেন্টিমিটার। দেওয়া আছে, সমকোণী ত্রিভুজের অতিভুজ = 25 সেন্টিমিটার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রানুযায়ী, (অতিভুজ)² = (ভূমি)² + (লম্ব)² বা, 25² = a² + (3a/4)² = a² + 9a²/16 বা, 625 = (16a² + 9a²)/16 বা, 25a² = 625 × 16 বা, a² = (625 × 16)/25 ∴ a = √25 × 16 = 5 × 4 = 20 ∴ সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 20 সেন্টিমিটার এবং লম্বের দৈর্ঘ্য = 3a/4 = (3 × 20)/4 সেন্টিমি. বা 15 সেন্টিমিটার ∴ ভূমি ও লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 20 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার। (Ans.)
গ) আমরা জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = 1/2 × সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল সুতরাং সমকোণী ত্রিভুজ ∆ABC এর ক্ষেত্রফল = 1/2 × BC × AB = 1/2 × 20 × 15 বর্গ সেন্টিমিটার [যেহেতু ভূমি 20 সেন্টিমিটারএবং লম্ব 15 সেন্টিমিটার] = 10 × 15 বর্গ সেন্টিমিটার = 150 বর্গ সেন্টিমিটার। এবং পরিসীমা = (25 + 20 + 15) সেন্টিমিটার বা 60 সেন্টিমিটার ∴ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 150 বর্গ সেন্টিমিটার এবং পরিসীমা 60 সেন্টিমিটার। (Ans.)
সংক্ষিপ্ত প্রশ্ন
৭. একটি বর্গের পরিসীমা P = 12 সে.মি. এবং ∠x = 50ক্ক; ∠y = 70°. বর্গটির ক্ষেত্রফল নির্ণয় কর।
উত্তর দেখুন
উত্তর: বর্গের এক বাহুর দৈর্ঘ্য a হলে, পরিসীমা 4a = 12 বা, a = 3 সে. মি. ∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a² = (3 × 3) বর্গ সে.মি. = 9 বর্গ সে.মি. (Ans.)
সংক্ষিপ্ত প্রশ্ন
৮. একটি ত্রিভুজের তিন বাহুর সমষ্টি 10 সে.মি. এবং এর ভূমি সংলগ্ন কোণদ্বয় 45° এবং 60°. 2 সে. মি. বাহুবিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কর।
উত্তর দেখুন
উত্তর: দেওয়া আছে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, a = 2 সে.মি. আমরা জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √3/4 a² = √3/4 × (2)² বর্গ সে.মি. = √3 বর্গ সে.মি. (Ans.)

এই অধ্যায়ের বাকি ৬২৭টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।