Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

১. সেট ও ফাংশন

নবম/দশম · উচ্চতর গণিত

MCQ: ১৫১টি সৃজনশীল: ৩৩টি সংক্ষিপ্ত: ৫২টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুপদী সমাপ্তিসূচক
১. i. কোনো সেটের সদস্য সংখ্যা 2n হলে, এর উপসেটের সংখ্যা হবে 4ⁿ ii. সকল মূলদ সংখ্যার সেট Q = {p/q : p, q ∪ Z} iii. a, b ∈ R ;] a, b [={x : x ∈ R এবং a < x < b} উপরের উক্তির আলোকে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii [ বি. দ্র. p, q ∪ Z এর স্থানে p, q ∈ Z হলে উত্তর : i, ii ও iii সঠিক]
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) i ও iii

বহুনির্বাচনি (MCQ)
২. প্রত্যেক n ∈ N এর জন্য An = {n, 2n, 3n.........} A₁ ∩ A₂ এর মান নিচের কোনটি?
ক) A₁ খ) A₂ গ) A₃ ঘ) A₄
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) A₂

ব্যাখ্যা: n ∈ N দ্বারা বুঝায় n যেকোনো স্বাভাবিক সংখ্যার উপাদান n ∈ N এর জন্য An = {n, 2n, 3n ........} A₁ = {1, 2, 3, 4 ...........} A₂ = {2, 4, 6 .............} ∴ A₁ ∩ A₂ = {2, 4, 4 ..........} = A₂
বহুনির্বাচনি (MCQ)
৩. প্রত্যেক n ∈ N এর জন্য An = {n, 2n, 3n.........} নিচের কোনটি A₃ ∩ A₆ এর মান নির্দেশ করে?
ক) A₂ খ) A₃ গ) A₄ ঘ) A₆
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) A₆

বহুনির্বাচনি (MCQ)
৪. প্রত্যেক n ∈ N এর জন্য An = {n, 2n, 3n.........} A₂ ∩ A₃ এর পরিবর্তে নিচের কোনটি লেখা যায়?
ক) A₃ খ) A₄ গ) A₅ ঘ) A₆
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) A₆

বহুনির্বাচনি (MCQ)
৫. A সেটটির উপাদান সংখ্যা 3 হলে, তার প্রকৃত উপসেট সংখ্যা কত?
ক) 3 খ) 6 গ) 8 ঘ) 9
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) 6

সৃজনশীল (CQ)
৬. A = {x : x ∈ R এবং x² − (a + b)x + ab = 0}, B = {2, 3}, C = {2, 4, 5} যেখানে a, b ∈ R.
  1. ক) A সেটের উপাদানসমূহ নির্ণয় কর।২
  2. খ) দেখাও যে, P(B ∩২
  3. গ) = P (B) ∩ P(C). ৪ গ. প্রমাণ কর যে, A × (B ∪ C) = (A × B) ∪ (A × C)৪
উত্তর দেখুন
ক) দেওয়া আছে, A = {x : x ∈ R এবং x² − (a + b) x + ab = 0} A -তে প্রদত্ত সমীকরণ x² − (a + b) x + ab = 0 বা, x² − ax − bx + ab = 0 বা, x(x − a) − b(x − a) = 0 বা, (x − a) (x − b) = 0 হয়, x − a = 0 অথবা x − b = 0 ∴ x = a ∴ x = b ∴ A সেটের উপাদানসমূহ a এবং b (Ans.)
খ) দেওয়া আছে, B = {2, 3} এবং C = {2, 4, 5} ∴ B ∩ C = {2, 3} ∩ {2, 4, 5} = {2} এখন, P(B ∩ C) = {{2}, φ} আবার, P(B) = {{2, 3}, {2}, {3}, φ} এবং P(C) = {{2, 4, 5}, {2, 4}, {2, 5}, {4, 5}, {2}, {4}, {5}, φ} ∴ P(B) ∩ P(C) = {{2}, φ} ∴ P(B ∩ C) = P(B) ∩ P(C) (দেখানো হলো)
গ) এখানে, B ∪ C = {2, 3} ∪ {2, 4, 5} = {2, 3, 4, 5} ∴ A × (B ∪ C) = {a, b} × {2, 3, 4, 5} = {(a, 2) (a, 3), (a, 4), (a, 5), (b, 2), (b, 3), (b, 4), (b, 5)} আবার, A × B = {a, b} × {2, 3} = {(a, 2), (a, 3), (b, 2), (b ,3)} এবং A × C = {a, b) × {2, 4, 5} = {(a, 2), (a, 4), (a, 5), (b, 2), (b, 4), (b, 5)} ∴ (A × B) ∪ (A × C) = {(a, 2), (a, 3), (b, 2), (b, 3)} ∪ {(a, 2), (a, 4), (a, 5), (b, 2), (b, 4), (b, 5)} = {a, 2), (a, 3), (a, 4), (a, 5), (b, 2), (b, 3), (b, 4), (b, 5)} ∴ A × (B ∪ C) = (A × B) ∪ (A × C) (প্রমাণিত)
সংক্ষিপ্ত প্রশ্ন
৭. দেওয়া আছে U = { x : 3 ≤ x ≤ 20 , n ∈ Z}, A = { x : x বিজোড় সংখ্যা} এবং B = { x : x মৌলিক সংখ্যা} নিম্নের সেটগুলো তালিকা পদ্ধতিতে লিপিবদ্ধ কর : (i) A (ii) B (iii) C = {x : x ∈ A এবং x ∈ B } এবং (iv) D = {x : x ∈ A অথবা x ∈ B }
উত্তর দেখুন
উত্তর: দেওয়া আছে, U = { x : 3 ≤ x ≤ 20, x ∈ Z} ∴ U = { 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20} A = { x : x বিজোড় সংখ্যা } B = { x : x মৌলিক সংখ্যা } (i) A = { x : x বিজোড় সংখ্যা } ∴ A = { 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19} (ii) B = { x : x মৌলিক সংখ্যা} ∴ B = { 3, 5, 7, 11, 13, 17, 19} (iii) দেওয়া আছে, C = {x : x ∈ A এবং x ∈ B} A ∩ B = { 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19}∩ { 3, 5, 7, 11, 13, 17, 19} = {3, 5, 7, 11, 13, 17, 19} [নোট : C হলো 3 থেকে 20 পর্যন্ত সকল মৌলিক বিজোড় সংখ্যার সেট এবং C = B।] (iv) D = { x : x ∈ A অথবা x ∈B } A ∪ B = { 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19} ∪ { 3, 5, 7, 11, 13, 17, 19} = {3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19}
সংক্ষিপ্ত প্রশ্ন
৮. ভেনচিত্রে A এবং B সেটের উপাদানগুলোর সংখ্যা দেখানো হয়েছে। যদি n (A) = n (B) হয়, তবে নির্ণয় কর (a) x এর মান (b) n (A ∪ B) এবং n(A ∩ B′).
উত্তর দেখুন
উত্তর: প্রদত্ত ভেনচিত্রে n(A) = 3x + x n(B) = x + 2x + 8 n(A ∪ B) = 3x + x + 2x + 8 n(A ∩ B′) = 3x (a) দেওয়া আছে, n(A) = n(B) বা, 3x + x = x + 2x + 8 বা, 4x = 3x + 8 ∴ x = 8 (Ans.) (b) আমরা জানি, n (A∪ B) = n (A) + n (B) − n (A ∩ B) = 3x + x + x + 2x + 8 − x = 6x + 8 = 6 × 8 + 8 [ x = 8] = 56 (Ans.) এবং n (A ∩ B′) = n (A) − n (A ∩ B) [ভেনচিত্র থেকে] = 3x + x − x = 3x = 3 × 8 [ x = 8] = 24 (Ans.) [নোট : ভেনচিত্রে 3x, x, 2x + 8 দ্বারা A ও B সেটের উপাদান নয় বরং উপাদান সংখ্যা বুঝানো হয়েছে।]

এই অধ্যায়ের বাকি ২২৮টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।