Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

৬. অসমতা

নবম/দশম · উচ্চতর গণিত

MCQ: ১৭৪টি সৃজনশীল: ৩২টি সংক্ষিপ্ত: ৫৩টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুপদী সমাপ্তিসূচক
১. x − 9 < 3x + 1 হলে, নিচের কোনটি সঠিক?
ক) x > − 5 খ) x < − 5 গ) x > 5 ঘ) x < 5
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) x > − 5

বহুনির্বাচনি (MCQ)
২. 3x − 4 < 2 অসমতাটির সমাধান কোনটি?
ক) x > (−2)/3 খ) x < (−2)/3 গ) x > 2 ঘ) x < 2
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) x < 2

বহুনির্বাচনি (MCQ)
৩. x ≤ x/3 + 4 অসমতাটির সমাধান সেট কোনটি?
ক) S = {x ∈ R : x ≤ − 6} খ) S = {x ∈ R : x ≥ − 6} গ) S = {x ∈ R : x ≤ 6} ঘ) S = {x ∈ R : x ≥ 6}
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) S = {x ∈ R : x ≤ 6}

বহুপদী সমাপ্তিসূচক
৪. যদি c(x + a) < b এবং c > 0 হয়, তবে নিচের কোনটি সঠিক?
ক) x < b/c − a খ) x > b/c − a গ) x < b/c + a ঘ) x > b/c + a
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) x < b/c − a

বহুনির্বাচনি (MCQ)
৫. x ≤ 3x/7 + 4 অসমতাটির সমাধান সেট কোনটি?
ক) S = {x ∈ R : x > 7} খ) S = {x ∈ R : x < 7} গ) S = {x ∈ R : x ≥ 7} ঘ) S = {x ∈ R : x ≤ 7}
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) S = {x ∈ R : x ≤ 7}

সৃজনশীল (CQ)
৬. তোমাদের শ্রেণির কিছু ছাত্র-ছাত্রীর উচ্চতা 5 ফুটের বেশি এবং কিছু ছাত্র-ছাত্রীর উচ্চতা 5 ফুটের কম।
  1. ক) সমস্যাটিকে অসমতার মাধ্যমে প্রকাশ কর।২
  2. খ) 5 ফুটের বেশি উচ্চতার ছাত্র-ছাত্রীর মোট উচ্চতা 250 ফুট ও কম উচ্চতার ছাত্র-ছাত্রীর মোট উচ্চতা 480 ফুট এবং কম উচ্চতার ছাত্র-ছাত্রী বেশি উচ্চতার ছাত্র-ছাত্রী অপেক্ষা দ্বিগুণ হলে অসমতাটিকে x এর মাধ্যমে প্রকাশ কর।৪
  3. গ) অসমতাটিকে y এর মাধ্যমে প্রকাশ কর এবং x ও y এর অসমতার সমাধান সেট সংখ্যারেখায় দেখাও।৪
উত্তর দেখুন
ক) মনে করি, x সংখ্যক ছাত্র-ছাত্রীর প্রত্যেকের উচ্চতা 5 ফুটের চেয়ে বেশি এবং y সংখ্যক ছাত্র-ছাত্রীর প্রত্যেকের উচ্চতায় 5 ফুটের চেয়ে কম। ∴ x জন ছাত্র-ছাত্রীর মোট উচ্চতা > 5x y জন ছাত্র-ছাত্রীর মোট উচ্চতা < 5y
খ) এখানে, 5 ফুটের বেশি উচ্চতার ছাত্র-ছাত্রীর মোট উচ্চতা 250 ফুট 5 ফুটের কম উচ্চতার ছাত্র-ছাত্রীর মোট উচ্চতা 480 ফুট। 'ক' হতে প্রাপ্ত অসমতা অনুসারে, 250 > 5x বা, 50 > x ....................... (i) 480 < 5y বা, 96 < y ...................... (ii) আবার, y = 2x হলে, (ii) নং হতে পাই, 96 < 2x বা, 48 < x ........... (iii) এখন (i) ও (iii) তুলনা করে পাই, 48 < x < 50 (Ans.)
গ) 'খ' অংশ হতে পাই, 50 > x বা, 100 > 2x ও y = 2x ∴ 100 > 2x বা, 100 > y ∴ y < 100 .... (iv) এখন (ii) ও (iv) তুলনা করে পাই, ∴ y এর অসমতার সমাধান সেট, S { x ∈ N : 96 < y < 100} ∴x এর অসমতার সমাধান সেট, S = {x ∈N : 48 < x <50}
সংক্ষিপ্ত প্রশ্ন
৭. y − 3 < 5
উত্তর দেখুন
উত্তর: দেওয়া আছে, y − 3 < 5 বা, y − 3 + 3 < 5 + 3 [উভয়পক্ষে 3 যোগ করে] বা, y < 8 নির্ণেয় সমাধান : y < 8 সমাধান সেট, S = {y ∈ R : y < 8} সংখ্যারেখায় সমাধান সেট :
সংক্ষিপ্ত প্রশ্ন
৮. 3(x − 2) < 6
উত্তর দেখুন
উত্তর: দেওয়া আছে, 3(x − 2) < 6 বা, (3(x − 2))/3 < 6/3 [উভয়পক্ষে 3 দ্বারা ভাগ করে] বা, x − 2 < 2 বা, x − 2 + 2 < 2 + 2 [উভয়পক্ষে 2 যোগ করে] বা, x < 4 নির্ণেয় সমাধান : x < 4 সমাধান সেট, S = {x ∈ R : x < 4} সংখ্যারেখায় সমাধান সেট :

এই অধ্যায়ের বাকি ২৫১টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।