ক) প্রদত্ত সমীকরণ ax² + bx + c = 0 হচ্ছে এক চলক সমন্বিত দ্বিঘাত সমীকরণের আদর্শরূপ। যেখানে a, b, c বাস্তব।
সংখ্যা এবং a এর মান কখনোই শূন্য (0) হতে পারবে না।
খ) প্রদত্ত সমীকরণ, ax² + bx + c = 0
বা, a²x² + abx + ac = 0 [উভয়পক্ষকে a দ্বারা গুণ করে]
বা, (ax)² + 2(ax) b/2 + (b/2)² − (b/2)² + ac = 0
বা, (ax + b/2)² = b²/4 − ac
বা, (ax + b/2)² = (b² − 4ac)/4
বা, ax + b/2 = ± (√b² − 4ac)/2
বা, ax = − b/2 ± (√b² − 4ac)/2
বা, x = (− b ± √b² − 4ac)/2a
অতএব, x এর দুইটি মান পাওয়া গেল এবং মান দুইটি হচ্ছে
x₁ = (− b + √b² − 4ac)/2a এবং x₂ = (− b − √b² − 4ac)/2a
গ) 'খ' হতে প্রাপ্ত, x₁ = (− b + √b² − 4ac)/2a
এবং x₂ = (− b − √b² − 4ac)/2a
যখন b = c = 0 তখন,
x₁ = (− 0 + √0 − 4.a.0)/2a = 0/2a = 0
যখন b = c = 0 তখন,
x₂ = (− 0 − √0 − 4⋅a⋅0)/2a = 0/2a = 0