Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

৭. পৃথিবী ও মহাকর্ষ

অষ্টম শ্রেণি · বিজ্ঞান

MCQ: ১৪০টি সৃজনশীল: ২২টি সংক্ষিপ্ত: ৫৫টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
১. কোন স্থানে কোনো বস্তুর ওজন শূন্য?
ক) পৃথিবীর কেন্দ্রে খ) চাঁদে গ) বিমানে ঘ) মঙ্গল গ্রহে
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) পৃথিবীর কেন্দ্রে

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
২. ক্রান্তীয় অঞ্চলে g এর মান কত?
ক) ৯·৭৯ ms−² খ) ৯·৮০৭৭৫ ms−² গ) ৯·৭০৬৬৫ ms−² ঘ) ৯·৬৬৭০৫ ms−²
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) ৯·৭৯ ms−²

বহুপদী সমাপ্তিসূচক ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৩. অভিকর্ষজ ত্বরণের ক্ষেত্রে- i. এর মান বস্তু নিরপেক্ষ ii. এর একক মিটার/সেকেন্ড² iii. এটি অভিকর্ষ বল ও ভরের গুণফলের সমান নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) i ও ii

বহুপদী সমাপ্তিসূচক ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৪. g এর মান কোথায় বেশি? i. বিষুবীয় এলাকায় ii. মেরু এলাকায় iii. ভূপৃষ্ঠে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) ii ও iii

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৫. পৃথিবীতে কোনো বস্তুর ভর ১০ কেজি এবং অভিকর্ষজ ত্বরণ ৯·৮ মি./সেকেন্ড² পৃথিবীতে বস্তুটির ওজন কত?
ক) ৯৮ কেজি খ) ৯·৮ কেজি গ) ৯৮ নিউটন ঘ) ০ নিউটন
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) ৯৮ নিউটন

সৃজনশীল (CQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৬. নিচের চিত্র দেখ এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
  1. ক) বিষুব অঞ্চলে “g” এর মান কত?১
  2. খ) g এর মান ৯.৮ মিটার/সেকেন্ড² বলতে কী বুঝায়?২
  3. গ) “A” ও “B” এর মধ্যকার বলের মান নির্ণয় কর।৩
  4. ঘ) পৃথিবী ও চাঁদে ‘A’ বস্তুর ওজন নির্ণয় করে উভয় ক্ষেত্রে ওজনের তারতম্য বিশ্লেষণ কর।৪
উত্তর দেখুন
ক) বিষুব অঞ্চলে ‘g’ এর মান ৯.৭৮ মিটার/সেকেন্ড²।
খ) g এর মান ৯.৮ মিটার/সেকেন্ড² বলতে বুঝায়, ভূ-পৃষ্ঠের সন্নিকটস্থ মুক্তভাবে পতনশীল কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে ৯.৮ মিটার/সে. করে বৃদ্ধি পায়।
গ) দেয়া আছে, A বস্তুর ভর, m₁ = ১০ kg, B বস্তুর ভর, m₂ = ১৫ kg বস্তুদ্বয়ের মধ্যকার দূরত্ব, d = ৫ m মহাকর্ষীয় ধ্রুবক, G = ৬.৬৭৩ × ১০⁻¹¹ Nm²kg⁻² সুতরাং A ও B এর মধ্যকার বলের মান, F = Gm₁m₂/d² = (6.673 × 10⁻¹¹ Nm²kg⁻² × 10 kg × 15 kg)/5² = ৪.০০৩৮ × ১০⁻¹⁰ নিউটন
ঘ) A বস্তুটির ভর, m = ১০kg পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ g এর মান = ৯.৮ ms−² ∴ পৃথিবীতে বস্তুটির ওজন, W = mg = ১০ kg × ৯.৮ ms⁻² = ৯৮ নিউটন চাঁদের বস্তুটির ওজন, W′ [যেহেতু চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/6 গুণ] = 1/6 W = 1/6 × ৯৮ নিউটন = ১৬.৩৩ নিউটন উভয় ক্ষেত্রে ওজনের তারতম্যের কারণ এই যে, g = GM/R² সূত্রানুসারে চাঁদে অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর তুলনায় এক-ষষ্ঠাংশ। চাঁদে অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠের তুলনায় অনেক কম (ছয় ভাগের এক ভাগ)। এরূপ হওয়ার কারণ হলো, চাঁদের আকার পৃথিবীর তুলনায় কিছুটা কম হলেও চাঁদের ভর পৃথিবীর তুলনায় অনেক কম। এ কারণেই পৃথিবী ও চাঁদে 'A' বস্তুর ক্ষেত্রে ওজনের তারতম্য হয়।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৪ বার এসেছে
৭. ভর কাকে বলে?
উত্তর দেখুন
উত্তর: কোনো বস্তুতে অবস্থিত মোট পদার্থের পরিমাণকে ভর বলে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৮. অভিকর্ষ কী?
উত্তর দেখুন
উত্তর: অভিকর্ষ হলো পৃথিবী এবং অন্য যেকোনো বস্তুর মধ্যকার আকর্ষণ বল।

এই অধ্যায়ের বাকি ২০৯টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।