ক) সোডিয়াম সাইট্রেটের সংকেত হলো Na₃C₆H₅O₇
খ) চুন (CaO) হলো ক্ষার এবং ভিনেগার (CH₂COOH) হলে এসিড। চুনে ভিনেগার যোগ করলে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে ক্যালসিয়াম এসিটেট তথা লবণ উৎপন্ন হয়। সমকরণটি হলো :
CaO + 2CH₃COOH —→ Ca(CH₃COO)₂ + H₂O
গ) সৃজনশীল ১৫ (গ) নং উত্তরের অনুরূপ।
ঘ) তড়িৎ প্রবাহের ফলে রুবেল নিম্নোক্ত পরিবর্তন লক্ষ করবে-
কঠিন অবস্থায় kBr আয়নসমূহ পরস্পরের সাথে দৃঢ়ভাবে আটকে থাকে। এ অবস্থায় আয়নসমূহ স্বাধীনভাবে বিরাজ করে। তরলের দুটি তড়িৎদ্বার প্রবেশ করিয়ে তাদের মধ্যে ব্যাটারির সাহায্যে বিভব পার্থক্য সৃষ্টি করা হয়। ক্যাথোডে ঋণাত্মক আধানবিশিষ্ট হওয়ায় তা ধনাত্মক পটাসিয়াম আয়নকে আকর্ষণ করে। পটাসিয়াম আয়নসমূহ ক্যাথোডে পৌঁছামাত্র ক্যাথোডে তাদের ইলেকট্রন দান করে ফলে পটাসিয়াম পরমাণু সৃষ্টি করে। পটাসিয়াম পরমাণুসমূহ একত্রিত হয়। পটাসিয়াম ধাতুরূপে দেখা দেয়। ক্যাথোডে বিক্রিয়া-
K⁺ + e⁻ = K
অন্যদিকে, অ্যানোড ধনাত্মক আধানবিশিষ্ট হওয়ায় তা ঋণাত্মক ব্রোমাইড আয়নসমূহকে আকর্ষণ করে এবং এ আয়নসমূহ অ্যানোডে পৌছামাত্র তাতে ইলেকট্রন ছেড়ে দিয়ে ব্রোমিন পরমাণুর সৃষ্টি হয়। দুটি ব্রোমিন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে ব্রোমিন গ্যাসের সৃষ্টি করে। অ্যানোডে বিক্রিয়া :
Br⁻ − e⁻ = Br
অথবা, Br = Br + e⁻
2Br = Br₂