ক) এক সেকেন্ডে ১ জুল কাজ করার ক্ষমতাকে ১ ওয়াট বলে।
খ) একটি বৈদ্যুতিক বাল্বের ক্ষমতা ৬০ ওয়াট ক্ষমতার অর্থ হলো বাল্বটি প্রতি সেকেন্ডে ৬০ জুল হারে বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করে। তবে, এখানে আলোক শক্তির পাশাপাশি তাপশক্তিও উৎপন্ন হয়।
গ) আকবর সাহেবের ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জামগুলো হলো বাল্ব, ফ্যান ও টিভি ইত্যাদি। এদের সাহায্যে একটি প্যারালাল বর্তনী নিম্নরূপ :

চিত্র : আকবর সাহেবের বৈদ্যুতিক সরঞ্জামগুলোর সাহায্যে প্যারালাল বর্তনী।
ঘ) আকবর সাহেবের সিরিজ ও সমান্তরাল সংযোগ বর্তনীর মধ্যে সমান্তরাল সংযোগ বর্তনী বেশি সুবিধাজনক।
সমান্তরাল বর্তনীতে সবগুলো বৈদ্যুতিক উপকরণ আলাদা আলাদাভাবে বিদ্যুৎ উৎসের সাথে সংযুক্ত থাকে। ফলে, তাদেরকে পৃথকভাবে অন-অফ করা যায়। সমান্তরাল সংযোগে ফ্যান, টেলিভিশন এবং বাল্বকে পৃথকভাবে চালানো সম্ভব এবং একটি নষ্ট হলেও অপরটি চালানো যাবে। কিন্তু এগুলোকে সিরিজ সংযুক্ত করলে এদের একটিকে বন্ধ রেখে অপরটি অন করা সম্ভব নয়। সবচেয়ে বড় অসুবিধা হলো এদের যেকোনো একটি নষ্ট হয়ে গেলে অন্যগুলো চালানো সম্ভব নয়। তাই প্যারালাল বর্তনীটিই ব্যবহার করা বেশি সুবিধাজনক।