Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

২. মুনাফা

অষ্টম শ্রেণি · গণিত

MCQ: ১২৬টি সৃজনশীল: ৩৩টি সংক্ষিপ্ত: ৩৩টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. কোনো পণ্যের জন্য প্রকৃত খরচকে কী বলে?
ক) উৎপাদন খরচ খ) ক্রয়মূল্য গ) বিক্রয় মূল্য ঘ) বিনিয়োগ
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) বিনিয়োগ

বহুনির্বাচনি (MCQ)
২. একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে তার প্রকৃত খরচ নির্ধারণ করা হলো ৫৭৫ টাকা। আনুষঙ্গিক খরচ কত?
ক) ৭৫ টাকা খ) ১৭৫ টাকা গ) ৬৭৫ টাকা ঘ) ৭৫০ টাকা
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) ৭৫ টাকা

ব্যাখ্যা: আমরা জানি, ক্রয়মূল্য + আনুষঙ্গিক খরচ = প্রকৃত খরচ ∴আনুষঙ্গিক খরচ = প্রকৃত খরচ − ক্রয়মূল্য = (৫৭৫ − ৫০০) টাকা= ৭৫ টাকা
বহুনির্বাচনি (MCQ)
৩. একটি দ্রব্য ৪০০ টাকায় কিনে ৫% ক্ষতিতে বিক্রয় করলে তার কত ক্ষতি হবে?
ক) ১০ খ) ১৫ গ) ২০ ঘ) ২৫
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) ২০

বহুনির্বাচনি (MCQ)
৪. প্রতি কেজি আলু ২০ টাকায় ক্রয় করে ২৫ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
ক) ২৫% খ) ২০% গ) ১০% ঘ) ৫%
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) ২৫%

বহুনির্বাচনি (MCQ)
৫. একই দরে ২৫টি কমলা ক্রয় করে ঐ দরে ২০টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
ক) লাভ ২৫% খ) ক্ষতি ২৫% গ) লাভ ২০% ঘ) ক্ষতি ২০%
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) লাভ ২৫%

সৃজনশীল (CQ)
৬. কামাল সাহেব ব্যাংকে নির্দিষ্ট হার মুনাফায় ৪,০০০ টাকা জমা রেখে ৩ বছর পর মুনাফা-আসলে ৫,৫০০ টাকা ফেরত পেলেন।
  1. ক) P টাকায় r% হার মুনাফা n বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা কত হবে?২
  2. খ) কামাল সাহেব কত হার মুনাফায় ঐ ব্যাংকে টাকা জমা রেখেছিলেন?৪
  3. গ) কামাল সাহেব অন্য কোনো ব্যাংকে ঐ একই হার মুনাফায় কত টাকা জমা রাখলে ৫ বছর পর মুনাফা-আসলে ১৬,২৫০ টাকা ফেরত পেতেন?৪
উত্তর দেখুন
ক) আসল = P মুনাফার হার = r সময় = n সরল মুনাফা = I ∴ সরল মুনাফা, I = Pnr আবার, চক্রবৃদ্ধি মূলধন, C = P(1 + r)ⁿ ∴ চক্রবৃদ্ধি মুনাফা = C − P = P(1 + r)ⁿ − P
খ) উদ্দীপক অনুসারে, আসল, P = ৪,০০০ টাকা মুনাফা-আসল, A = ৫,৫০০ টাকা ∴ মুনাফা, I = A − P = (৫,৫০০ − ৪,০০০) টাকা = ১,৫০০ টাকা সময়, n = ৩ বছর মুনাফার হার, r = ? আমরা জানি, I = Pnr বা, r = I/Pn = 1/500 = ০.১২৫ = ০.১২৫ × ১০০% = ১২.৫% উত্তর : কামাল সাহেব ১২.৫% মুনাফায় টাকা জমা রেখেছিলেন।
গ) 'খ' থেকে পাই, মুনাফার হার, r = ১২.৫% সময়, n = ৫ বছর মুনাফা−আসল, A = ১৬,২৫০ টাকা মুনাফা = I আসল, P = ? আমরা জানি, A = P + I বা, A = P + Pnr [ I = Pnr ] বা, A = P (১ + nr) বা, P = A/(1 + nr) = 16/250 টাকা = 16/250 টাকা ∴ P = ১০,০০০ টাকা উত্তর : ১০,০০০ টাকা।
সংক্ষিপ্ত প্রশ্ন
৭. কামাল সাহেব ব্যাংকে নির্দিষ্ট হার মুনাফায় ৪,০০০ টাকা জমা রেখে ৩ বছর পর মুনাফা-আসলে ৫,৫০০ টাকা ফেরত পেলেন। P টাকায় r% হার মুনাফা n বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা কত হবে?
উত্তর দেখুন
উত্তর: আসল = P মুনাফার হার = r সময় = n সরল মুনাফা = I ∴ সরল মুনাফা, I = Pnr আবার, চক্রবৃদ্ধি মূলধন, C = P(1 + r)ⁿ ∴ চক্রবৃদ্ধি মুনাফা = C − P = P(1 + r)ⁿ − P
সংক্ষিপ্ত প্রশ্ন
৮. কোনো আসল ৫ বছরে মুনাফা-আসলে ৫০০০ টাকা এবং ৩ বছরে মুনাফা-আসলে ৪৫০০ টাকা হয়। ২ বছরের মুনাফা কত?
উত্তর দেখুন
উত্তর: আসল + ৫ বছরের মুনাফা ৫০০০ টাকা আসল + ৩ বছরের মুনাফা ৪৫০০ টাকা [− করে] ২ বছরের মুনাফা ৫০০ টাকা উত্তর : ২ বছরের মুনাফা ৫০০ টাকা।

এই অধ্যায়ের বাকি ১৮৪টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।