ক) শূন্য মাধ্যমে কোনো পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেণ্ডে 1 কুলম্ব আধান প্রবাহিত হলে যে পরিমাণ তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় তাকে 1 amp বলে।
খ) প্রথম যখন চল তড়িৎ আবিষ্কৃত হয়, তখন মনে করা হতো যে ধনাত্মক আধানের প্রবাহের ফলে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় এবং এই ধনাত্মক আধান উচ্চতর বিভব থেকে নিম্নতর বিভবের দিকে প্রবাহিত হয়। তাই তড়িৎ প্রবাহের প্রচলিত দিক ধরা হয় উচ্চতর বিভব থেকে নিম্নতর বিভবের দিকে অথবা তড়িৎ কোষের ধনাত্মক পাত থেকে ঋণাত্মক পাতের দিকে। কিন্তু আমরা জানি যে, প্রকৃতপক্ষে তড়িৎ প্রবাহ হলো ঋণাত্মক আধান তথা ইলেকট্রনের প্রবাহের জন্য ফলে তড়িৎ প্রবাহের প্রকৃত দিক হলো নিম্নতর বিভব থেকে উচ্চতর বিভবের দিকে অর্থাৎ তড়িৎ কোষের ঋণাত্মক পাত থেকে ধনাত্মক পাতের দিকে। সুতরাং তড়িৎ প্রবাহের প্রকৃত দিক প্রচলিত দিকের বিপরীত।
গ) চাবি K বন্ধ থাকলে বর্তনীর সবগুলো রোধ কার্যকর থাকবে,
ধরি, R₁ = 2 Ω, R₂ = 4 Ω, R₃ = 1 Ω, R₄ = 3 Ω.
এক্ষেত্রে, R₁ ও R₂ সমান্তরালে সংযুক্ত
∴ R₁ ও R₂ এর তুল্যরোধ,
1/Rp = 1/R₁ + 1/R₂
বা, 1/Rp = 1/2Ω + 1/4Ω = (2 + 1)/4Ω = 3/4 Ω⁻¹
∴ Rp = 4/3 Ω
আবার, R₃ ও R₁ শ্রেণিতে সংযুক্ত
সুতরাং, এদের তুল্যরোধ, Rs = R₃ + R₄
বা, 1/R = 1/(4/3 Ω) + 1/(4 Ω)
= 3/4Ω + 1/4Ω = (3 + 1)/4Ω = 4/4 Ω⁻¹
∴ R = 1 Ω
অতএব, চাবি বন্ধ থাকলে বর্তনীর তুল্যরোধ হবে 1 Ω।
ঘ) চাবি K বন্ধ অবস্থায় বর্তনীর তুল্যরোধ, R = 1 Ω ['গ' নং থেকে]
তড়িচ্চালক শক্তি, E = 5 V
∴ K বন্ধ থাকা অবস্থায় বর্তনীর তড়িৎ প্রবাহ I₁ হলে,
I₁ = E/R = (5 V)/1Ω = 5 A
আবার, K বন্ধ ও খোলা থাকা অবস্থায় বর্তনীর তুল্যরোধ হবে, Rs = 4 Ω
এখন, K খোলা অবস্থায় বর্তনীর প্রবাহমাত্রা I₂ হলে,
I₂ = E/Rs = (5 V)/(4 Ω) = 1.25 A
এখানে, I₁ ≠ I₂
অতএব, K বন্ধ ও খোলা থাকা অবস্থায় বর্তনীর মূল তড়িৎ প্রবাহের পরিবর্তন হবে।